খোলা চিঠি টু প্রামানিক ১
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেমন আছ ছড়ারাজ
বহুদিন পরে লিখছি;
খুলে বলি মন কথা
হেথা যা যা দেখছি।
সামুয় আছে কত পাতা
আলোচিত,নির্বাচিত;
ভিসা সেথা সকলেরি
স্রেফ ছড়া নির্বাসিত।
মডু সব উঁচা জ্ঞাণী
অগামগা রুচেনা;
পড়ে সব ভারী ভারী
মগো কুফা ঘুচেনা।
সময়টা কই অত
যেথা সেথা বসেনা;
জ্ঞাণী নিয়ে কারবার
ছড়ায় হ্যাগো পোষেনা।
ছড়া লেখা?ওয়াক থুঃ
ক্লাসলেস ফেলো;
ব্লগেরও লেভেল আছে
মোটে নয় খেলো।
ছাইপাশ লিখে লিখে
ব্লগে যত নোংরামী;
দূর করো ঝেটিয়ে
ছড়ার নামে পোংটামী।
লিখেই চলেছো তুমি
আমি লিখি টুকটাক;
আর কত ফাজলামো!?!
লোকে কয় চুপ থাক।
বড় বড় কথা যত
দু'আনার ছড়াকার;
মডুদের নিয়ে কথা??
অত বড় গলা কার?
বুঝি সবি আগডুম
যতই লিখি হরদম;
এই বুঝি ব্যান খেনু
ডরে সদা ছমছম।
করবো কি বলো দাদা
আর কিছু পারিনে;
কবিয়ালী ঘটে মোর
ছন্দ ছড়া ছাড়িনে।
দাম নেই এক রতি
এইটুকু ঠিকি বুঝি;
ছন্দের ভাত নেই
ভাবে নেই রুটিরুজি।
তাও মনে ক্ষীন আশা
দিলের এক আর্জি;
দূর হোক মডুদের
ছড়াতে এলার্জী।আজ তবে এটুকুই
ভালো থেকো ছড়ারাজ;
জবাবটা প্লিজ দিও
রিপ্লাইয়ে নো চার্জ।

সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন