somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রখ্যাত সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোদাব্বেরের ৩০তম মৃত্যুৃবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিশু-কিশোর সংগঠনের অগ্রপথিক, শিশুসাহিত্যিক, সাংবাদিক ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোদাব্বের। তিনি ছিলেন ঢাকা থেকে প্রকাশিত মাসিক মুকুলের সম্পাদক মন্ডলীর সদস্য। মরহুম মোদাব্বের মৌলবী মুজিবর রহমানের 'দি মুসলমান' পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীকালে নেতাজী সুভাষ চন্দ্র বসুর 'দি ফরর্য়োড' পত্রিকায় যোগদান করেন। এই পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন জনাব আবুল মনসুর আহম্মেদ ও জেনারেল ম্যানেজার ছিলেন জনাব তফাজ্জল হোসেন মানিক মিয়া। ১৯৮৪ সালের আজকের দিনে মুত্যুবরণ করনে এই শিশু সাহিত্যিক। সাংবাদিক এবং সমাজসেবক মরহুম মোহাম্মদ মোদাব্বের-এর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকীতে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।


মোহাম্মদ মোদাব্বের ১৯০৮ সালের ৬ই অক্টোবর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার, বশিরহাট মহকুমার হাড়োয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯২২ সালে স্যার আর.এন. মুখার্জী বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন মোহাম্মদ মোদাব্বের। ১৯২৮ সালে তার সাংবাদিকতা জীবনের শুরু। ১৯২৮ সাল থেকে ১৯৩২ সাল পর্যন্ত তিনি মৌলবী মুজিবর রহমানের সাপ্তাহিক ও দৈনিক দ্যা মুসলমান পত্রিকায় সাংবাদিকতা করেন। এর পর ১৯৩৩ সালে নেতাজী সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড পত্রিকায় কাজ করেন। ১৯৩৫ সালে সাপ্তাহিক মোহাম্মাদী তে যোগদান করেন। এবং ১৯৩৬ সালে দৈনিক আজাদ পত্রিকায় বার্তা সম্পাদক নিযুক্ত হন। ১৯৪৮ সালে দৈনিক ইত্তেহাদে যোগদান করেন। ১৯৪৯ সালের ১৫ই আগস্ট তিনি ঢাকায় নিজের সম্পাদনায় তিনি পাকিস্তান নামে একটি অর্ধ সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। এটি ১৯৬৫ সাল পর্যন্ত তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছিলো। ১৯৫১ সালের ডিসেম্বরে দৈনিক মিল্লাত প্রকাশিত হলে তিনি তাঁর প্রধান সম্পাদক নিযুক্ত হন। এছাড়া ১৯৫৮ সালে তিনি পাকিস্তান রেডক্রস পরিচালিত মাসিক জুনিয়র রেডক্রস পত্রিকার সম্পাদক নিযুক্ত হন।


সাংবাদিকতার পাশাপাশি মোহাম্মদ মোদাব্বের দখল ছিলো সাহিত্য রচনায়। তিনি ছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক। তার প্রকাশিত গ্রন্থ সমুহঃ গ্রন্থ সমুহঃ শিশুসাহিত্যঃ ১। হীরের ফুল (১৯৩০), ২। তাকডুমাডুম (১৯৩০), ৩। মিসেস লতা সান্যাল ও আরও অনেকে (১৯৩৩), ৪। কিসসা শুনো (১৯৫০), ৫। গল্প শুনো (১৩৭১ বা), ৫। ডানপিটের দল (১৯৬২), এছাড়াও তার সুলিখিত ভ্রমণ কাহীনিঃ ১। জাপান ঘুরে এলাম (১৯৫৯), ২। প্রবাল দ্বীপে (১৯৬৪), স্মৃতি কথাঃ ১। সাংবাদিকের রোজনামচা (১৯৭৭), জীবনীঃ ১। আনলো যারা জীয়ন কাঠি (১৯৪৬) এবং সাধারণ জ্ঞানঃ ১। সন্ধানী আলো (১৯৪৩) প্রকাশিত হয়। সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য মোহাম্মদ মোদাব্বের ১৯৬৫ সালে শিশুসাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার এবং ১৯৭৯ সালে সাংবাদিকতায় একুশে পদক লাভ করেন।


১৯৮৪ সালের ২১ এপ্রিল মুত্যুবরণ করনে এই শিশু সাহিত্যিক। সাংবাদিক, এবং সমাজসেবক মরহুম মোহাম্মদ মোদাব্বের-এর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকীতে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

উপরোধের আগে

লিখেছেন মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি... ...বাকিটুকু পড়ুন

আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩

২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪


রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন

আছছে পিনু ভাই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০২


ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

×