somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাভিশনে শিরক?

১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাভিশন অনুষ্ঠান বিবেচনায় অনেক বেশী ডানপন্থী কিংবা ঐসলামিক, অনেক আগে বিটিভিতে কিছু অনুষ্ঠান হতো, কন্যা জায়া জননী, ইসলামের আলোকে নারী কিংবা এমন কিছু কিছু নারীভিত্তিক আলোচনাই হতো সেইসব অনুষ্ঠানে।

একটি ইসলামী সমাজে নারীর ভুমিকা কি হওয়া উচিত, নারীর ইসলামি সমাজ গঠনে কি ভুমিকা রাখা প্রয়োজন এ সংক্রান্ত প্রশ্নের মীমাংসা এক অর্থে হয়েই গেছে। স্বামীয় অনুগামিনী হওয়া কিংবা স্বামীর বশ্যতা মূলত ইসলামী নারীর মূল ভুমিকা। ইসলামি আকিদা অনুসারে সন্তান পালন এবং তাকে ইসলামের দীক্ষা দেওয়া, জাগতিক মোহ এড়িয়ে ত্বাকওয়া অর্জন, এইসব বিষয়াদি সম্পর্কে আলোচনা চলছেই।

কয়েক দিন আগে বাংলাদেশে হিজাব দিবস পালিত হলো, সেখানে উপস্থিত মহিলা পুরুষের সহাবস্থান প্রসঙ্গে একটা কথাই বলতে হয়, এটা মর্ডানাইজড ইসলাম, ইসলামের প্রকৃতির সাথে এর মিল নেই।

বুখারীর হাদিসের ভাষ্য অন্তত কোরাণের পরে সত্য মনে করা মানুষের সংখ্যা নেহায়েত কম নয়, সুন্নাহভিত্তিক জীবন যাপন এবং সমাজ প্রতিষ্ঠার বক্তব্য দেওয়া কতিপয় জামাতমনস্ক উচ্চশিক্ষিত মানুষ হিজাব বিষয়ে কিছু বক্তব্য রেখেছেন, তারা বলেছেন হিজাব নারীকে সম্মানিত করে এবং হিজাব নারী নির্যাতন রোধ এবং রদ করতে পারে।


তবে সুন্নাহ হিসেবে মেনে নিলেই বুখারী থেকে কুরান সংকলকের বক্তব্য ধার করতে হয়, তিনি বলেছেন আয়েশা সব সময়ই আমাদের সাথে পর্দার আড়াল থেকে কথা বলেছেন।

যদিও উম্মুল মুমেনিন ঘোষণা দেওয়ার পরে নবীর স্ত্রীদের সাথে বিবাহিত সম্পর্ক স্থাপন অসম্ভব ছিলো এর পরেও আয়েশা জায়েদের সাথে পর্দার আড়াল রেখেছেন, আড়াল রেখেছেন অন্য সবার সাথেই, শুধুমাত্র পর্দার আড়াল ছিলো না তাদের সাথেই যাদের সাথে আয়েশার বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ ছিলো মুহাম্মদের জীবিতকালে।

হিজাব মানুষের অধিকার জাতীয় শব্দ যখন সামনে আসে তখন একটা বিষয় প্রতিষ্ঠিত হয়, নারীর এই অধিকার অর্জনে সমাজ কোনো না কোনো ভাবে বাধা সৃষ্টি করছে। মূলত বাংলাদেশের পরিস্থিতি কিংবা পরিবেশ এমন হিজাববিরোধী অবস্থানে পৌঁছে নি বরং অনেকটা হিজাববান্ধব সংস্কৃতি বাংলাদেশে। প্রতিবছর হিজাবিদের সংখ্যা বাড়ছে।

আজও বাংলাভিশনে একটা ইসলামী অনুষ্ঠান দেখলাম, কিশোর মনের কথা। মূলত সেই অনুষ্ঠান দেখেই ভাবনাটা মনে আসলো, যদিও নামে কিশোর তবে উপস্থিত বন্ধুরা প্রায় সবাই অনুর্ধ দশ, কোনো কোনো ক্ষেত্রে অনুর্ধ সাতও হতে পারে, সুতরাং কিশোর মনের কথা অনুষ্ঠানে উপস্থিত বন্ধুদের বয়েসের সীমানা আদতে সাত থেকে সতেরো।

এই বয়েসের ছোটো মেয়েদের বস্তায় জড়িয়ে টিভিস্টুডিওতে বসিয়ে রাখা অবশ্যই যুক্তিসম্মত, অন্তত টিভিসেটের শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে তাদের ঠান্ডা লাগবার সমুহ সম্ভবনা ছিলো, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এই শিশুদের অনেকেরই এখনও পর্দার বয়েস হয় নি।

সেই শিশু- কিশোরদের মনের কথা নিয়ে আলোচনায় উপস্থিত উপস্থাপক গাইলেন

আল্লাহ যেমন সুন্দর তেমন সুন্দর তার পছন্দ-

এখানেই আসলে জিজ্ঞাসার জন্ম- প্রথমত এই কথাটি ইসলাম সম্মত কি না?

বিশেষণ হিসেবে আল্লাহর সাথে অনেককিছুই যুক্ত করা সম্ভব, তবে নিরাকার আল্লাহকে কোনো আকৃতি প্রদান কিংবা এমন কোনো উপমা দেওয়া যা কোনোভাবে আল্লাহর একটা প্রতিকৃতি তৈরি করে ইসলামি বিবেচনায় শিরক।
সুন্দর বিশেষণ হিসেবে বস্তুবাচক, নির্দিষ্ট কোনো বস্তুকেই আমরা সুন্দর অসুন্দর এমন বস্তুতান্ত্রিক বিবেচনা করি।

আল্লাহ যেমন সুন্দর শব্দটার গুণবাচক প্রকৃতি কি রকম জানতে ইচ্ছা করে, মূলত সে জন্যই এই শিরকের বিরোধিতা করছি।
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×