কি পাষানি মাইয়ারে তুই!!
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভুলেই না হয় লিখছি চিঠি
ক্রাশ খায়া ছাই ফ্রী'লি;
বদ ছেরি তুই কোন আকলে
বউরে সেসব দিলি!!
মন না দিলে নাইবা দিবি
করছি কি সে দাবী?
তাই বলে কি ফন্দি করে
বিগড়াবি তোর ভাবী?
তুই ছেরি আর কি হারামি
ভাবীটা তোর ডাইনি;
সেই থেকে আজ টানা ছ'দিন
আনাজ-দানাও খাইনি।
না না না না খাইছি বটে
কিল-ঘুষি-চর-খামচি;
খুন্তি-ছ্যাকায় ঝলসে গেছি
মারের চোটেই ঘামছি।
জীভ যেনো তার বিষের খনি
খিস্তি বানে ছুটছে;
দু'ধারি ঐ জীভের কোপে
আস্ত আমায় কুটছে।
খিস্তি শুনে লাজেই মরি
মুখটা ছিঃ কি বাজে;
ভদ্রলোকের বউয়ের মুখে
অমন গালি সাজে?
বিচ্ছিরি সব খেউরানিতে
কানটা গেলো পচে;
খোদাই জানে এ মুসিবত
কোন কালে যে ঘুচে।
'করবেনা সে আমার ঘর আর'
দিচ্ছে রোজ এই হুমকি;
'কোটি টাকার মানহানি কেস'
এই শুনে যাই চমকি!
মরার সে এক লিইখ্যা চিঠি
খেলামরে কি বাঁশ তায়;
কি পাষানি মাইয়ারে তুই
নামাইলি হায় রাস্তায়!
জানলে আগে চিঠির পাপে
এই বা হবে হালটা;
মাইয়া তোরে দেখলে পরে
দিতেম দশহাত ফালটা।
ও বৌ আমায় দে রে ক্ষমা
এই দিনু খত নাকে;
এ জীবনে আর দিমুনা
মনটা যাকে তাকে।
শেষকথাঃ
খেক খেক খেক কি বোকা দেখ
বউটা গেলো গলে;
শুভন্করের ফাঁক যে কথায়
কইছি ছলে বলে।
ছবিঃ শায়মাপু'র পারিবারিক এ্যালবাম থেকে
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন