somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সভ্য মানুষের বসতিতে কেউ দরজা লাগায় না

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সভ্য মানুষের মহল্লায় কেউ দরজা লাগিয়ে ঘুমায় না।

আমরা সভ্য হচ্ছি এবং লোভ-লালসার শিকার হচ্ছি প্রতিনিয়ত। আমাদের আধুনিকতা আমাদের খোলস পড়তে শেখাচ্ছে, আমাদের আড়াল শেখাচ্ছে, সভ্যতা আমাদের শেখাচ্ছে নীতিবোধ এবং নৈতিকতা, এবং এইসব ব্যবসায়িক লেনদেনের প্রভাবে পরিবর্তিত হওয়ার আগেই আমরা আমাদের সারল্য বিসর্জন দিয়েছি।

অন্ত্যজ আদিবাসী, যাদের নগরে কোনো পুলিশ নেই, যাদের বসতিতে কোনো জল্লাদ নেই, যাদের কোনো জেলখানা নেই, তারা সভ্যতার সংস্পর্শ্বে এসে সভ্যতার কালিমা মাখছে গায়ে। বিষয়টা উঁচু গলায় সভ্য হয়ে উঠবার দাবি জানানো সবারই।

অনেক দুরে না গিয়ে একেবারে নিকটের চাকমা গ্রাম কিংবা ম্রোদের গ্রামে নজর দিলেও হবে, নজর দেওয়া যায় হাজং কিংবা সাঁওতাল বসতিতে। এইসব বসতির মানুষেরা দরজা লাগিয়ে ঘুমায় না, তাদের সর্দার কিংবা গ্রামপ্রধান ব্যতীত অন্য কোনো প্রশাসন নেই। পুলিশ নেই বসতিতে।

দরজা হাঁট খোলা, তবে এইসব বাসতিতে চুরি হয় না, কেউ অন্যের সম্পদ না বলে গ্রহন করে না, কেউ পরস্ত্রীর দিকে বাঁকা নজরে তাকায় না,মনোমালিন্য নেই এমন না, তবে সর্দারের কথা মেনে নিয়ে সবাই জীবনযাপন করছে এবং কোথাও কোনো ছন্দপতন নেই।

শিক্ষা মানুষকে কলুষিত করে না, বরং আলোকিত করে, তবে এখানে মডারেশনকামী সুশীল মানুষেরা, যারা নিজেদের শোভন রুচির মানুষজন মনে করেন, তারা অশুচীদের ছোঁয়াচ থেকে নিজেকে বাঁচাতে চান। তারা নিজের মনে অনেক কিছুই তৈরি করেছেন। কোনটা অশোভন এবং কোনটা শোভন এটাও আমরা তাদের কাছ থেকে জানি, এবং একটা ছোটো কুঁড়ির চারপাশে বিভিন্ন মাপের জাল বিছানো হয়, সেটাও দেখি বসে বসে। এখানে ২৪ ঘন্টা চৌকিদারি, এরপরও ভাবের ঘরে চুরি হয়ে যায়।

কার ঘাড়ে কখন কতৃপক্ষের কোপ এসে পড়বে ঠিক নেই। স্বেচ্ছাচারি কিংবা স্বৈরাচারী আচরণ দেখে মনে হয় না আদিবাসী অশিক্ষিত পিছিয়ে পড়া সমাজেও এরচেয়ে নিকৃষ্ট ব্যবস্থা সম্ভব।

উচ্চশিক্ষিত মানুষগুলো নিজেরাই এমন একটা নীতিমালা তৈরি করে বসে আছে, যেই নীতিমালায় অনেক হাস্যকর বিধান আছে, প্রথম পাতার বৈচিত্র আনতে পোষ্ট মুছে ফেলবার বিধানটিও বলা যায় ব্লগের ৫৪ ধারা। যেকোনো সময়েই এটার প্রয়োগ করা সম্ভব।

আমি বিনীত ভাবে কতৃপক্ষের কাছে জানতে চাই, ঠিক এই মুহূর্তে কিংবা আগামী কাল, কিংবা আগামী একমাস পরে, যেকোনো একটি বিশেষ মুহূর্তে একটা তালিকা দিবেন আমাকে, যেই তালিকায় প্রথম পাতার বৈচিত্র প্রকাশ পাবে।

প্রথম পাতায় যা যা আসে, কিংবা ধারাবাহিকভাবে ব্লগে যা লিখিত হয় সেগুলোর বৈচিত্র আনতে হলে অন্তত ৩ ঘন্টায় প্রথম পাতায় দেওয়ার মতো কিছু পাওয়া যাবে না। এমন কি এমনও হতে পারে, সারাদিনে একবারও প্রথম পাতার সবগুলো পোষ্ট বদলে দেওয়া সম্ভব হবে না।

আমি এমনটা বলতে পারি, আজকে প্রকাশিত ১০০ পোষ্ট বাছাই করে যদি প্রথম পাতার ১০টা পোষ্ট বসাতে বলা হয়, কতৃপক্ষ, মডারেটর, কেউই আসলে দ্বিরুক্তি না করে প্রথম পাতা সাজাতে পারবে না।

পরীক্ষা প্রার্থনীয়।

অনুরোধ, অযথা কাউকে প্রথম পাতা থেকে সরিয়ে দিতে এমন হাস্যকর অজুহাত খুজবেন না, কাউকে যদি আপনার পছন্দ না হয়, নীতিমালার হাস্যকর ব্যবহার করে আপনারা তা করতেই পারেন।

ধরেন ২ ক, ২ খ থেকে শুরু করে ৫ ক পর্যন্ত বিভিন্ন নীতিমালার অদ্ভুত ব্যবহার আপনারা করেছেন। সেগুলো করেই যেকোনো পোষ্ট মুছে দিতে পারেন, দয়া করে এমন কথা বলবেন না, যে কথা জানলে ব্ল্যাক বেঙ্গল গোটের হাসির মহামারি হবে। তারা এভাবে হাসতে হাসতে মৃত্যু বরণ করলে সেটা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে।
১৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×