
প্রিয় ব্লগার গিয়াস উদ্দিন লিটন ১
গুণীজন সিরিয়াল
লিখেছেন যে গুণি;
পাঠকেরা বাগ বাগ
প্রকাশিবে বই শুনি।
শায়মাপু মাতোয়ারা
শুনে হবে পাবলিশ;
ভৃগুদা গেমু নেচে হারা
হাতে তালি মুখে শীষ।
এত খুশী ক্যান বাপু
যত আছে তারি ভক্ত;
প্রকাশের লেট দেখে
আমি উল্টো বিরক্ত।
এই নিয়ে বই হবে
এতো ভারি স্বাভাবিক;
হবে তা বেস্ট সেলার
বলে দিনু আগে ঠিক।
কেমন তার আক্কেল
এতো কেনো মুখচোরা??
চুল পেকে গেছে তবু
বুদ্ধিতে কচি ছোরা।
ভৃগুদা দেখি ঠিকি কয়
দ্যাও তারে যত গুতা;
মুখেতে রা-টি নেই
কিশোরী লাজুক লতা।
গেমু যদি না জানাতো
বই-ও বুঝি হত মিস;
রাগে মাথা ঝা ঝা করে
হাত দুটো নিশপিশ।
লিটনদা,বোকা তুমি?
বুঝনাকো অভিমান?
নিউজ শুনে ভীনমুখে
দিল ভেঙ্গে খানখান।
রাগ ঝেরে সিধা কই
বুক ভরে গর্বে;
এ লিখা যেনো চালু থাকে
শত শত পর্বে।
লোকে যত হোক খুশী
দিক যত লাফঝাফ;
মোর চাই ফার্স্ট কপি
সাথে মাস্ট অটোগ্রাফ।
সেরাদের সেরা তুমি
কয় সব বোদ্ধা;
আজ ফের জানালুম
প্রাণঢালা শ্রদ্ধা।

উৎসর্গঃ
দেমাগে পা পড়েনা তার
ঠাট বাট ঠমকে;
চিন্তেটা এলে ঘটে
ভয়ে উঠি চমকে।
এও বুঝি বুঝা বাকী
ডেডিকেটে কোন জন?
আরিবাবা কে আবার
আলবাৎ গিয়াস লিটন।
ছবিঃ
প্রথমটি ফেবু থেকে
দ্বিতীয়টি গেমু;
আরো আছে সেইরাম
লিটনদা, দেমু?
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৬ সকাল ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


