আমার প্রিয় পোস্ট

পৃথিবীর একমাত্র কার্টুনিস্ট, যে কিনা সামহোয়ার ইন ব্লগে ব্লগিং করে...

কেমনে কি-জানতে চাই : বড়-ছোট-মেজো-সেজো সকল ভাইবোনের সাহায্য চাই, কথা বুঝছেন? সাহায্য ... !!!

০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:১৯

শেয়ারঃ
0 0 0

কক্সবাজার যাবো, ৪ বন্ধু, একজনের ওয়াইফও যাইতে পারে।
যাবো রোজার ঈদের আনুমানিক ১০ দিন পর।
এবার দয়া করে প্রশ্নমালার উত্তর দেন।
নাম্বার ১ : ঈদের পরে তো পুরা অনসিজন, এতে কি খুব বেশি ভীড় হবে?
নাম্বার ২ : খুব বেশি ভীড় হলে গিয়ে হোটেল বুকিং দিতে পারবো তো? কেমন কেমন রুমের ভাড়া কেমন কেমন হবে?
নাম্বার ৩ : কোথায় কোথায় ঘুরতে যাবো ?
নাম্বার ৪ : সেন্টমার্টিন গেলে কি ব্যবস্থা ?
নাম্বার ৫ : মাল মানে ডিরিংকস কই পাইমু ?
নাম্বার ৬ : সবমিলায়া পার হেড কত পড়তে পারে (আনুমানিক)(খাইয়ালামু) ?

সকল ব্লগারকে অবিলম্বে এই রকি ভাইকে আসন্ন বিপদ থেকে রক্ষা করার অনুরোধ জানানো হলো।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:২০
আই.কিউ. বলেছেন: আমারও তথ্যগুলো জানা দরকার
২. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:২১
আই.কিউ. বলেছেন: ছবির দুজন কে? আপনার বন্ধু-ওয়াইফ? নাকি রকিভাই আর রকি ভাবি ?
৩. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:২২
রকি ভাই বলেছেন: আরে মিয়া, সবাই তথ্য জানতে চাইলে কেমনে কি? কেউ তথ্য দেন
৪. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:২৪
রকি ভাই বলেছেন: আই.কিউ.@, নারে ভাই, ছবিটা নেট থেকে মারা।
কবে যে আপনাদের ভাবিকে নিয়ে ওখানে যাবো?
৫. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:২৬
রেগে মেগে বলেছেন: ব্লগটারে কি ট্রাভেল এজিন্সি পাইছো?
৬. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:২৬
'ভিমরু' বলেছেন: বাসা থিকা বাইর হইয়া দক্ষিন পূর্ব দিকে হাঁটা দেন। ইনশাল্লাহ......
৭. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:২৭
রকি ভাই বলেছেন: কিয়ের কি, ভাই কেউ কাজের কাজ করেন, আসল কথা বলেন
৮. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:২৮
রকি ভাই বলেছেন: 'ভিমরু'@, ল্যটিচিউড-লঙ্গিচিউড বলেন, নাইলে কক্সবাজারের বদলে কারওয়ানবাজার চইলা যাবো
১০. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৫
মৈথুনানন্দ বলেছেন: এখানে গিয়ে কক্স বাজারের লিঙ্কটিকে ক্লিক করুন :

http://wikitravel.org/en/Chittagong_Division
১১. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১:০২
রকি ভাই বলেছেন: থ্যাংকস দাদা, কিন্তু হোটেল ভাড়া ?
১২. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১:০৩
রকি ভাই বলেছেন: পুরা তথ্যতো পাইলাম না
১৩. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১:১৫
মাথামোটা বলেছেন: বন্ধু রে কইবেন - "তুই একটু ঘুমা, আমি ভাবী রে একটু সাতার শিখায়া আসি।"
১৫. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১:২৯
রকি ভাই বলেছেন: উফফুরে, দাদারে সালাম দিতে দিতে বিরক্ত হয়ে গেলাম। থ্যাংকস, আপনাকে ৫
১৮. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১:৫৩
রকি ভাই বলেছেন: কাম সারছেরে, এখনই চেক করতাছি দাদা, আগাম থ্যাংকস
১৯. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ২:০৩
রকি ভাই বলেছেন: দাদা, আপনে এতো ভালো কেন? আমার যে কি উপকারটা করলেন..। এরকম লিংক যদি আরো থাকে তাইলে দিতে পারেন
২০. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ২:০৯
রকি ভাই বলেছেন: ইয়ে, মানে কেউ কি ডিরিংক্সের কথা বলবেণ ?
২২. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ২:৪৮
রকি ভাই বলেছেন: আর কোন দাদা কি আছেন হেল্প করার মতো ?
২৩. ০১ লা অক্টোবর, ২০০৭ ভোর ৪:০৩
সম্ভব,অসম্ভব বলেছেন: মালের জন্ন্য বিচে যারা চেয়ার ভাড়া দেয় তাদের সাথে একটু গোপনে কথা বলবেন।পার হেড কত পড়বে সেটা নি`ভর করে কতটা সুযোগ সুবিধা চান তাই না?কোন মেয়ে সাথে না থাকলে ১০০০ টাকায় ২ দিন ঘুরে আসা যায়।তবে বুঝতেই পারছেন থাকার ব্যাব্স্তা ভালো হবে না,তবে সম্ভব।তবে সাথে মেয়েরা কেউ ( মা বোন ভাবি বৌ) থাকলে একটা স্টান্ডাড মেনটেন করা লাগে।হোটেলের ভাড়া গুলো মৈথুনানন্দ-র লিংক এ পাবেন।
২৪. ০১ লা অক্টোবর, ২০০৭ ভোর ৪:১১
সম্ভব,অসম্ভব বলেছেন: বাড়ি থেকে বের হবার আগেই ফোনে বুকিং দিয়ে যান।ভালো হোটেল গুলোতে এই সুবিধা পাবেন।ওদিকে কোন বন্ধু থাকলে তার সাথে যোগাযোগ করুন।
২৫. ০১ লা অক্টোবর, ২০০৭ ভোর ৪:৪২
রকি ভাই বলেছেন: সম্ভব,অসম্ভব দাদা আর ওনার কবুতরকে ধন্যবাদ
২৬. ০১ লা অক্টোবর, ২০০৭ ভোর ৫:১৪
আহমেদ শারফুদ্দীন বলেছেন: রকি ভাই ইনফরমেশনগুলান কাজে লাগাইতে পারেন:-<br /> ১) ঐ সময়ে প্রচুর ভীড় হবে।
২) অগ্রিম রুম বুকিং দিয়ে গেলে বাড়তি ঝামেলার চান্চ নাই। http://www.coxsbazarforum.tk এর হোটেল ইনফো.. তে হোটেল সম্পর্কে জানতে পারবেন।
৩) হিমছড়ি, মহেশখালি, রামু রাবার বাগান, টেকনাফ, ইনানী বীচ, সেন্টমার্টিন তো থাকছেই। গাইডের দরকার হইলে অধমেরে মেইল কইরেন। বাপের খাইয়া মামুর মহিষ চরায় , এমন বন্ধুর ফোন নং দিমু। ১০০% ফ্রী তে আপনাগো সেবা করব।
৪) যেই হোটেলে উঠবেন এদের বললেই সব ব্যবস্হা হয়ে যাবে।
৫) ডিরিংকস্‌, সিক্রেট। মেইল কইরেন , ফোন নং দিমু। ব্যবস্হা হবে।
৬) মিনিমাম পারহেড ৫০০০ টাকা। ফর ৬ ডেজ। বেশীর ভাগ নির্ভর করবে আপনাদের খরচের হাতের উপরে।

ই-মেইল কইরেন বিস্তারিত টিপস্‌ দিমু।
২৭. ০১ লা অক্টোবর, ২০০৭ ভোর ৫:২১
রকি ভাই বলেছেন: ওরে আল্লা, আহমেদ শারফুদ্দীন ভাই দেখি আরেক বস !! থ্যাংকসসসসসসসস
২৮. ০১ লা অক্টোবর, ২০০৭ ভোর ৫:২২
আহমেদ শারফুদ্দীন বলেছেন: আমি কক্সবাজারের ছেলে যে !!!!!!!!!!
৩০. ০১ লা অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩০
রিফাত ভাই বলেছেন: আপনাকে প্যাঁচালী ডট কম ( http://www.pechali.com ) এ আমন্ত্রণ জানাচ্ছি। ভালো লাগলে আসবেন আমাদের সাথে আড্ডায় বসতে।
৩১. ০১ লা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২৯
মৈথুনানন্দ বলেছেন: পাগলাপানির জন্যে একদম চিন্তা করো না। সব জায়গায় সহজলভ্য। যেখানে উঠবে ওরাই ব্যবস্থা করে দেবে।

http://www.somewhereinblog.net/blog/coxboyblog

সেন্ট মার্টিনের জন্যে :

Click This Link
৩২. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১০:৩০
রকি ভাই বলেছেন: দাদা, কেমন আছেন? দেন দেন, আরো লিংক দেন, এত দেরি করছেন কেন?
৩৩. ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১০:৩১
রকি ভাই বলেছেন: দাদারে আরো কয়েকটা আগাম থ্যাংকস্
৩৪. ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ২:২৫
আহমেদ শারফুদ্দীন বলেছেন: আরে কক্সবয়রে আপনারা চেনেন নাকি। উনি আমার কলেজের টিচার। এই ব্লগে আইসা ৪ বছর পরে দেখা হইল
৩৫. ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ২:২৮
আহমেদ শারফুদ্দীন বলেছেন: coxsbazarforum.tk এর উনি একজন মডারেটর !!!!
৩৬. ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ২:৫৬
রকি ভাই বলেছেন: আহমেদ শারফুদ্দীন , খবর ভালানি ?
৩৮. ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ৩:১০
রকি ভাই বলেছেন: আমার চেহারা কিমুন ? বউ পামুনি ?
৩৯. ০২ রা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৪
মৈথুনানন্দ বলেছেন: অনেক সময় প্যাকেজ ডিল এখনমিক্যাল হয়।

http://www.safariplus.net/package.htm
৪০. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:০৮
রকি ভাই বলেছেন: মৈথুনানন্দ দাদা. আর ণিংক দেন না কেন ?
৪১. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:৩২
মুকুল বলেছেন: রকি ভাই, আমি গেছিলাম বছর দেড়েক আগে। ছিলাম হোটেল সায়মন- এ। অফিসের খরচে ছিলাম, তাই বিস্তারিত বলতে পারছি না। আপনার ভ্রমন শুভ হোক!
৪৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৭
সাইফ সামির বলেছেন: রকি ভাই, 'নাজানলেওক্ষতিনেই' বিভাগটি সত্যিই কি কিডসদের জন্য!
৪৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৫
উদাসী স্বপ্ন বলেছেন: রকি ভাই, মাথা ঠিক আছে? ঈদের পর শীত কাল আইতাছে। আপনে তো তহন দুই সপ্তাহ আগে হোটেল বুকিং দিতে হইবো। আর হোটেলের ভাড়া তখন ৮০০ টাকারটা হইবো ১২০০ থিকা ১৫০০ টাকা। শৈবালে থাকতে চাইলে ২০০০ থিকা ২৫০০টাকা। রাখে আল্লাহ মারে কে?
ড্রিংকস এর ক্ক্সবাজার বেস্ট, যেই হোটেলেই উঠেন রিসিপশনে জিগাইবেন বার আছে কি না! প্রায় সব হোটেলেই বার আছে আর বারের কোয়ালিটি ডিপেন্ড করে কোন হোটেলে উঠছেন?
৪৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৬
উদাসী স্বপ্ন বলেছেন: রকি ভাই, মাথা ঠিক আছে? ঈদের পর শীত কাল আইতাছে। আপনে তো তহন দুই সপ্তাহ আগে হোটেল বুকিং দিতে হইবো। আর হোটেলের ভাড়া তখন ৮০০ টাকারটা হইবো ১২০০ থিকা ১৫০০ টাকা। শৈবালে থাকতে চাইলে ২০০০ থিকা ২৫০০টাকা। রাখে আল্লাহ মারে কে?
ড্রিংকস এর ক্ক্সবাজার বেস্ট, যেই হোটেলেই উঠেন রিসিপশনে জিগাইবেন বার আছে কি না! প্রায় সব হোটেলেই বার আছে আর বারের কোয়ালিটি ডিপেন্ড করে কোন হোটেলে উঠছেন?
৪৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০২
খালেদা আকতার বলেছেন: এই ছবিডা ওরা পাইলো কেমনে , শুধু ভেবেই যাচ্ছি
৪৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৪
উদাসী স্বপ্ন বলেছেন: মাইনে? কি কইবার চাও?
৪৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২৬
রকি ভাই বলেছেন: উদাসি আমারে ডর খাওয়াইতে চাও? লাভ নাই, দিছি খালেদারে তোমার পিছে লেলায়া !!
৪৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২৭
রকি ভাই বলেছেন: সাইফ সামির@, সন্দেহের কারন জানতে চাই

 

মোট সময় লেগেছে ১.০৩১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কেউ যদি kingtoonঅ্যাটgmailডটcom থেকে কোন মেইল পান, তাহলে বুঝবেন আমি পাঠিয়েছি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ