নোয়াখালীর উপক্থলীয় জনগনের দীর্ঘ দিনের আশা-আকাঙ্খা ও চাওয়া- পাওয়ার অবসান ঘটেছে মাধ্যমিক শিক্ষা বঞ্চিত জনপদ নদী বেষ্টিত এলাকা হরনী (বয়ারচরে) ইউনিয়নের হাতিয়া বাজারে হাতিয়া জনকল্যান শিক্ষা ট্রাষ্ট জুনিয়র হাই স্কুল নামে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে। এই বিদ্যলয়টি স্থাপনার মধ্যে দিয়ে শিক্ষা প্রতিষ্টানের অভাবে পিছিয়ে পড়া জনপদ হরনী এলাকা আলোকিত হতে চলেছে। চরাঞ্চলের পরম পাওয়া এ বিদ্যালয়টি উদ্বোধন উপলক্ষে গত ১১ ফেব্রুয়ারী আযোজিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে চট্রগ্রামস্থ হাতিয়া জন কল্যান সমিতির সাবেক আহবায়ক মহি উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক হাবিবুল কবির চৌধুরী, এছাড়াও বক্তব্য রাখেন চট্রগ্রামস্থ হাতিয়া জন কল্যান সমিতির সভাপতি মাহমুদ আলী, ড. আবদুল কাদের, ড. সামছূল আলম, হাতিয়া জন কল্যান সমিতির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, নির্বাহী সম্পাদক প্রফেসর সামসুদ্দিন, নজির উল্যাহ, আনোয়ার হোসেন, মোঃ নাজিম উদ্দীন,শাহজাহান সিরাজ প্রমূখ।
উল্লেখ্য বয়ার চরে বিপুল পরিমান জন বসতি গড়ে উঠার পর প্রায় ১ যুগেরও বেশি সময় পার হয়ে গেলেও এখানে এর আগে কোন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়নি। উক্ত বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় এ অঞ্চলের শিক্ষা পিপাসু জনগন কিছুটা হলেও ¯^w¯—i নিঃশাস ফেলতে পারছেন । এ বিদ্যালয়ে সুশিক্ষা গ্রহন করে ছাত্র-ছাত্রীরা নিজের সুন্দর জীবন ও সুন্দর দেশ গড়ে তুলবে এটাই চরাঞ্চল বাসীর কামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

