somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন মর্মান্তিক দুঃর্ঘটনা আর দেখতে চাই না; শুনতেও চাইনা

০২ রা মে, ২০১২ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে আর্তনাদ করছিলেন ষাটোর্ধ্ব নূরজাহান বেগম। দীর্ঘদিন প্রবাসজীবন শেষে দেশে ফিরছিলেন তাঁর ছেলে ইলিয়াস উদ্দীন। তাঁকে বিমানবন্দরে আনতে গিয়েছিলেন আরেক ছেলে নাসির উদ্দীন। বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছাতে পারেননি দুই ভাই। লাশ হয়ে আছেন মর্গের ভেতরে। জীবন বাঁচাতে সাহায্য করার কথা যে অ্যাম্বুলেন্সের, সেই অ্যাম্বুলেন্সই জীবন নিল দুই ভাইয়ের।
গতকাল সোমবার হরতালের সময় ফাঁকা রাস্তায় রাজধানীর বনানীর ২৭ নম্বর সড়কে দুই ভাইকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স। নিহত হন ইলিয়াস (৪৩) ও নাসির (৪০)। তাঁদের বাড়ি ঢাকার নবাবগঞ্জের দোহারে।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, দুর্ঘটনার পরপরই তিনি দুর্ঘটনাস্থলে যান। অটোরিকশাটি কাগজের মতো দুমড়েমুচড়ে গিয়েছিল। রক্তাক্ত অবস্থায় ইলিয়াস, নাসির ও অটোরিকশার চালক নান্টুকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকেরা দুই ভাইকে মৃত ঘোষণা করেন। নান্টু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এসআই আরও জানান, দুর্ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্সের চালক নান্নু মিয়া পলাতক। তবে গ্রেপ্তার করা হয়েছে তাঁর সহকারী ফারুককে। তিনি পুলিশকে জানিয়েছেন, সকাল ১০টার দিকে তাঁরা অ্যম্বুলেন্স নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। বনানী এলাকার একটি সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে বনানী কবরস্থানের কাছে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে তাঁদের অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।
ইলিয়াস ও নাসিরের স্বজনেরা জানান, ইলিয়াস প্রায় ১৫ বছর সুইজ্যারল্যান্ডে ছিলেন। সেখানে একটি পানির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। স্থায়ীভাবে বসবাসের জন্য গতকাল সকালে দেশে ফেরেন। বড় ভাইকে নিয়ে আসতে বিমানবন্দরে গিয়েছিলেন নাসির। এরপর একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে দোহারের উদ্দেশে রওয়া হয়েছিলেন দুই ভাই। পথে ঘটে মারাত্মক এই দুর্ঘটনা।
সড়ক দুর্ঘটনায় দুই ভাই গুরুতর আহত হয়েছেন—এমন খবর দেওয়া হয়েছিল পরিবারের সদস্যদের। খবর পেয়ে ইলিয়াস ও নাসিরের মা নূরজাহান বেগমকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন পরিবারের অন্য সদস্যরা। হাসপাতালে পৌঁছার পর সবাই জেনে যান ইলিয়াস ও নাসির আর নেই। মর্গের সামনে বসে আহাজারি শুরু করেন নূরজাহান বেগম। বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। চেতনা ফিরলেই বিলাপ করছিলেন, ‘আল্লাহ তুমি আমারে নিয়া যাও। আমার বদলে আমার দুই সন্তানের জীবন ফিরায়ে দাও।’
ইলিয়াসের স্ত্রী আকলিমা ইয়াসমিন কাঁদতে কাঁদতে বলেন, কিছুদিন ধরে স্বামীর সঙ্গে তাঁর মান-অভিমান চলছিল। অনেক দিন ফোনে কথা হয়নি। আশায় ছিলেন, স্বামী দেশে ফিরলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু স্বামীর সঙ্গে তাঁর আর কথা হলো না। জীবিত অবস্থায় দেখতেও পারলেন না স্বামীকে।
সূত্রঃ প্রথম আলোঃ ১ মে'১২
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১২ দুপুর ১২:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শনিবার সকালেই মৃত খামেনি, গোপন রেখেছিলো ইরান

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা মার্চ, ২০২৬ সকাল ১১:৪৩


ইরান অবশেষে স্বীকার করলো যে তাদের সুপ্রিম লিডার আর নেই। মৃত্যুসংবাদ প্রচার করতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক! মুসলিম বিশ্বের জন্য আরও একটি শোকের দিন। ৪০ দিনের রাষ্ট্রীয়... ...বাকিটুকু পড়ুন

অস্থির সময়ের চোরাবালি: আধুনিক মানুষের রুগ্ণ মনস্তত্ত্ব

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা মার্চ, ২০২৬ দুপুর ২:২২

রাজধানীর ব্যস্ত সড়কে পলিথিনে মোড়ানো যুবকের কাটা হাত-পা উদ্ধারের ঘটনাটি কেবল একটি অপরাধ নয়, বরং আমাদের সময়ের এক ভয়াবহ মানসিক সংকটের দলিল। রুমমেটের কটূক্তিতে ক্ষিপ্ত হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা... ...বাকিটুকু পড়ুন

ভারতের পর আমেরিকা-ইসরাইলকেও যেভাবে আমরা শায়েস্তা করতে পারি

লিখেছেন জ্যাক স্মিথ, ০১ লা মার্চ, ২০২৬ রাত ৮:১০






ইসরাইল-আমেরিকার যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুতে বাংলার আকাশ বাতাস আজ দুঃখে ভরাক্রান্ত, আজ সকালে তার মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সমস্ত আলহামদুলিল্লাহ... ...বাকিটুকু পড়ুন

কৃষি ঋণ মওকুফ করলেই কি সব সমস্যার সমাধান হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা মার্চ, ২০২৬ রাত ৮:২৮


বাংলাদেশের রাজনীতিতে কৃষক একটি আবেগের শব্দ। নির্বাচন এলেই তাদের কথা মনে পড়ে, প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটে, আর ক্ষমতায় গেলে কেউ কেউ সেই প্রতিশ্রুতি রাখেনও। বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র দশ... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ চাই না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা মার্চ, ২০২৬ রাত ১০:৫৯

গান - Click This Link
====
তোমরা যারা দেশে দেশে
গোত্রে গোত্রে বাজাও যুদ্ধের দামামা
শোনো কি কভু মানবের আর্তনাদ
আর বুকফাটা সব কান্না

যুদ্ধ আমি চাই না চাই না
কোথাও আমি যুদ্ধ চাই না
ফিলিস্তিন আফগান... ...বাকিটুকু পড়ুন

×