মনপুরা
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পরীক্ষা শেষ। ভাবলাম মনপুরা দেখে আসি। কয়েকজন বন্ধুকে বললাম । একজন তো বলেই বসল "বাংলা ছবিই আর কি দেখবি, টাকা নষ্ট, বোরিং হবে "। আবার অনেকে বলল "ওয়েট কর, কয়েকদিন পরে নেটেই পেয়ে যাবি। " কিন্তু ইউটিউবে গানগুলোর ভিডিও দেখে আর ওয়েট করতে পারলাম না। গতকালকে গেলাম দেখতে। ভেবেছিলাম যে বাংলা ছবি। সিনেপ্লেক্সে এ নিশ্চয়ই ভীড় থাকবেনা। কিন্তু আজব ব্যাপার হল। আমি গতকাল দুপুরে গিয়ে ৫টি শোয়ের একটা টিকিটও পাইনি। শেষ পর্যন্ত আজকের টিকিট কিনে আনলাম।
আজকে ৩.৫০ এর শো । সিনেমার শুরুটা বেশ ভাল লাগল। নড়েচড়ে বসলাম। বাকিটা সময় মুগ্ধ হয়ে দেখলাম। ছবির শেষটা অসাধারন। আশেপাশের অনেককেই কাঁদতে দেখলাম। এবং অন্যদের মুখও থমথমে। অনেকদিন পর একটা ভালো বাংলা ছবি দেখলাম। ছবির সংলাপ, ডাইরেকশন , অভিনয় বেশ ভালো হয়েছে। কাহিনী অনুমানযোগ্য হলেও ডাইরেকশন তা বুঝতে দেয়নি। চঞ্চল এবং শিমুল এর অভিনয় বেশ ভালো লেগেছে। অন্যরাও বেশ ভালো অভিনয় করেছে। বেশ ভালো লাগল।
সবাইকে বলব সবারই ছবিটি দেখা উচিত। কারন আমি মনে করি একটা ভালো ছবিকে সাপোর্ট করা উচিত। তাহলে ভবিষ্যতে ভালো ছবি তৈরী হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০০৯ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুগদা থানার সামনে তখনো ভোরের কুয়াশা ঝুলে আছে। পিবিআই-এর ইনভেস্টিগেটর আরিয়ান পুলিশের জিপ থেকে নামতেই বাতাসে একটা চেনা গন্ধ ভেসে এল—ভেজা মাটি আর পুরোনো ড্রেনের গন্ধ।
রাস্তায় ওপাশে ওয়াপদা কোয়ার্টারের ম্রিয়মাণ... ...বাকিটুকু পড়ুন

এই সংবাদ কি সরকার দেখেনা?
অথচ ১৩সালের দিকে ইউরোপে বাংলাদেশ চিংড়ি পাঠাতো। সেখানে হালকা শিসা থাকায় আর কোন প্রকার মাছ ওই দেশে আর নেয়না। সমস্ত চুক্তি বাতিল।
অনেক দেশ আছে যেখানে খাদ্যে...
...বাকিটুকু পড়ুন
তোমার বাড়ির দরজা খোলা
অথচ প্রবেশ নিষেধ আমার...
দরখাস্তটা ঝুলে আছে নিম ডালে
বাতাসে ভাসে
আন্নাকে সাথে নিয়ে ঘুমাতে যাও...
নিম ডালে দোলে বিষণ্ণতা, হাহাকার এক বুক—
তোমার বিছানা জুড়ে তলস্তয়, আন্না কারেনিনা।
গল্পের...
...বাকিটুকু পড়ুন
পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু...
...বাকিটুকু পড়ুনচট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনা নিয়ে বর্তমানে UAE এর DP WOARLD এবং KSA এর RSGT এর মধ্যে প্রতিযোগিতা চলছে। তবে দেশীয় প্রতিষ্ঠান MGH GROUP উল্লেখ্য দুইটি বিদেশী প্রতিষ্ঠানের চাইতে বেশি... ...বাকিটুকু পড়ুন