somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের গৃহভৃত্যা

২৬ শে মে, ২০০৮ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে ট্রুথ কমিশন বিষয়ে পড়ে ভীষন রকম ক্ষিপ্ত হয়ে উঠবার অবকাশ ছিলো আমার। কিছুটা ক্ষিপ্ত ছিলাম কিছুক্ষণ তবে অন্য একটা খবর পড়ে ট্রুথ কমিশন সংক্রান্ত ক্ষোভ উবে গেলো।

খবরটা সাধারণ অন্তত বাংলাদেশের পরিস্থিতি বিচারে। বাংলাদেশের পরিস্থিতিতে গেরস্থালী শ্রমিক নির্যাতনের খবরটা এখন নিত্য দিনের বাসী খবর। এটা তেমভাবে আমাদের অনুভুতি জাগিয়ে তুলতে পারে না।

মোহাম্মদপুর এলাকার এক সম্মানিত জনাব, তার দুইজন স্ত্রী, তাদের একই বাসায় বসবাস। বাসাটা ৬ তলা। উপর তলায় এক ববৌ, নীচের তলায় আরেক জন, তাদের সহায়তার জন্য দুই বাসায় দুটি কাজের মেয়ে, দুজনেই কিশোরী, একজনের বয়েস ১৪, আরেক জনের ১৫। তারা গতকাল সকালে সেই বাসা থেকে পালানোর চেষ্টা করে। নীচ তলার গেট সারাক্ষণ বন্ধ থাকে। ছাদের উপরে উঠে স্যানিটারি পাইপ বেয়ে তারা নীচে নামবার চেষ্টা করে।
মাঝ পথে তারা হাল ছেড়ে দিয়ে লাফিয়ে পড়ে পাশের ৩ তলা বাড়ীর ছাদে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমাদের বিবেকবান সাধারণ নাগরিকদের প্রতি অশেষ শ্রদ্ধা। তারা এই কাজ করে তাদের মনের বিশালতার পরিচয় দিয়েছেন।
প্রশ্ন হলো কেনো এই বিকল্প পন্থায় পালানোর চেষ্টা করতে গিয়ে আত্মহত্যার ঝুঁকি নিলো এই দুই জন গেরোস্থালী শ্রমিক। নিজেদের হত্যা করতে উদ্যত হলো তারা ৩ তলার ছাদে লাফিয়ে পড়ে।

তাদের অভিযোগ গৃহস্বামী তাদের উপরে যৌন নির্যাতন করেছে। যে মেয়েটার বয়েস ১৪ বছর, তার কদিন আগেই গর্ভপাত করানো হয়েছে। বাড়ীর মালিক বলছে বাসার দারোয়ান দায়ী। তাই তাকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে।

১৪ বছর বয়সী মেয়েরা ব্যবহৃত হয়েছে, যুক্তির খাতিরে ধরেই নিলাম গৃহস্বামী ভদ্রলোক নিপাট নিরীহ ভদ্রলোক, তবে কেনো ১৫ বছরের গেরোস্থালী শ্রমিক এই কাজটা করতে গেলো।
সন্দেহটা তখনই জাগে। আমাদের গৃহভৃত্যার ইতিহাসের পাতা বলে আমাদের গৃহস্বামীদের ভেতরে একটা প্রবণতা বিদ্যমান, তারা সকল কাজের মেয়ের সাথে নিরাপদ সঙ্গমে লিপ্ত না হয়ে তাদের গর্ভবতী করে ফেলেন, তাদের পরিবারের কিশোর যুবক এবং বেড়াতে আসা মানুষের যৌন অভিজ্ঞতার ঋদ্ধ হতে থাকে আমাদের গেরোস্থালী শ্রমিক। কিশোরের প্রথম যৌন অভিজ্ঞতা সেটাও গৃহভৃত্যাই দিয়েছে।

আমাদের গৃহভৃত্যাদের কি বলে শ্রদ্ধা জানাবো আমি? তারা আমাদের উঠতি কিশোরদের হাতে কলমে যৌনশিক্ষা প্রদান করছে- যদিও নিরোধবিহীন সঙ্গমে তাদের অনেকেই গর্ভবতী হচ্ছেন, গর্ভপাত করতে বাধ্য হচ্ছেন। তবে তাদের এই নিরলস অধ্যাবসায়কে শ্রদ্ধা জানাতেই হয়।

তবে সবার প্রতি একটা প্রশ্ন আমার- গৃহভৃত্যাদের সাথে সঙ্গমলিপ্ত হতেই হবে এই প্রবণতার উৎস কি?
১১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×