somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের ১৯তম রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান আর নেইঃ অভিভাবক শূন্য হলো জাতি

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতাম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর,
মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন
(ইন্না লিল্লাহি ------রাজেউন)
বাংলাদেশ সময় আজ বুধবার বিকেল চারটা ৪৭ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংশ্লিষ্ট হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। দায়িত্ব নেয়ার তিন বছরের মাথায় জীবনাবসান ঘটল দেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গত ১১ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে নিয়ে যাওয়া হয়।
তাঁর মৃত্যুতে স্পিকার,প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর শোক প্রকাশ করেছেন এবং দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।


উল্লেখ্য মোহাম্মদ জিল্লুর রহমান ১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জের ভৈরবে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। বর্ষীয়ান এই নেতা একাত্তরের মহান মুক্তিযুদ্ধেও অংশ গ্রহণ করেন। কিশোরগঞ্জের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতির মন্ডলীর সদস্য ছিলেন। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারী তিনি দেশের ১৯তম রাষ্ট্রপতির দায়িত্ব নেন।
মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে সাম হ্যোয়ার ইন ব্লগ পরিবার গভীরভাবে শোকাহত


রাষ্ট্রপতির মরদেহ ঢাকায় আসবে বৃহস্পতিবার দুপুর ১২ টায়। বিমান বন্দরে আনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধা নিবেদন করা হবে।
* ১২ টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক শোক শোভাযাত্রা সহকারে বঙ্গভবনে যাত্রা।
* ১ টা ৩০ মিনিটে বঙ্গভবনে গার্ড অব অনার প্রদান।
* ১ টা ৪৫ মিনিট থেকে ৩টা পর্যন্ত বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীসভার সদস্যবৃন্দ, সাবেক রাষ্ট্রপতিগণ, প্রধান বিচারপতি ও বিচারপতিগগণ, সংসদ সদস্যগণ, ডীন ও ডিপ্লোমেটিক কোর ও কুটনেতিক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের শ্রদ্ধাঞ্জলী।
* ৩ থেকে ৫ টা পর্যন্ত বঙ্গভবনে আত্মীয়-স্বজন এবং সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদন।
* ৫ টা ৩০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা ও মরদেহ সংরক্ষণ।
* শুক্রবার পবিত্র জুম্মা নামাজের পর জাতীয় ঈদগাহ মাঠে প্রথম জানাযা এবং বিকাল ৪ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

প্রায়ত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সম্পর্কে জানতে ভিজিট করুন
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের ৮৫তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৫
১৬৪টি মন্তব্য ৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×