প্রামানিকের ফুল নিয়ে ভুল তত্ত্ব
২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূল পোষ্টঃ ফুলের দুঃখ কথা সংশোধনীঃওরে দাদা আজো তুমি
রয়ে গেলে বেশ বোকা;
কি সাহস! নেতাদের
দাও কষে ফুল টোকা !!
ফুল তারা ঠিকি আছে
তোমারই বুঝার ভুল;
মোটে তুমি বুঝ নাকো
তাহাদের কথা মূল।
পবিত্র ঠিক তারা
ফুল বনে রাজা;
ফুলটির নাম হলো
সিদ্ধির গাঁজা।
আরো এক ফুল আছে
নিবেদন সঁপি;
যে সে ফুল মোটে নয়
হেরোইন পপি।
মধু কিবা সেন্ট ছাড়া
আরো হয় ড্রাগ;
যা বলি তা হাছা জেনো
যতো করো শ্রাগ।
নেতারা হামেশা যেমন
খায় ঝাঁড়ু ঝাটা;
ফুলেতেও একিভাবে
আছে বিষ কাঁটা।
এই হলো শর্টকাটে
নেতাদের পিউরিটি;
খোদ মাফিয়ারা দেয়
এ গুণের অথরিটি।
আশা করি বুঝেছো
ইউ আর নট এ ফুল;
তুমি দাদা বেশ জ্ঞাণী
আমিতো পথের ধূল।
ফুল নিয়ে ওকালতি
বাদ দাও এইবার;
ফুলকপি বড়া খাও
সস্ মেখে বা আচার।

উৎসর্গঃ প্রথমেতে আলবাৎ
প্রামানিক ছড়াকার;
চিরকালি তার আসন
ভালোবাসা শ্রদ্ধার।
এরপর আসে নাম
মহারাণী শায়মার,
তার নাম বাদ দেবো
সে সাহস নেই আমার।
ছবিঃছবি নিয়ে অলওয়েজ
থাকি মহা ফাঁপরে;
নেট ছাড়া নেই উপায়
আঁকি নিজে কি করে?
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮

মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে...
...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫

১৯৯৭ সাল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।
সেই সময় অডিও ক্যাসেটের...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুনএদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন