আমার প্রিয় পোস্ট

"এই বিংশ শতাব্দীতে আলো আঁধারের আরেক রকম মানে, যেখানে সূর্যের আলো বা প্রদীপের ব্যবহার নেই; সেখানে অন্ধকার..."

GRE পরীক্ষা প্রস্তুতি- ০৩

০৯ ই আগস্ট, ২০১০ রাত ৩:১৫

শেয়ারঃ
0 0 0




পর্ব ১



পর্ব ২



কোয়ান্টিটিভ এবং ভার্বাল ছাড়াও GRE এর আরেকটা অংশ হচ্ছে Analytical Writing Ability অথবা AWA. যারা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র তাদের জন্য এ অংশ আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যারা অন্যান্য ফ্যাকাল্টির তাদেরকে অবশ্যই এই এনালাইটিক্যাল অ্যাবিলিটিতে দক্ষতার পরিচয় দিতে হবে। এই অংশের পূর্ণমান হচ্ছে 6. শূন্য থেকে ছয় এর ভিতর স্কোরিং হয়। তিন-সাড়ে তিন পেলে মোটামুটি ইজ্জত রক্ষা হয়ে যায়...:)

এই অংশে দু'টি ভাগে বলা যায় রচনা লিখতে হয়। একটা হচ্ছে ভাব সম্প্রসারণধর্মী রচনা। একটি বাক্য দেয়া থাকে; বেশিরভাগ ক্ষেত্রেই বাক্যটি প্রচলিত ইস্যু সম্পর্কিত। সে বাক্যে একটি কনক্লুসিভ স্টেটমেন্ট দেয়া থাকে। সেই স্টেটমেন্টের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিয়ে নিজের যুক্তি উপস্থাপন করতে হয়। ধরেন বলা হলো, 'মানুষ সর্বাপেক্ষা বেশি কষ্ট করে যা পায়, তাই তার কাছে সবচেয়ে বেশি মূল্যবান'। আপনি যদি একমত হোন, তার পক্ষে বলবেন; দ্বিমত থাকলে তাও বলবেন। তবে মনে রাখতে হবে সুবিধাভোগী রাজনীতিবিদদের মতো মধ্যপন্থী পন্থাবলম্বন করা যাবে না। হয় পক্ষে অথবা বিপক্ষে; এবং পরিষ্কার করে বলে দিতে হবে আপনি কোনদিকে এবং কেন। তাহলেই তিন পেয়ে যাবেন নিশ্চিত। বাকিটা নির্ভর করে আপনার লেখার মুন্সিয়ানার উপর।


আর অবশিষ্ট ভাগে একটি প্যারা দেয়া থাকে। সেই প্যারায় কিছু ঘটনা বর্ণনা করে বা কিছু তথ্য দিয়ে তা থেকে কোন একটি উপসংহার টানা হয়। আপনাকে প্রদত্ত তথ্যের আলোকে সেই উপসংহারের অসারতা প্রমাণ করতে হবে। আমি উদাহরণ দিচ্ছি,
"আমেরিকার প্রায় সব শহরেই রাষ্ট্রমালিকানাধীন জিমনেসিয়াম রয়েছে। তারপরেও এক নিরীক্ষায় দেখা গেছে গতবছর ব্যায়ামের যন্ত্রপাতি বিক্রি এর আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে; ব্যায়াম সংক্রান্ত বই বিক্রি বেড়েছে প্রায় ৬৫ শতাংশ। আরেকটি জরিপে ৫৬ শতাংশ নাগরিক শরীরচর্চা বিষয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছেন; এবং তারা নিজেদের শরীর ফিট রাখতে ব্যায়ামের উন্নত যন্ত্রের অপ্রতুলতা অনুভব করেন। তারচেয়ে বড় কথা শরীর সচেতনতার এই হার ঊর্ধ্বমুখী। সুতরাং এই মুহুর্তে স্বাস্থ্যখাতে বিনিয়োগ করতে চাইলে ব্যক্তিমালিকানাধীন জিমনেসিয়াম গড়ে তোলা সবচেয়ে বেশি লাভজনক বিনিয়োগ।"

এই অনুচ্ছেদ পড়ে আপনাকে বলতে হবে কেন জিমনেসিয়াম তৈরি লাভজনক বিনিয়োগ নাও হতে পারে? এখানে লেখার ক্যারিশমা নাই; শুধু পয়েন্টগুলো তুলে ধরতে পারলেই তিন। বাকিটা আপনার আর খাতার নিরীক্ষকের উপর।

মোটামুটি এই হলো বর্তমানে প্রচলিত জি আর ই নিয়ে আলোচনা। কিন্তু আসছে বছরের আগস্ট থেকে ই টি এস জি আর ই এর এই ফরম্যাটে পরিবর্তন নিয়ে আসবে। সে বিষয় এবং পরীক্ষার হলে প্রবলেম সলভিং নিয়ে কিছু আলোচনা আরেকদিন সময় পেলে না হয় করা যাবে।

নিতান্ত ব্যক্তিগত এই বকবক যারা ধৈর্য নিয়ে পড়েছেন এবং মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করেছেন তাদের অশেষ কৃতজ্ঞতা জানাই।

 

সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১০ রাত ৩:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই আগস্ট, ২০১০ রাত ৩:৩২
কাঠের খাঁচা বলেছেন: প্লাস দিয়া গেলাম এইটা নিয়া কুচিং য়ে ব্যাপক লেকচার শুনসি।

এরাম জনসেবা করার লাইগা আপ্নেরে অনেক ধন্যবাদ ভাইয়া
০৯ ই আগস্ট, ২০১০ রাত ৩:৪২

লেখক বলেছেন: :)

২. ০৯ ই আগস্ট, ২০১০ রাত ৩:৩৫
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: এইটার সাথে দ্বিমত হইতে হইল---গত ৪/৫ বছর ধইরাই ট্রেন্ড হইতেছে রাইটিং এর স্কোর ভার্বালের মতই গুরুত্বপূর্ণ, ইঞ্জিনিয়ারদের জন্যও। আমি ৩/৪ বছর আগে আসছি, তখন ১৪৬০ পাওয়া কিন্তু ৩.৫ পাওয়া ক্যান্ডিডেটরে যথেষ্ট ঝামেলা পোহাইতে হইছে। ৪ এর কম হইলেই দেখছি ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে।

আর পার্সেনটাইল র‌্যাংকে ৩.৫ পাওয়া মনে হয় ৫০/৬০% এর কাছাকাছি, ঠিক মনে নাই, যেখানে ৮০০ ম্যাঠ ছিল ৯০% এর মত আর ৬০০ ভার্বাল ছিল ৮৫% এর মত। ৩ বছর আগের হিসাব, এখন চেঞ্জ হইতে পারে।
০৯ ই আগস্ট, ২০১০ রাত ৩:৪৬

লেখক বলেছেন: আমার তো মনে হয় না। কোন ভার্সিটির ওয়েবসাইটেই কিন্তু মিনিমাম স্কোর জাতীয় কিছু লেখা নাই...কিছু কিছু ইউনিভার্সিটি দেখছি পি এইচ ডি এডমিশনে ৩.৫ বা এরচেয়ে বেশি লিখে। কিন্তু এদের সংখ্যা হাতে গোণা।

আমার কেস্‌ আলাদা; কিন্তু আমার অনেক বন্ধু-বান্ধবদের তো দেখলাম রাইটিং্যের স্কোর নিয়া প্রফেসরদের কোন কোশ্চেনই শুনে নাই। মোটামুটি মানের ভার্বাল স্কোর নিয়াই ১০০ এর মাঝের র‌্যাঙ্কের ইউনিতে ঢুকে গেছে।

৩. ০৯ ই আগস্ট, ২০১০ ভোর ৪:০৫
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: হুম, আসলে ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণটা হল---জিআরই একেকজন মানুষ একেক উদ্দেশ্যে দেয়। পিএইচডি না মাস্টার্স, ফান্ডিং না এডমিশন, কোন টায়ার এর ভার্সিটি----এগুলে ভেদে জিআরইর টার্গেট স্কোরও ভিন্ন হবে।

আমার মন্তব্যটা করার সময় মাথায় ছিল পিএইচডি/ফান্ডিং/র‌্যাংক ইত্যাদি, কারণ এগুলোই টার্গেট করেছিলাম, আমার সাথে আরো যারা বুয়েট বা অন্যান্য ভার্সিটি বা ভারতের বিভিন্ন লোকজনের যাদের টার্গেট কাছাকাছি ছিল, তাদের সবারই একই ধারণা আর অভিজ্ঞতা ছিল যে রাইটিং স্কোরটা গুরুত্বপূর্ণ।
০৯ ই আগস্ট, ২০১০ ভোর ৪:১৭

লেখক বলেছেন: সে-ই...সে-ই...এইটা ম্যাঙ্গোপিপলের জন্যি...;)

৪. ০৯ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৪৫
মন মণষা বলেছেন: GMAT নিয়ে জানালে ভালো হতো...জানাবেন কি? আমার এ সম্পর্কে কোন ধারনাই নাই।
১০ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩০

লেখক বলেছেন: ভাই জি ম্যাট নিয়ে তো আমারো কোনো ধারণা নাই।। আমি ইঞ্জি স্টুডেন্ট...:-)

৫. ০৯ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৪৪
ঘুমরাজ বলেছেন: আসছে বছরের আগস্ট থেকে ই টি এস জি আর ই এর এই ফরম্যাটে কি পরিবর্তন করতাছে? আমি তো ২০১১ এর প্রথম দিকে দিমু ভাবতাছি।হেল্পান পিলিজ।আপ্নের পোস্ট অনুসারে পড়া শুরু করতাছি ++++
১০ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩০

লেখক বলেছেন: ২০১১ এর প্রথমদিকে দিলে ঠিকাছে...পরিবর্তন নিয়ে ১২ নম্বর কমেণ্টে বলছি...:-)

৬. ০৯ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৫৩
ফয়সাল ভাই বলেছেন: মধ্যপন্থাই অবলম্বন করতে হয়।

সুত্রঃ আরকো জিআরই এসেইস সল্যুশন
১০ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: আমার মনে হয় ভুল তথ্য। আপনি গুগলিং করে দেখতে পারেন। ই টি এস এর ওয়েবসাইটেও লেখা আছে মধ্যপন্থা বর্জনীয়।

৭. ১০ ই আগস্ট, ২০১০ রাত ১২:১৯
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, আপনার এই সিরিজের পাঠক আমি । B-)

অফটপিকঃ আজকে নীলক্ষেত থেকে আপনার সাজেশ্ন অনুযায়ী গিয়ে ওয়ার্ড স্মার্ট কিনে আনলাম, কারন আসলেই ব্যারন শুরু করেছি শেষ করা মুস্কিল, কারন নিজের আসল পড়া। আর দেখলাম যেসব ওয়ার্ড পরেছি সেগুলাও ভুলে যাচ্ছি। তবে ৮০ না, ১০০ টাকা নিল :-<

আপনার কাছে কিছু সাজেশোন চাই, নেক্সট কমেন্ট এ করব
৮. ১০ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৭
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: আচ্ছা ভাই, আমি যদিও প্রথমে নেক্সট ইয়ার (২০১১) তে GRE দেবার প্ল্যান করেছিলাম ্‌ কিন্তু ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে দেখে ২০১১ এর শুরুর দিকেই প্ল্যান করছি। কিন্তু আসলে কি পুরান ফরম্যাট , নাকি নতুন ফরম্যাট এ দেয়া উচিত ? কোনটা আমাদের জন্য সহজ হবে ? আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং আর GRE দেবার একমাত্র কারন ভালো স্কোর পাওয়া, কারন সিজিপিএ বেশি নাই , ফান্ডিং পেতে GRE ভরসা।

আর GRE এর সাথে এখন দেখলাম অনেক জায়গাতে ( USA তেই) IELTS হলেও চলে , আর আমি জানি IELTS দেয়াটা TOEFL এর চেয়ে সহজ, এ ব্যাপারে আপনার মতামত কি ?
৯. ১০ ই আগস্ট, ২০১০ রাত ৩:৪৩
ক্লান্ত পথিক ০০০ বলেছেন: ২০১১ থেকে ম্যাথ সেকশান অনেক কঠিন হয়ে যাবে যতদূর জানি। প্রচলিত টিক চিহ্ন থাকবে না আর...অনেক ক্ষেত্রেই অ্যাকচুয়াল ভ্যালু দিতে হবে ক্যালকুলেশন করে। সুতরাং ম্যাথে ধরা খাওয়ার চান্স থাকে..;)

আর ইংরেজি পার্ট সম্বন্ধে ডিটেল জানি না। বাট আমার মনে হয় প্রচলিত পদ্ধতি সুবিধার এই জন্য কারণ আপনি জানেন কীভাবে স্কোরিং করা হয়। কী আসতে পারে। নতুন পদ্ধতিতে আপনার কাছে ডাটা কম সুতরাং একটু মুশকিল। তবে আপনি যদি ২০১২ এর ফল টার্গেট করেন তাহলে হয়তো ২০১১ এর জানুয়ারিতে না দিয়ে জুলাই ট্রাই করতে পারেন। আর যদি আরো বেশি দেরি থাকে তাহলে নতুন পদ্ধতি ট্রাই করাই বেটার।

আর আই ই এল টি এস ইজি এবং সবাই এক্সেপ্ট করে এটা ঠিক। আপনি যে কোনটা দিয়ে দিতে পারেন। তবে মনে রাখবেন আই ই এল টি এস এ স্পোকেন স্কোর অনেকাংশেই নির্ভর করে এক্সামিনার এর উপর। যেহেতু মুখোমুখি পরীক্ষা হয় অনেকে বলে বাংলাদেশি এক্সামিনার পড়লে নাকি গ্রেড খারাপ দেয়। এদিক চিন্তা করলে টোফেল বেটার।
১০. ১০ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:২৪
পুরাতন বলেছেন: আফাতত পিরিয়তে , পরে সময় নিয়া পর্মু :)
১০ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: কৃতজ্ঞতা জানবেন...:)

১২. ১১ ই আগস্ট, ২০১০ সকাল ৮:২২
ক্লান্ত পথিক ০০০ বলেছেন: হে হে এক্ষণে দিলেন...আমি তো ভাবছি আগেই দিছেন...;)
১৪. ১৭ ই আগস্ট, ২০১০ রাত ১১:২৮
ফয়সাল ভাই বলেছেন: ETS is saying

"agree absolutely with the claim, disagree completely, or agree with some parts and not others"

"point out why the claim is valid in some situations but not in others"
১৬. ০৩ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২৯
মৃতস্বর বলেছেন: ধন্যবাদ, ভিষণ ভালো হয়েছে।
১৭. ০৯ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৩৩
ধ্রুবমেঘ বলেছেন: শোকেসে রাখলাম। ধন্যবাদ।
১৮. ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০৬
ক্লান্ত পথিক ০০০ বলেছেন: বাসার, ফয়সাল ভাই, রনি রাজশাহী, মৃতস্বর, ধ্রুব মেঘ সবাইকে ধন্যবাদ।।
১৯. ৩০ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৪২
সাইফুল ইসলাম নিপু বলেছেন: GRE এর নতুন কি কোন CHANGE আসছে??

 

মোট সময় লেগেছে ০.৯৮৪৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই