একটি ছড়া....
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি ছড়া গুমড়ে কাঁদে
বুক পকেটের তলে,
একটি ছড়া উদাস দুপুর
টোল পড়া তার গালে।
একটি ছড়া হাওয়ার নাচন
ধান শালিকের কুলে,
একটি ছড়া লুকিয়ে রাখি
মায়ের আঁচল তলে।
একটি ছড়া রাত্রি জাগে
নাক ডাকা ঘুম ফেলে,
একটি ছড়া আঁধার তাড়ায়
আলোর মশাল জ্বেলে।
একটি ছড়া আঁকড়ে ধরি
টানপোড়নের কালে,
একটি ছড়ার আশায় থাকি
উজান নাওয়ের পালে।
একটি ছড়া সন্ধ্যা ডাকে
আঁধার ছেড়ে ভোরের দোড়,
একটি ছড়া লেপ্টে রাখে
মায়ার জালে নেশার ঘোর।
একটি ছড়া যত্নে বাড়ে
জড়িয়ে রাখে শরীর ওম,
একটি ছড়া দমকা হাওয়া
ক্লান্তি জুড়ায়- সুখের ধুম।
একটি ছড়ার আশায় থাকি
হারিয়ে ফেলি চোখের ঘুম,
একটি রঙিন প্রাজাপতির
ইচ্ছে ডানার পাখায় চুম।
একটি ছড়া তোমার কাঁধে
হাত রাখলেই- সকাল হয়,
একটি ছড়া বুকের ভীতর
গড়াগড়ি- রাত্রিময়....।

সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন