প্রিয় ব্লগার গিয়াস উদ্দিন লিটন
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল প্রায় দেখি
নতুন এক ট্রেন্ড;
কমেন্টে ফার্স্ট হলে
দাও চা বা কফি ব্লেন্ড।
চা পেয়ে সেকি অভিনয়
যেনো মহা তুষ্ট;
এ কালচার শুরু করে
গিয়াস ভায়া দুষ্ট।
নাম শুনে মনে আসে
সে আবার কোন জন;
আরি বাপু কে আবার
গিয়াস উদ্দিন লিটন।
ছবি দেখে মনে হয়
যেনো কতো শান্ত;
এই ভুল করে সবে
হয়ো নাকো ভ্রান্ত।
চোখ দুটো ভোলা ভালা
গোবেচারা চেহারা;
আড়ালে লুকিয়ে মহা
পাজীর এক পা-ঝাড়া।
পাজী শুনে ভুল ভেবে
করো নাকো তারে হেলা;
কানে কানে বলি শুনো
আমিও যে তারি চ্যালা।
ট্যালেন্টে ভরপুর
কিলবিলে বুদ্ধি;
কতো কিছু ধরে বাপু
মগজের মধ্যি।
পোষ্ট তার হামেশা
পাঠে অনবদ্য;
যাই লিখে তাই হিট
গদ্য বা পদ্য।
গুণীজন সিরিয়াল
তার মহা কীর্তি;
পাঠকের শেষ নেই
ফ্যান হেথা ভর্তি।
এই সিরিয়াল পড়ে
বুক ভরে গর্বে;
পোষ্ট যেনো চালু থাকে
শত শত পর্বে।
গুণীজন-ই নয় তার
জেনো স্রেফ কম্মো;
আরো আছে কতো শত
আর্টিকেল ও রম্য।
আমি অতি সাধারণ
নই বড় বোদ্ধা;
গুণী এই লেখকেরে
জানালুম শ্রদ্ধা।
এইভাবে ভায়া তুমি
বেঁচে থাকো চিরকাল;
দুর্মুখেরা যতো দিক
হিংসেয় বাজে গাল।

উৎসর্গঃ গিয়াস উদ্দিন লিটনসামু ব্লগে গর্ব,
জানি হবে একমত
পাঠকেরা সর্ব।
ছবিঃ
ছবি আর নেই কোনো
ব্লগ থেকে কপি পেষ্ট;
লুক তার হিরো হিরো
অলওয়েজ লাগে বেস্ট।
ভাগ্যিস ফেসবুকে
শেষখানা মিলেছে;
চুপিচুপি দিনু হেথা
দেখলেই সেরেছে।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই...
...বাকিটুকু পড়ুননিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭
সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।
শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২

আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল...
...বাকিটুকু পড়ুন