আমার প্রিয় পোস্ট

স্বপ্ন যে শুধুই মিথ্যা আশা জাগায়

০,১,১,২,৩,৫,৮,১৩,২১,............... ফিবোনাচ্চি ক্রম

২৪ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

শেয়ারঃ
0 1 0

আমি ফিবোনাচ্চি সিরিজটি সম্বন্ধে প্রথম জানতে পারি দ্যা ভিঞ্চি কোড বইটি পড়ে। তখনই সিরিজটির প্রতি বেশ আগ্রহ জন্মে। কিন্তু তখন বাসায় নেট ছিল না। তাই এই সম্বন্ধে বেশী জানতে পারি নি। এক ভাইয়াকে জিজ্ঞাসা করলে উনি প্রাথমিক একটা ধারনা দিয়েছিলেন ফিবোনাচ্চি সিরিজ সম্বন্ধে । পরবর্তীতে হুমায়ুন আহমেদ এর সায়েন্স ফিকশন “শূণ্য”তেও এর উল্লেখ পাই। তখন আবার পুরোনো আগ্রহ জন্মে ফিবোনাচ্চি সংখ্যার উপর। তাছাড়া আমাদের “ডিসক্রিট ম্যাথ” এর সিলেবাসে ফিবোনাচ্চি সিরিজ থাকায় সেই সময় এর বেশ খানিকটা পড়াশুনার সুযোগ হয়। তাই নিয়েই লিখছিঃ



ফিবোনাচ্চি সিরিজটির নামকরণ করা হয়েছে এর আবিষ্কর্তা লিওনার্দো ফিবোনাচ্চির নামে। তাকে মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ হিসাবে ধরা হয়। ফিবোনাচ্চি রাশিমালা শুধুমাত্র গণিত নয় বরং প্রকৃতিরও অনেক রহস্যে উন্মোচন ঘটাতে সক্ষম বলে অনেকের ধারণা। এই ব্যাপারে ফিবোনাচ্চি নিজেই বলে গেছেনঃ "প্রকৃতির মূল রহস্য এই রাশিমালায় আছে”। সিরিজটি হল এই রকমঃ

০,১,১,২,৩,৫,৮,১৩,২১,৩৪,৫৫,৮৯,১৪৪,২৩৩,৩৭৭, … …

এই সিরিজটির বৈশিষ্ট্য হলঃ

১. এই সিরিজের যে কোন সংখ্যা তার পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফলের সমান।
যেমনঃ ০+১=১
১+১=২,
২+১=৩,
৩+২=৫,
৫+৩ =৮, … … … ইত্যাদি।
গাণিতিক রাশিমালার সাহায্যে বলা যায়ঃ F(n)=F(n-1)+F(n-2); যেখানে F(0)=0 এবং F(1)=1 । ঠিক বিপরীতভাবে যেকোন সংখ্যা তার পরবর্তী দুটি সংখ্যার বিয়োগফলের সমান।

২. এই সিরিজের যেকোন ৪টি সংখ্যা নেয়া হলে ১ম ও ৪র্থ সংখ্যার যোগফল থেকে ২য় ও ৩য় সংখ্যার যোগফল বিয়োগ দিলে সবসময় ওই ৪ট সংখ্যার ১ম টি পাওয়া যাবে। আবার ১ম ও ৪র্থ সংখ্যার গুনফল থেকে ২য় ও ৩য় সংখ্যার গুনফল বিয়োগ দিলে সবসময় বিয়োগফল ক্রমান্ব্য়ে ১ এবং -১।
যেমনঃ আমরা ফিবোনাচ্চি সিরিজ থেকে যেকোন ৪টি সংখ্যা নিলামঃ ৫,৮,১৩,২১। এখন এর মাঝেঃ

১ম ও ৪র্থ সংখ্যার যোগফল= ৫+২১=২৬
২য় ও ৩য় যোগফল= ৮+১৩=২১
বিয়োগফল= ২৬-২১=৫(ওই ৪টি সংখ্যার ১ম সংখ্যা)

১ম ও ৪র্থ সংখ্যার গুনফল= ৫*২১=১০৫
২য় ও ৩য় সংখ্যার গুনফল= ৮*১৩=১০৪
বিয়োগফল= ১০৫-১০৪=১
আবার পরের চারটি মানে ৮,১৩,২১,৩৪ এর জন্য হিসাব করে দেখুন এক্ষেত্রে বিয়োগফল পাবেন -১। বিশ্বাস না হলে মিলেয়ে দেখুন।

৩. এবার ফিবোনাচ্চি সিরিজের মজার একটি বৈশিষ্ট্যে যাই, সবগুলি সংখ্যার শেষ ডিজিটে যেই নাম্বার গুলো আছে সেগুলো খেয়াল করুনঃ
০,১,১,২,৩,৫,৮,১,২,৩,৫,৮,১৪,২৩,৩৭,৬১,৯৮,……………….
সেই ডিজিটগুলো আলাদা করিঃ
৩,১,৪,৫,৯,৪,৩,৭,০,৭,……………………
মিলিয়ে দেখুন এরাও ফিবোনাচ্চি ক্রমে আছে।এবং এরাও আগের বৈশিষ্ট্য অনুসরণ করে। এক্ষেত্রে যদি পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল একের অধিক বা দুই ডিজিটের হয় তবে তার শেষ ডিজিট আসবে। ফিবোনাচ্চি সিরিজের প্রতি ৬০টি সংখ্যার পর এই ডিজিটগুলো আবার রিপিট করে। যেমন ফিবোনাচ্চি সিরিজের
৬০ তম সংখ্যা= ১৫৪৮০০৮৭৫৫৯২
৬১ তম সংখ্যা= ২৫০৪৭৮০৭৮১৯৬
৬২ তম সংখ্যা= ৪০৫২৭৩৯৫৩৭৮৮
৬৩ তম সংখ্যা= ৬৫৫৭৪৭০৩১৯৮৪
৬৪ তম সংখ্যা= ১০৬১০২০৯৮৫৭৭২
৬৫ তম সংখ্যা= ১৭১৬৭৬৮০১৭৭৫৬

মজার ব্যাপার হল একইভাবে ফিবোনাচ্চি সিরিজের প্রতিটি সংখ্যার শেষ দুই ডিজিট, শেষ তিন ডিজিট ,চার ডিজিট এরকম করে সব ডিজিটের এর মাঝেই ফিবোনাচ্চি সংখ্যার বৈশিষ্ট্যগুলো খুজে পাওয়া যায়। বিশ্বাস না হলে সব গুলো সংখ্যার জন্য মিলিয়ে দেখুন। এই সিরিজের প্রায় ৩০০টি সংখ্যা পাবেন এই লিঙ্ক এঃ Click This Link


. এখন আমরা কয়েকটি ফিবোনাচ্চি সংখ্যার ভাগ করে দেখিঃ ২/১=২
৩/২=১.৫
৫/৩=১.৬৬৭
৮/৫=১.৬
১৩/৮=১.৬২৫
২১/১৩=১.৬১৫

অর্থাৎ প্রথম দুটি ভাগফল বাদ দিলে বাকি ভাগফলগুলোর মান প্রায় সমান বা ধ্রুবক। এই ধ্রুবক সংখ্যাটি "সোনালী অনুপাত" বা "স্বর্গীয় অনুপাত", ইংরেজীতে"Giolden Ratio " নামে পরিচিত। সোনালী অনুপাত বা স্বর্গীয় অনুপাত 'ফাই'(phi) দ্বারা প্রকাশ করা হয়। এর মান ১.৬১৮০৩৩৯৮৯ (প্রায়)। একে স্বর্গীয় অনুপাত বলার কারন হল মানবদেহের কয়েকটি অংশের অনুপাতের সাথে এর মিলে যাওয়া।যেমনঃ

* আমাদের forearm এর সাথে হাত এর অনুপাতের মান হল ১.৬১৮
* আমাদের মুখের দৈর্ঘ্যের সাথে নাকের প্রস্থের অনুপাত ১.৬১৮
* আমাদের fingertip থেকে এলবোর দৈর্ঘ্য এবং কবজি থেকে এলবোর দৈর্ঘ্যের অনুপাত ১.৬১৮

৫. আমাদের দেহের বিভিন্ন অংশে ফিবোনাচ্চির বেশ কিছু ক্রম পাওয়া যায়। আগের তিনটি উদাহরন তো দিলামঃ নিচে আমাদের মধ্যমার হাড়্গুলোর একটি ছবি দিলামঃ খেয়াল করে দেখুনঃ


এই হাড়গুলোর দৈর্ঘ্য ফিবোনাচ্চি সংখ্যার ক্রম। তাছাড়া আমাদের দুটি হাত ,হাতের আঙ্গুল ৫টি ,তার মাঝে ৮টি আঙ্গুল আছে যেগুলো কিনা তিনটি ভাগে বিভক্ত।যার প্রতিটিই ফিবোনাচ্চি সংখ্যা।


ফিবোনাচ্চি নিয়ে বলে শেষ করা যাবেনা। ধারণা করা হয় প্রকৃতির অনেক কিছুই ফিবোনাচ্চি সিরিজকে অনুসরণ করে। তাছাড়া গণিতের বেশ কিছু জটিল সমস্যা সমাধানে ফিবোনাচ্চি খুবই সাহায্যকারী। ডাটা স্ট্রাকচার এও অনেক সমস্যা ফিবোনাচ্চি সিরিজ দিয়ে সমাধান করা যায়। তবে গতকালকের একটি পোস্ট এ দেখলাম পাখির ঝাঁক, ইদুর বিড়াল এর সংখ্যা ফিবোনাচ্চি এর সাথে মিলে। তা ভুল ধারনা। তবে ফিবোনাচ্চি ইদুরের উপর গবেষণা চালিয়ে দেখেছিলেন যে তারা ফিবোনাচ্চি ক্রম অনুসারে বংশবৃদ্ধি করে। ভবিষ্যতে সময় পেলে এই নিয়ে আরো লেখার চেষ্টা করব।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গণিত ;
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: দারুন পোষ্ট, এই বিষয়গুলো আগেও পড়েছিলাম... তবে গুছিয়ে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ.... যারা জানে না, তারা অনেক মজা পাবে পড়ে.......... +
২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ ।

২. ২৪ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪১
রিয়াজুল ইসলাম বলেছেন: সংখ্যাতত্তের ভেলকিবাজি সম্পর্কে গ্রেগ এষ্টারব্রুক বলেছিলেন:

"সংখ্যাকে অত্যাচার কর, তারা যে কোন কিছুই স্বীকার করবে"
২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:০৩

লেখক বলেছেন: কথাটা দারুন এবং সত্য ।

৩. ২৪ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
ট্র্যানজিস্টার বলেছেন: অত্যন্ত চমৎকার লেখা, মন ভরে গেল। অনেকেই এ-ফোরামে উল্টাপাল্টা লেখে, কিন্তু আপনি এ বিষয়ে পড়েছেন বলে মনে হলো। অতি অবশ্যই লেখা চালিয়ে যাবেন।
২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:০৪

লেখক বলেছেন: অবসর পেলে আরো লিখব।

৪. ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:১৭
শন পাপড়ি বলেছেন:
লিওনার্দো ডি পিসা-আসল নাম এইটা জানতাম না।

অনেক ফুলের পাপড়ি সংখাও যে কোন একটা ফিবোনাচ্চি নাম্বার এর সমান হয়ে থাকে।
Click This Link
২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: ফিবোনাচ্চি নিয়ে পরে যদি কখনো লিখি তখন এই বিষয়গুলো নিয়ে লিখব।

৫. ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২০
মুক্ত বয়ান বলেছেন: জটিল!! সব কিছু একসাথে গুছাই লিখছেন। +++
প্রিয়তে নিলাম।
২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০২
তর্পন বলেছেন: ফিবোনাচ্চি নাম্বার প্রকৃতিতে মিশে আছে দারুন ভাবে। গাছের ডালের বিস্তার, শামুক শঙ্খের খোল এমনি খরগোশের বংশ বিস্তার সবখানে এই ফিবোনাচ্চির সংখ্যার খেল।
Click This Link

২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৬

লেখক বলেছেন: ভিডিও দেয়ার জন্য ধন্যবাদ।

১০. ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০৪
তর্পন বলেছেন: আমি অবাক হই এত দারুণ শিক্ষামূলক লেখা মাইনাস পায় কেন?
১১. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:০৩
চাচামিঞা বলেছেন: আপাতত প্রিয়তে রাখলাম.....বুঝাই যাচ্ছে ইন্টারেস্টিং হবে, একটু সময় নিয়ে পড়তে হবে।
২৫ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১২. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:১৪
প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: মজা নিয়ে পড়লাম......অঙ্ক অঙ্ক লাগে নাই......:)
২৫ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: ফিবোনাচ্চি ক্রমটা আমারো খুব ভালো লাগে। অংক অংক লাগে না।

১৩. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১:০৪
তর্পন বলেছেন: অদ্ভুত একটি সমস্যা হয়েছে (সামুর বাগ বোধ হয়) । আপনাকে প্রিয়তে যোগ করার পর আপনার ব্লগের টাইটেলের কারণে আমার পোষ্টটি কোন কোন ব্রাউজারে ভেঙে যাচ্ছে ।

সম্ভবত আপনার ব্লগের টাইটেল টি একটু ছোট করতে হবে।

Click This Link
২৫ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: ছোট করে দিলাম।

১৫. ২৫ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৯
জইন বলেছেন: অসাধারণ.......... লেখার হাত দারুণ........ আমি প্রথম ফিবোনাক্কির পরিচয় পাই হূমায়ুন আহমেদের শূণ্য থেকে........ তখন নিজেকে ফিবোনক্কি ভাবতাম........
২৫ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪১

লেখক বলেছেন: শূণ্যের কাহিনী বেশ সুন্দর । আমার কাছে বেশ ভালো লেগেছিল।

১৬. ২৫ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
অ্যামাটার বলেছেন: এই সিরিজটা আমার খুবই প্রিয়, খেলতে ভাল লাগে, শোকেসে রাখলাম, পরে পড়ব।
২৫ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: আমারো এই সিরিজটা খুব পছন্দের।

১৭. ২৬ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩২
চাচামিঞা বলেছেন: খুবি ভালো পোস্ট.....এরকম আরো চাই।
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

২০. ২৬ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫১
শূন্য আরণ্যক বলেছেন: গুড পোষ্ট ..++

এসব আগেই জানতাম।

তবে ফিবোনাক্কি নাম্বারের শেষে আবার ফিবিন্নাক্কি আসে এটা জানতাম না

ধন্যবাদ।
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২১

লেখক বলেছেন: ফিবোনাচ্চি এর আরও অনেক বৈশিষ্ট্য আছে। সব লিখতে গেলে বই হয়ে যাবে। তাই যেগুলা খুব গুরুত্বপূর্ণ সেগুলোই দেয়ার চেষ্টা করেছি।

২৩. ৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩০
দুর্বলতার অমিত বলেছেন: তর্পন বলেছেন: আমি অবাক হই এত দারুণ শিক্ষামূলক লেখা মাইনাস পায় কেন?
-----------------------------------------------------------------------------
একমত...

আসলে আমিও অবাক। যারা মাইনাস দেই তাদের ঘিলু আছে কিনা এইটা জানতে ইচ্ছা প্রকাশ করলাম।
লেখাটি ভালো লেগেছে।
৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: ধন্যবাদ। ব্লগে দুই একজন এইরকম আছেনই যারা পোস্ট না পড়েই মাইনাস দেন। তাদের কে পাত্তা না দিলেও চলবে । তাদের যে ঘিলু নেই সেটা বলার অপেক্ষা রাখে না

২৪. ০১ লা মে, ২০০৯ দুপুর ২:১৫
শম্পা শাহরিয়ার বলেছেন: তর্পন বলেছেন: আমি অবাক হই এত দারুণ শিক্ষামূলক লেখা মাইনাস পায় কেন?

আমারও একই কথা।
০১ লা মে, ২০০৯ দুপুর ২:৪০

লেখক বলেছেন: আপু , অনেকদিন পর আসলেন ।

২৫. ০৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৫৭
জয় সরকার বলেছেন: অসাধারন পোষ্ট......প্লাস+প্রিয়।
০৬ ই মে, ২০০৯ রাত ৮:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৬. ০৯ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩০
রেজওয়ান শুভ বলেছেন: অসাধারন পোস্ট ... প্রিয়তে নিলাম ...
০৯ ই মে, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ ।

০৯ ই মে, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: ০৬

২৮. ০৯ ই মে, ২০০৯ রাত ৯:১০
ট্রুথ ফাইন্ডার বলেছেন: গনিত দিয়েই মহাবিশ্ব চলে। অনেক বিলুপ্ত সভ্যতার কথা শোনা যায় যারা গনিতের বিস্ময়কর দক্ষতার মাধ্যমে অনেক জ্ঞান লাভ করে ছিলো। ফিবোনাচ্চি সংখ্যা সম্পর্কে আগে জানতাম, তবে চমৎকার উপস্থাপনের জন্য ধন্যবাদ।
০৯ ই মে, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

০৯ ই মে, ২০০৯ রাত ৯:৫৫

লেখক বলেছেন: দেখলে হয়তোবা চিনব।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ

৩৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৮
লিটল হামা বলেছেন: মিসিরআলী বলেছেন: +++++
৩৫. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪২
রনি রাজশাহী বলেছেন: দীপ আহসান বলেছেন: মিসিরআলী বলেছেন: +++++
৩৬. ১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫২
বাবুনি সুপ্তি বলেছেন: আমার খুব প্রিয় ফিবোনাচ্চি ক্রম ।
৩৭. ১৮ ই মার্চ, ২০১০ ভোর ৫:৪৫
কঠিনলজিক বলেছেন: ফিবোনাচ্চি তো জিনিয়াস। তাঁকে নিয়ে কিছু বলার ধৃস্টতা তো আমার নাই।
তবে এত অল্প কথায় এত সুন্দর উপস্থাপনা দেখলে হয়তো ফিবোনাচ্চিও ১০০প্লাস দিতে কার্পন্য করতেন না।

কখনো কি আপনাকে একটু বিরক্ত করতে পারি? মেইল বা এম এস এন এ?
৩৮. ১৯ শে মার্চ, ২০১০ দুপুর ২:৩১
ঈশান৭২৮৫ বলেছেন: ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য। অবশ্যই যে কোন প্রশ্নের জন্য অথবা যোগাযোগের জন্য মেইল করতে পারেন। আমার ইয়াহু আই ডিঃ

৪১. ২১ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩০
দুর্জনউবাচ বলেছেন: ভালো লিকেচেন ভাই।

 

মোট সময় লেগেছে ১.০০২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার কোণে মেঘ জমে। দশ দিকের মাঝে লেখকদের প্রিয় দিক। কারন আমি বৃষ্টির আগমন বার্তা শুনাই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই