বিকাল হতেই মনে হল তোমাকে । জানালাম আসবে? ঘন্টা কয় পর উওরে বলা হলো:
খুব বৃষ্টি ,ছাতা হাতে ,
একটু ভিজে , দূর থেকে ,
কটা কদম হাতে ,আসবো,আমাকে যে আসতে হবে ।
ভেজা হাতে ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে দিলাম । যেদিন তুমি এলে তারপরে আর সরায় নি ক্যালেন্ডারের পাতা ।
সাদা র্পদা উঠিয়ে বৃষ্টি দেখে নিলাম , খুব যে বৃষ্টি আসবে কিভাবে ,জানি তুমি কথা রাখবে। আসবে ।
বই গুলো তাকে ,ফলস ফুল গুলো টেবিলে রাখলাম ।আজ ফুল থেকে গন্ধ আসছে ,কিভাবে হয় , তোমার পারফিউমের গন্ধ যে ।পাগল নাকি আমি ??
বেলকোনি তে দাড়িয়ে ভিজে গেলাম । ছোট ছোট গাছ ওরাও ভিজে চুপসে গেছে । ওরাও কি ভিজে অপেক্ষা করে? আমি তো অপেক্ষায় ভিজছি ।
সিডি ছাড়লাম ।তুমি নাকি অনেক দিন গান শুনো নি। গানের অর্থ বোঝনা তাই গানও শোনা হয় না তোমার ।আমি হাসি ,কি বোকা রে ।
চা খাবে তো ? পানি গরম আর চা ছাড়া তো আর কিছু পারিনা ।তুমি
তো জানো ? তারপরও ভালোবাসা আধ ফুটন্ত চা খেয়ে ।আজীব
তুমি বলো আমি শুনি । ভালোবাসা আর মন্দবাসার কথা ।সামনে থাকলে মন্দ বাসো ।আর দূরে থাকলে রাজ্যের কথা ।
কত ক্ষন অপেক্ষা করা যায় । একটা ফোন করা যায় ।সরি আন রিচেবল ।
সমস্ত আবেগ নীল একটা রুমালে বেধে রেখে দিলাম।
হঠাৎ একটা পারফিউমের গন্ধ । কেন এলো ?
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


