আমার প্রিয় পোস্ট

আমি চিরন্তন মুক্তিকামী।

এ সরকারের আমলে যুদ্ধাপরাধীদের বিচার: একটি আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়-২

২১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৪

শেয়ারঃ
0 0 0

এবার আসেন ২০০১ সালের নির্বাচনী ফলাফলের দিকে একটু তাকাই।চার দলীয় জোটের শরীক হিসেবে জামায়াত যে কয়টি আসনে দাড়িয়েছিল সেগুলো থেকে তারা মোট ভোট পেয়েছিল ২৩ লাখ ৮৫ হাজার ৯০৭টি। (আসন ১৭টি)এখানে এমন ভাববার কোন অবকাশ নেই যে চার দলীয় শরীক ছিল বলেই জামায়াতের এত ভোট। বরং এর আগের নির্বাচনে মানে ৯৬ এর নির্বাচনে জামায়াতের মোট ভোট ছিল ৩৬ লাখ ৫৩ হাজার ১৩টি। অর্থাৎ জোটবদ্ধ হওয়ায় জামায়াতের ভোট আরো কমেছে। রক্ষণশীলতার নীতি অনুসারে যদি জামায়াতের ২০০০০০০ ভোটও ধরি এই ২০লাখ মানুষকেও আপনি কিভাবে অস্বীকার করবেন?
তাছাড়া আপনাদের এই রাজাকাররাই দেশের ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ কর্তা। হিসাব মতে ব্যাংকিং সহ তাদের আর্থিক সাম্রাজ্যের মোট মূল্যমান প্রায় ১২০০ কোটি টাকা। এই আর্থিক ভিত্তিতে ধ্বস নামাবার ক্ষমতা আপনার আছে?
আর যদি তাদেরকে এই ব্যবসায় থেকে উচ্ছেদ্ও করেন তাহলে দেশটা কোথায় যাবে?

প্রকৃতপক্ষে এই রাজাকারদের শাস্তি দেয়ার জন্য যে ব্যাপক পূর্ব প্রস্তুতি নেয়া প্রয়োজন তা এই সরকারের আমলে সনয়া কখনোই সম্ভব নয়। তাই আমি বলছিলাম এ সরকারের আমলে রাজাকারদের শাস্তির চিন্তা ভাবনা করা আকাশ কুসুম কল্পনারই নামান্তর।

[তথ্যসূত্র:নির্বাচন কমিশনের ওয়েবসাইট,ডেমক্রেসিওয়াচ এবয় যায়যায়দিন]

 

সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৬
নেহার পুরকায়স্থ বলেছেন: তাহলে অাপনি কি চান রাজাকাররাই এই দেশ নিয়ন্ত্রণ করুক!
২১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:০১

লেখক বলেছেন: আমি কোথাও সে কথা বলি নাই। আমি বলতে চাচ্ছি দেশ এখন একটা শেষ অবস্থায় আছে । এ সরকার যদি ব্যার্থ হয় তাহলে হয়তো একগদন দেখা যাবে বাংলাদেশের অবস্থান আফ্রিকার অনুন্নত দেশগুলোরও নিচে। কাজেই এ সরকারকে ব্যার্থ হতে দেয়া চলবেনা। এ জন্য কিছু বিষয় মেনে নিলেই আমাদের জন্য ভালো হবে।

২. ২১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৩
প্রশ্নোত্তর বলেছেন:

সাপ যত তারাতারি মারা যায় ততই মঙ্গল। নইলে সাপের বিষ কি জিনিস তা 'উপভোগ' করার সৌভাগ্য মেনে নিতে হবে!
৩. ২১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৯
বিকেলবেলার সপ্ন বলেছেন: ""ধরি এই ২০লাখ মানুষকেও আপনি কিভাবে অস্বীকার করবেন?""

আপনি ত এই ২০ লাখের একজন, অস্বীকার করি কেমনে?



""রাজাকাররাই দেশের ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ কর্তা। ""

আজকের সেরা জোকস!!
২১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: বেশ তারা যদি ব্যবসা বাণিজ্যের নিয়ন্তণ কর্তা নাও হয় একটা অংশ তো বটে।

আর আমার কথা পরিস্কার যুদ্ধাপরাদীদের শাস্তি হতেই হবে কিন্তু তা হওয়ার জন্য এটা ঠিক সময় নয়। প্রথমে দরকার আরো জন সচেতনতা সৃষ্টি এবং আো কিছু পূর্ব প্রস্তুতি।

৪. ২১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:০৭
নেহার পুরকায়স্থ বলেছেন: সরকারকে ব্যর্থ করতে দেয়া যাবেনা বলে কি তাদের ভুল কাজগুলো মেনে নিতে হবে?
৫. ২১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১০
প্রশ্নোত্তর বলেছেন:

৩৬ বছরে জনসচেতনতা হয় নি! আইচ্ছা এই জনতা কি বিদেশ থেইকা আমদানী হইছে, ৭১ এ কি অন্য জনতা আছিল? হেগোরে সচেতন করবো কে? মুজাহিদের অনুসারীরা, যারা মাথায় চান-তারা পট্টি লাগায়া স্বাধীনতা দিব পালন করে?
৬. ২১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১১
ফজলে এলাহি বলেছেন: আওয়ামী আমলে কি ঘাস কাটা হয়েছিল? তারা তো নিজেদেরকে স্বাধীনতার ঠিকাদার মনে করে আষ্ফালন করে থাকে। এ কাজটা যদি স্বাধীন বাংলাদেশের জন্য এতই জরুরী ছিল, তবে তারা কেন করে গেল না?

আসলে এসব ধোঁয়া বামপন্থী নাস্তিকদের মস্তকে প্রস্তুতকৃত ইসলামকে কোণঠাসা করার একটা নতুন ফন্দির প্রকাশ্য রূপ মাত্র।
৭. ২১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১৩
বিকেলবেলার সপ্ন বলেছেন: বিএনপি আওয়ামী লীগের কারনেই আজকে রাজাকারদের এত বানিজ্য।

এখন বিএনপি আওয়ামী লীগের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দরকার রাজাকারদের বিচার প্রশ্নে
২১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: আপনার এ কথাটির সাথে একমত।

৮. ২১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১৩
কোবরা বলেছেন: "তাছাড়া আপনাদের এই রাজাকাররাই দেশের ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ কর্তা। হিসাব মতে ব্যাংকিং সহ তাদের আর্থিক সাম্রাজ্যের মোট মূল্যমান প্রায় ১২০০ কোটি টাকা।"
--------------------------------------
মাত্র ১২০০ কোটি টাকা যাদের মূলধন তারা কি ভাবে দেশের ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ করে?শুধু এইবার হজ করতেই যেখানে আট হাজার কোটি টাকা চলেগেল সেখানে ১২০০ কোটি টাকা কোন বেপার!
রাজাকারের বিচার করতে হবে এখনি, সেটা এই সরকার করলো না ঐ সরকার করলো সেটা ভাবার সময় নাই।এক কথা সব রাজাকারের বিচার চাই।
২১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: হাহ্ আপনি যদি শুধু ইসলামী ব্যাংকটাই বন্ধ কইরা দেন দেশে দুর্ভিক্ষ লাইগা যাইবো।

৯. ২১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১৬
দুরন্ত পিথক বলেছেন: সচেতনতা সৃষ্টি হয়নি আমি এজন্য বলছি কারণ এই ৩৬ বছরেই জনৈক জননেত্রীকে রাজাকারদের দাদা গোলাম আযমের কাছে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দোয়া চাইতে দেখা গেছে,আরো দেখা গেছে রাজাকারের সাথে মেয়ের বিয়ে দিয়ে ঐ রাজাকারকে মুক্তিযোদ্ধা বলে চালান দেয়ার ব্যর্থ আস্ফালন।
এগুলো রোধ করতেও কি সচেতনতা প্রয়োজন নয়? আপনাদের কি মনে হয়?
১০. ২১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২৬
কোবরা বলেছেন: রাজাকারের বিচারের সাথে ইসলামী ব্যাংকে কি সর্ম্পক?কিছু রাজাকারের শেয়ার থাকতে পারে তাই বইলা ব্যাংক বন্ধ হইব কেন?গাজা টাজা খাইয়া ব্লগিন করতে নামেননাই তো?
১১. ২১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২৯
দুরন্ত পিথক বলেছেন: ইসলামী ব্যাংক এর বেশীরভাগটাই রাজাকারদের দখলে।
১২. ২১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩২
বিকেলবেলার সপ্ন বলেছেন: ইসলামী ব্যাংক পুরাটাই জামাতে ইসলামীর, কিন্তু রাজাকারের বিচার হইলে তারা ব্যাংক বন্ধ কইরা দিয়া ঘরে বইসা থাকব নাকি?
২১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: রাজাকার সবগুলানের তো মৃত্যুদন্ড হবে। ব্যাংক চালাবে কোথ্থেকে?স্বর্গ থেকে?

১৪. ২১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৮
বিকেলবেলার সপ্ন বলেছেন: হায় হায়.. ইসলামী ব্যাংক বন করার ভয় দেখায়!! ভাইজান, ইসলামী ব্যাংকের স্টাফরা যাইব কই!! তাদের বউ পোলাপান খাইব কি?

দুর্ভিক্ষ কই লাগব বুঝলাম
১৫. ২১ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৩
কোবরা বলেছেন: দুরন্ত পিথক আমি প্রথমে ভাবতা ছিলাম আপনি জামাতী যাউগা সাগর ভাই এর লিংক দেয়াতে বুঝলাম আপনি জামাতী না....।
এই বার আসল কথায় আশি ঐরকম বালের ১০০ টা ইসলামী ব্যাংক যাক গিয়া তারপর ও রাজাকারের বিচার চাই।
১৬. ২২ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৩১
দ্বিতীয়নাম বলেছেন: "ফজলে এলাহি বলেছেন: আসলে এসব ধোঁয়া বামপন্থী নাস্তিকদের মস্তকে প্রস্তুতকৃত ইসলামকে কোণঠাসা করার একটা নতুন ফন্দির প্রকাশ্য রূপ মাত্র।"

আহারে, জামাতের কিছু হইলে ফজলে এলাহির ঈমান ধ্বজভঙ্গ হইয়া যাইবো।
১৭. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:১৭
িবএম জিসম বলেছেন: দেখুন শিক্ষিত বদমাইশ কোবরা কতসুন্দর কথা লিখেছে যা কিনা সমাজের নিন্ম শ্রেনির লোকেরা বলে থাকে এদের ব্যাপারে কোন কথা নয় ।
১৮. ২৪ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২৬
সজীব১৬১২ বলেছেন: চালায় যান।সাথে আছি।

 

মোট সময় লেগেছে ১.৩০৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অারেফিন রাফি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ