somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৯০-এর দশকে বাংলাদেশের সৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রদূত শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকী আজঃ তাঁর মৃত্যুদিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি

২৭ শে নভেম্বর, ২০১২ সকাল ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


৯০-এর দশকে বাংলাদেশের সৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকী আজ। জাতি গভীর শ্রদ্ধায় আজ তার ২২তম মৃত্যুবার্ষিকী পালন করবে। তাঁর মৃত্যুদিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি


ডাঃ শামসুল আলম খান মিলন ১৯৫৭ সালের ২১ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে এসএসসি এবং ১৯৭৫ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন।


তিনি ১৯৮০-৮১ মেয়াদকালে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক এবং ১৯৮২ সালে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি নির্বাচিত হন।
ডাঃ মিলন ১৯৮৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে (ব্যাচ কে-৩৪) এমবিবিএস ডিগ্রী লাভ করেন।


এরশাদ সরকারের শাসনামলে তিনি গণবিরোধী স্বাস্ব্যনীতির বিরুদ্ধে সক্রিয় আন্দোলনে জড়িয়ে পড়েন। এ সময়ে তিনি বিএমএর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।


১৯৯০ সালে এরশাদ সরকারের গণবিরোধী স্বাস্ব্যনীতির বিরুদ্ধে ২৭ নভেম্বর বিএমএর একটি সভায় যোগদানের উদ্দেশ্যে পিজি হাসপাতালে যাবার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশের সড়কে রিক্সায় বসা অবস্থায় এরশাদ সরকারের ভাড়াটিয়া গুণ্ডাবাহিনীর গুলিতে শহীদ হন।


ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের চত্বরে (যা বর্তমানে মিলন চত্বর নামে সুপরিচিত) তিনি চিরনিদ্রায় শায়িত আছেন।


বাংলাদেশ ডাক বিভাগ শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের আত্মত্যাগকে সম্মান জানাতে বিগত ১৯৯৪ সালের ২৭ নভেম্বর জনাব মাহবুব আকন্দের নকশায় ২ টাকা মূল্যের একটি ডাকটিকিট অবমুক্ত করে।


শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের ২২তম মৃত্যুদিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৮
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।
নীচে দেয়া চিত্রে... ...বাকিটুকু পড়ুন

এনসিপি কি সত্যিই ডঃ ইউনুসকে হত্যার চক্রান্ত করছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৫



এটা সত্যি যে, সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি নেতারা ডঃ ইউনুসকে যাচ্ছেতাই ভাষায় গালিগালাজ করেছেন। কিন্তু, তাই বলে হত্যা কেন করবে!!! ব্লগে আমার এই পোস্টের মাধ্যমে এন,সি,পি নেতৃবৃন্দের দৃষ্টি... ...বাকিটুকু পড়ুন

প্রেম করে বিয়ে করবেন? নাকি বাড়ির পছন্দ অনুযায়ী বিয়ে করবেন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪১



লালনের একটা গান আছে,
"এমন মানব জনম আর কি হবে। মন যা কর ত্বরায় কর এই ভবে।" চমৎকার গান। চমৎকার গানের কথা। কথা গুলো বুঝতে চেষ্টা করুন।... ...বাকিটুকু পড়ুন

দেশ নিয়া ব্যাকেটের সাথে কিছুক্ষণ আগেই কথা বলমাম ---

লিখেছেন জাহিদ অনিক, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৬



কিছুক্ষণ আগে অফিসে আসার সময় লেগুনায় ওঠার সময় হঠাত করেই দেখি আমার পাশের সিটে বসা মি: স্যামুয়েল ব্যাকেট! একজন বিরাট ব্যাকেট ভক্ত হিসেবে উনি আমাকে চিনেন। আর কোনো কথা... ...বাকিটুকু পড়ুন

×