somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে আসুন রাজশাহীর আম্রকানন

১২ ই জুন, ২০১১ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কোন কোন শহরের একটি প্রতীক বা সুনাম থাকে। যার উল্লেখ করলে চোখের সামনে ভেসে উঠে সে শহর। যেমন আইফল টাওয়ার বললে প্যারিস বা বিগবান বললে লন্ডন। তেমনি আমাদের এ বাংলাদেশেও বিভিন্ন শহরে রয়েছে প্রতীক বা সুনাম। সেই প্রতীক বা সুনামের কথা উঠলেই অনায়াসেই সেই শহরের কথা বলে দেয়া যায়। যেমন মৌসুমী ফল কাঁঠালের কথা বললেই সাভার অথবা কলার জন্য পরিচিত নরসিংদী। সেরকমই জ্যৈষ্ঠের এ মধুমাসে আম বা লিচুর কথা বললে সহজেই বাংলাদেশের তৃতীয় বৃহত্তর বিভাগীয় শহর রাজশাহীর কথাই চলে আসে।

বাংলাদেশের উত্তরে অবস্থিত এই শহরটি যেমন রয়েছে অনেক ঐতিহ্য তেমনি সুপরিচিত মধুর মাসের ফল আমের জন্য। পাশাপাশি লিচু তো রয়েছেই। বর্তমানে মৌসুমী ফল আম-কাঁঠাল লিচুতে বাজারগুলো সয়লাব। ফলের প্রতি দুর্বলতা কম-বেশি সবারই রয়েছে। বাজার থেকে কিনে ফল খাওয়ার চেয়ে যদি সেই ফলের বাগান থেকে ফল খাওয়া যায় তবে ব্যাপারটা একটু ভিন্ন ধাঁচেরই হয়। আর এ ভিন্ন ধাঁচের আয়োজন করেছে পর্যটন কর্পোরেশন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পর্যটকদের জন্য গ্রীস্মের ছুটি কাটাতে পাঁচটি ভ্রমণ প্যাকেজের আয়োজন করেছে। এ ছুটি কাটানোর পাশাপাশি দেখে আসতে পারেন রাজশাহীর আম্রবাগান।

পর্যটন প্যাকেজে যা থাকবে : বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তিন দিনব্যাপী যে ভ্রমণ প্যাকেজের ব্যবস্থা করেছে, তাতে থাকবে নসি বাসে অথবা মাইক্রোতে যাতায়াত ব্যবস্থা, থাকার জন্য পর্যটনের নিজস্ব রেস্ট হাউজ এবং উন্নতমানের খাবার ব্যবস্থা। এছাড়াও এ প্যাকেজের মাধ্যমেই রাজশাহীর দর্শনীয় স্থান যেমন পুটিয়া, বড়কুঠি, দীঘাপাতিয়া, নাটোরের রাজবাড়ী, চলনবিল, সোনাদীঘি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বৃহত্ততম সুন্দরী নদী পদ্মা ছাড়াও আরো অনেক জায়গা। তবে এ প্যাকেজের ম্যানেজমেন্ট অফিসার জয়নুল উদ্দিন আকবর জানালেন প্যাকেজের মূল আকর্ষণই হলো চাঁপাইনবাবগঞ্জের আম্রকানন, কানসাট পাইকারি আমের হাট, গৌড়ের ঐতিহ্যবাহী ঐতিহাসিক ছোট সোনা মসজিদ ও শাহ্ মখদুম (রাঃ) মাজার।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×