ভাবুন আপনি একটা নতুন পৃথিবীতে আছেন, যেখানে আছে একটি আধুনিক শহরের সকল সুযোগ সুবিধা! শহরে বাস করার সকল ক্রিয়াকর্ম করতে পারেন এখানে।
খেলার জন্য প্রয়োজন নেই কোন CD কেনা, প্রয়োজন নেই আলাদা ডাউন লোড!
শুধু প্রয়োজন শুধু নিজের একটা "নাম" আর নিজের পছন্দ করা/দাড়া করানো একটি চেহারা! কত রকম যে চুল দাড়ি, নাক-কান, চেহারার শেপ আছে আপনি ধারনাই করতে পারবেন না!
(শহরের ম্যাপ, ক্লিক করলেই চলে যাবেন যেকোন সেই স্থানে)
আর যারা মেসেন্জারে চ্যাট করে অভ্যস্থ তাদের জন্য তো জটিল একটা প্ল্যাটফর্ম এই গেমটা (শুধু গেম বললে একদমই ভুল হবে)। বন্ধুরা লগ ইন করা থাকলে ফ্রেন্ড লিস্টে তার নামের পাশে ক্লিক করে চলে যান সরাসরি তার কাছে। কথা বলুন পাশাপাশি বসে।
(বন্ধুদের সাথে)
চাইলে কিনতে পারবেন আলাদা আলাদা বাড়ি ঘর (কত রকমের ডিজাইনরে চাই?)। সুযোগ আছে প্রতিটি ঘর যেমন, ড্রইং রুম, বেড রুম, রান্নার জায়গা, বারান্দা, বাথরুম, বাগান সাজানোর। বিছানা, সোফা থেকে শুরু করে একটা ঘরের ফ্লোর টাইলস ওয়াল পেপার কার্পেট, বাথ টাব, গাছ পানি কমোড সব!
(আমার বাড়ির পেছনটা)
ছবিতে দেয়া প্রতিটি জিনিস আলাদা আলাদা নড়াচড়া/কিনতে পাওয়া যায়।ইনটেরিওর ডিজাইনিং চর্চা করুন মনের সুখে।
ক্লথ স্টোরে আছে হাজার রকম কাপড়! (এই কারনে মেয়েরা বেশি খেলে এই গেমটা! - টাইম ফর ফিশিং?
আসলে সত্যিকার পৃথিবীর সব কিছু বিদ্যমান এই গেমে। ভাল লাগছেনা? চলে যান বিচে, কিংবা ঘুরে আসুন ক্লাবে, বারে। ব্যাংক, ফুড কোর্ট, কাজ করার স্থান সবই আছে এখানে।
সব খানেই পৃথিবীর শত শত লগইনকরা মানুষ ঘুরে বেড়াচ্ছে, তাদের সাথে কথা বলুন পরিচিত হোন। নিজের এড করা বন্ধুরাতো আছেই আশেপাশে, সাথে।
এভাবেই আমার একজন জাপানীজ মেয়ের সাথে পরিচয়, পরিচয় থেকে প্রেম (ভার্চুয়াল জগতের)
"পেট স্টোরে" পাবেন কুকুর বিড়াল, পাখি সব। আমার আছে দুইটা কুকুর নাম "বল্টু" ও "ইলেক্ট্র", (বউ এর দেয়া) আর পাখি, জারে মাছ তো আছেই!
(আছে "এনিমল" নামের একটা বাদুড় (বেটা বদের হাড্ডি, অর্ডার শোনেনা একদমই!!)
আসলে এই গেমের বিবরন দিতে হলে অনেক কিছুই লিখতে হয়। এখানে আর সম্ভব না।
ক্যারেকটারের আছে অনুভুতি প্রকাশের বহু রকমের মুভ (হাসি, কান্না, নাচ, প্রেম নিবেদনের চেষ্টা ইত্যাদি)।
যেহেতু এটা একটি অন লাইন গেম তাই প্রতিমূহুর্ত গেম অপশন, ফিচার ডেভেলপ হচ্ছে।
এই গেম খেতে হলে আপনার Facebook (পাগলেরও একটা Account আছে
http://apps.facebook.com/yoville
- ক্লিক করুন। ঢুকে পরুন গেমে। ব্যাস আর কিছুই লাগবে না।
(অথবা ভয়! থাকলে yoville লিখে Facebook অ্যাপ্লিকেশন/গেম হিসাবে খুজে বের করে ঢুকে পরুন)।
নিয়ম নীতি, দ্রুত পয়সা বানাতে চাইলে ভবিষ্যতে টিপস দেয়া যাবে।
তাহলে আসুন ঢুকে পরা যাক একটি নতুন ভার্চুয়াল জগতে।
(উপরের ছবিটা আমার মাষ্টার বেডের , আর নিচে দুইটা বাথরুম)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



