'শুভ জন্মদিন' বিদ্রোহী ভৃগু
১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতার ধ্যানে হেথা
আছেন এক মশগুল;
উপমার রাজা তিনি
আমাদের নজরুল।
সামুর সে দুখুমিয়া
রচেন যা কাব্য;
দিশকুল যাই খুঁয়ে
যত তারে ভাববো।
সুগভীর বচনের
কাব্যের গাঁথুনি;
দাঁতভাঙ্গা উপমায়
হৃদে উঠে কাঁপুনি।
কবিদেরও কবি তুমি
এ ব্যপারে নো ডাউট;
গুরু মানে পাইকারি
রাজা-প্রজা,হক্ব-টাউট।
তোমার ছন্দ ত্রাসে
সদা থাকি ম্রিয়;
কি করে শুধাই কও
তুমি কত প্রিয়।
যে নামেই থাকো তুমি
মিম কিবা ভৃগু;
হৃদয়েতে করো রাজ
কয়ে দিচ্ছিগো।
যত লিখি অগাবগা
সদা তুমি পাশে;
তোমার পালের টানে
মোর ভেলা ভাসে।
শুরু থেকে ব্লগে তুমি
বরাবরি যোদ্ধা;
অধমের বুকে নেই
ক্রিটিকের স্পর্ধা।
রাইটার্স ব্লকে ছাই
কলম আর চলেনা;
জ্যাম ধরে মগজেতে
ছড়া কথা বলেনা।
তাও এই শুভদিনে
ধরি মসি সাহসে;
পদধূলি যদি মেলে
অধমের পাপোষে।
বাজে বীন,বাজে ঢাক
বুকে উঠি রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
ভৃগু, ''শুভ জন্মদিন''।
এটুকুনি ক্ষেমতা
দিনু সব উজারি;
সামুর কৃষ্ণ তুমি
মোরা সব পূজারি।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেয়ারের আত্মকথাচেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"
আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"
চেয়ারটি বলল,...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন