শায়মা আপুর ''এক ঝাঁক জিনিয়াস নিউ জেনারেশন অব আওয়ার ব্লগ'' পোষ্টের ঝটকা !!!
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উৎসর্গ: মহারাণী শায়মা


শায়মাপু:
এক ঝাঁক জিনিয়াস নিউ জেনারেশন অব আওয়ার ব্লগ ঝটকা: বাবারে বাবা আপুনিটার
মাথাও একটা বটে;
কত নামের কত মাহাত্ম
সব পুরেছে ঘটে!!!
সত্যি বলছি বিষম খেলুম
দারুন দিলে চমক;
আমার নিকও জুড়েছো হেথা
সদাই দাও যে ধমক!!!
আনন্দে দিশেহারা
ধিন তানা তাকদুম;
মন হলো ফুরফুরে
বাক বাক বাকুম বাকুম
এতো খুশী কোথা রাখি
পার্স কিবা ওয়ালেটে;
ওরে তোরা সবে আয়
দেখে যা কি কান্ড নেটে!!!
সামু ব্লগে দেখে যা
শর্মার নামখানা;
মানী লোকই দিতে পারে
এ মানীর দামখানা
তোরা কতো খোঁটা দিতি
আমি নাকি কুঁড়েরাম;
''ধরতি কা বোঝ'' বলে
দিতি কত বদনাম!!!
আজ তোরা দেখ চেয়ে
অধমের মহিমা;
নিজ হাতে সার্টিফিকেট
লিখেছেন
মহারাণী শায়মা
আপু তুমি চিরসখা
নবীনের তরে;
রাণী সেজে বসে আছো
হর অন্তরে।
উৎসাহ দিলে বড়ো
মাথা গেলো বিগড়ে;
গর্বেতে পা পড়েনা
এ্যাই সর সব পিঁপড়ে...
ধরাকেই সরা ভাবি
এতো ছোট বরুনা!!!
সামু কোনো ব্লগ হলো
বড্ড লাগে করুনা।
পোষ্টাবো আরো বড় ব্লগে
ফ্রেঞ্চ কিবা স্পেনিশে;
ইন্টারভিউ দেবো
হেসে হেসে ইংলিশে।
সিএনএন,বিবিসি,এপি
রয়টার কিবা জাজিরাতে;
টাই বেঁধে চললুম
লিখা সব পোষ্ট হাতে।
হায় রাম বিধি বাম
কি দেখিরে এই রে;
ঘেউ ঘেউ ধাওয়া করে
রাজ্যের কুকুরে।
ঘামে নেয়ে ঝুলি ঝালে
কি করে যে বাঁচলুম;
ঘাট হলো ক্ষমা চাই
এই কান ধরলুম।
সবশেষে বুঝেছি
আমি কতো তুচ্ছ;
প্রশংসা মোটে নয়
স্রেফ উৎসাহ দিচ্ছ।
তাই বুঝি কম কি
দু'হাত ভরে নিলুম;
আমি ভালো ব্লগার হবো
তোমায় কথা দিলুম।
নাম নিয়েছো যেমন যেমন
রত্ন তারা সবাই;
একটি নামেই খটকা শুধু
''কি করি আজ ভেবে না পাই''।
ছবি: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ঢাবিয়ান, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৪
জুলাই বিপ্লবে হাজারো তরুন রাস্তায় নেমেছিল একটা বৈষম্যহীন রাস্ট্র গড়ার স্বপ্ন নিয়ে। নির্বাচনের দাবীতে কোন মানুষই জুলাইতে রাস্তায় নামেনি। একঝাক তারুন্যের রক্তের বিনিময়ে সবার প্রত্যাশা ছিল... ...বাকিটুকু পড়ুন

তোমার কি ইচ্ছে হয় না, আমায় দাও একটি =আমায় তুমি বসন্ত দুপুর দিয়ো=
তোমার কি ইচ্ছে হয় না, আমায় দাও একটি বসন্ত দুপুর
ইচ্ছে হয় না আমায় নিয়ে পায়ে বাজাতে পাতার...
...বাকিটুকু পড়ুনএক আওয়ামী ব্লগার আমাকে প্রশ্ন করছে আপনি তো বিএনপি করেন তাহলে জামাতের পক্ষে পোস্ট দেন কেন। উত্তরা এই পোস্টের শিরোনামে আছে। আমার উত্তর হচ্ছে আমি জামাতও করি না।
আমার পরিবার,আমার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০৯

নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রথম কয়েক ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় একধরনের উৎসবের আমেজ ছিল। স্ট্যাটাস, পোস্ট, কমেন্ট—সবখানে একই সুর। বিএনপি দুইশো নয়টা আসন পেয়েছে, জামায়াত মাত্র সাতাত্তর, দেশ এবার ঠিক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কিরকুট, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪
*** জামাত শিবিরের পচা মস্তিষ্কের কেউ এই পোষ্টে এসে ল্যাদাবেন না***
রাজনীতির ইতিহাসে কিছু পরাজয় থাকে তা কেবল নির্বাচনী ফলাফলের ভেতর সীমাবদ্ধ নয় সেগুলো হয়ে ওঠে নৈতিক রায়।
জামাতের সাম্প্রতিক নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন