ব্লগার দিয়া আলমের ''কিছুইনা......'' পোষ্টের দীর্ঘশ্বাস
১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূল পোষ্টঃ কিছুইনা...... কপোত কপোতিরা
এমনি কয় পয়লা;
আর যাক ক'টা দিন
ক'বে জান কয়লা।
কত যে দেখেছি বাপু
নিজেই তার সাক্ষী;
আজ মোর দুখ দেখে
কাঁদে পশু পক্ষী।
আমারেও নয়া নয়া
কইতো কিছু চাইনে;
আজ সেই বদনীটা
কেঁড়ে রাখে পুরো মাইনে।
স্বাধীনভাবে বিড়ি খাবো
সেও নেই অধিকার;
দু'টো টাকা চাইতেও
টেপা লাগে বডি তার।
নিজ ঘরে লাগে আজ
নিজেরেই পরবাসী;
রোজ ভাবি একবার
আজ ঠিক নেবো ফাঁসি।
সাহসে কূলোয়না
পাছে যদি জেনে যায়;
ঠ্যাঙ্গাবে মনের সুখে
ভারী চোখা হিল পা'য়।
থাক বাবা এইসব
মরন কাঁসুন্দি;
বলি কথা ভালো জেনে
বুকে পাথর বান্ধি।
যা বলেছে শায়মাপু
আর অন্তঃপুরবাসিনী;
কথা জেনো সিরিয়াস
প্রেম জিন্দেগী নাশিনী।
যত কও ''কিছু চাইনে''
দেই এক তথ্য;
অভাবেতে প্রেম ধায়
অমোঘ এক সত্য।
খবরদার ভুল করে
পীরিতি রোগে পরোনা;
দেখছ না মোর দশা
লাগেনা তোমা করুনা??
প্রেম হলো এই যুগে
সেচ্ছায় ডাকা দুঃখ;
আবেগটা ক্ষনিকের
হেথা স্বার্থটা মুখ্য।
কথা যেন থাকে মনে
ভালো জেনে বলছি;
এক ভুলে জান শেষ
ধুকে ধুকে মরছি।
গরীবের কথা জেনো
ফলে হলে বাসী;
আজ মোর কথা শেষ
ভালো থেকো,আসি।
শেষ কথাঃযতই বুঝাই তারে
কোনো লাভ নাই;
লাড্ডুটা এমনি
সবেরি খাওয়া চাই।
কোরবানী হলো বলে
আরো এক পিস;
দীর্ঘশ্বাস ছাড়ি
আহহারে.....ইশ।

উৎসর্গঃচওক্খের জল ফেলে
স্মরণি প্রিয় আপুরে;
কে আবার?শায়মাপু
বুঝনা ক্যান বাপুরে।
ছবিঃনেট থেকে মারলুম
পারি নাকো আঁকা আঁকি;
ভরসা গুগল সার্চ
ভারী মজা দিয়ে ফাঁকি
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের...
...বাকিটুকু পড়ুনসরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের...
...বাকিটুকু পড়ুন/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন