আমার প্রিয় পোস্ট

স্বপ্ন যে শুধুই মিথ্যা আশা জাগায়

ধিক্কার জানাই এইরকম নৃশংস হত্যাকান্ডের

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩০

শেয়ারঃ
0 0

একটু আগে টিভিতে খবরে দেখাল ৪৫ জনের মৃতদেহ দরবার হলের পাশের একটি গণকবর থেকে তোলা হয়েছে। ভেতরে আরো লাশ আছে। সাবধানে তোলা হচ্ছে তাদের গর্ত থেকে যেন লাশের কোন অংশ বিচ্ছিন্ন না হয়ে যায়। সেখানে বিডিআর মহাপরিচালক জেনারেল শাকিল আহমেদ এর লাশ সহ আরো অনেকের লাশ পাওয়া গিয়েছে। দেখে মনটা খারাপ হয়ে গেল। এই ঘটনা শুরু হওয়ার পর থেকে অনেকের বিডিআর এর প্রতি সিমপ্যাথি থাকলেও আমার মনে হয় খুব কম সংখ্যকই এখন আছেন যারা বিডিআর এর এই কর্মকান্ডকে সমর্থন করছেন। মানলাম তাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। তাই বলে এইভাবে। মানলাম তারা দূর্নীতিগ্রস্ত। তাই বলে এতটা নৃশংসভাবে। আমআর প্রথম থেকেই বিডিআরদের প্রতি একটা সিমপ্যাথি ছিল। কিন্তু এতগুলা লাশ দেখে আমি আর তাদের সমর্থন করতে পারছি না। এদের সবাই কি দোষী ছিল? আর তারা না হয় দোষী ছিল কিন্তু বিডিআর কি তাদের শাস্তি দেয়ার যোগ্যতা রাখে। যেখানে তারা নিজেরা লুটতরাজ করেছে। মানুষ কে হত্যা করেছেন । নির্বিচারে মানুষ হত্যা কি অপরাধ নয়। তারা নিজেরা কি দুর্নীতিগ্রস্ত নন। তারা নিজেরা কি ভাল মানুষ? তারা নিজেরা দূর্নীতিগ্রস্ত হয়ে কিভাবে আরেকজনের বিচারের অধিকার রাখেন।

আমার মনে হয় না কেউ এই হত্যাকান্ডের পক্ষে। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, শেখ মুজিবের হত্যাকান্ড দেখিনি, মেজর জিয়ার হত্যাকান্ডও দেখিনি। আমার জন্মের পর বাংলাদেশে দেখা সবচেয়ে নৃশংস হত্যাকান্ড আজ প্রত্যক্ষ করলাম। আজ বিডিআর সদস্যরা আমাকে দেখালেন মুক্তযুদ্ধের সময় কিভাবে সবাইকে গণকবর দেয়া হয়েছিল। কিভাবে লুটতরাজ চালানো হয়েছিল। কিন্তু আফসোস আজ আমাকে এই দৃশ্য দেখতে হল নিজেদের দেশের সীমান্ত রক্ষাকারীদের কাছ থেকে। এই হত্যাকান্ড কোনভাবেই গ্রহনযোগ্য নয়। ধিক্কার জানাই তাদের সকলকে। আপনারা পাকিস্তানি সেনাদের চেয়ে কম কিছু করেন নি। ১৩৮ জনকে মেরে ফেলা মুখের কথা নয়। তারপর তাদেরকে একজায়গায় গণকবর দেয়া। এইরকম আচরণ দেশবাসী আপনাদের কাছ থেকে আশা করে না। এদের সবাই দূর্নীতিগ্রস্ত ছিল না। যারা নিরপরাধ ছিল তাদের কে কেন মেরে ফেলা হল।

আমার মনে হয় না সব বিডিআর এই হত্যাকান্ডের সাথে জড়িত ছিল। যারা জড়িত ছিল তাদের বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আর সামনে যারা বিডিআর এর ক্ষমতায় যাবেন তাদের কাছে অনুরোধ করব এমন কিছু করবেন না যাতে দেশবাসীকে পুনরায় আরেকটি গণহত্যা দেখতে হয়।

সকল মৃত আর্মী অফিসারদের আত্মার শান্তি কামনা করছি।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩১
জিনাত বলেছেন: সকল মৃতদের আত্মার শান্তি কামনা করছি।
২. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩২
শুভ৭৭ বলেছেন: "আপনারা পাকিস্তানি সেনাদের চেয়ে কম কিছু করেন নি। ১৩৮ জনকে মেরে ফেলা মুখের কথা নয়" - এত বড় কাজ হয়ে যাবার আগে গোয়েন্দারা জানতে পারলনা কেন?
Click This Link
৩. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৬
সহেলী বলেছেন: সকল মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করছি , নিজেদের শান্ত রাখতে উপরওয়ালার সাহায্য চাচ্ছি , মানুষের কাছেও সহায়তা । এমন নিমর্মতার যুগে আছি মেনে নিতে পারছি না ।
৪. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪৩
শেরজা তপন বলেছেন: কোন শত্রুকেও তা সে যেই হোক না কেন এইভাবে নিঃস্বংশ ভাবে হত্যা করে গুম করাকে আমি কোনমতেই সমর্থন করতে পারিনা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন: সহমত।

৫. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৫
তাইলে শোনেন বলেছেন: সকল মৃতদের আত্মার শান্তি কামনা করছি(শাকিল বাদে)।
৬. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০০
অনির্বান বলেছেন: আমার পুয়ারে আমি স্বীকৃত ডাকাত বানামু!

আমার তাতে খারাপ লাগবেনা! আপনাদেরও লাগার কথা না!
৭. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৩
রবিনহুড বলেছেন: এক শাকিলের জন্য কত গুলা দেশপ্রেমিক সন্তান আমরা হারালাম।
এই ধরনের শাকিল যেন আর না জন্মায়।

এই ব্লগেই গত বছর কোন এক রাতে পরেছিলাম (কোন এক ব্লগার জানিয়েছিলেন, এবং উনি শংঙ্কা প্রকাশ করেছিলেন যে, খবরটা সম্ভবত মিডিয়াতে প্রচার হবে না) শাকিলের বউ কয়েক কোটি টাকা সহ জিয়া বিমানবন্দরে ধরা পরেছে। অথচ সকালে দেখা গেল শাকির বিবৃতি দির, তার বউ নাকি কোন দিন বিমানবন্দরএ যাই নাই। যাকে বলে ক্ষমতার দাপট।

=======================================
তাইলে শোনেন বলেছেন: সকল মৃতদের আত্মার শান্তি কামনা করছি(শাকিল বাদে)।
১০. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৬
কঠিন বলেছেন: সকল মৃতদের আত্মার শান্তি কামনা করছি
১১. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৩
স্বাধীন_০৮ বলেছেন: ধিক্কার জানাই এইরকম নৃশংস হত্যাকান্ডের
১২. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:০৩
নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন: সহমত পোষন করছি। আপনাকে ভুল বোঝার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। (+)
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৩. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২৮
মিছে মন্ডল বলেছেন: সকল দোষীদের চরম শাস্তি কামনা করছি,যাতে ভবিষ্যতে কেউ এইরকম কাজ করার কথা মাথায় আনার আগেই তার কাপড় নষ্ট হয়ে যায়।
১৪. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৭
শিমন বলেছেন: ইশান, আমার পরিচিত বেশ কিছু বন্ধুর বাবা নিখোজ ছিলেন, ... গনকবরে এখনো সকলকে খুজে পাওয়া যায় নি।

আমি কিকরে আমার বন্ধুদের সামনে যাই? আমি কিকরে আজকে তাদেরকে শান্তনা দিব? ভাষা তো অনেক আগে হারিয়ে ফেলেছি... তাদের ও তাদের পরিবারের উপর বর্বরতার খবর শুনে।

আজকে আমার মনে হয়, আমরা প্রমান করে দিয়েছি যে আমরাও পাকিস্তানিদের চেয়ে কোনো অংশে কম যাই না।

 

মোট সময় লেগেছে ২.৮২৭০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার কোণে মেঘ জমে। দশ দিকের মাঝে লেখকদের প্রিয় দিক। কারন আমি বৃষ্টির আগমন বার্তা শুনাই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই