আমি তোমাদের নগরির
এক চিরন্তন সত্তা,
আছি মিশে প্রতিটি
কংক্রিটের দেয়ালে।
আমি আছি নাগরিক রাস্তায়
প্রতিটি পদখেপে, পথের ধুলায়,
আমি ধরা দেই, খুদার জ্বালায়
কেঁদে মরা শিশুটির, ভাতের থালায়।
তোমাদের প্রাচুর্যময় মহলের, শো-পিজ হয়ে
রক্ত চোষা নেতার, বিষ ছোবলে,
আমি তোমাদের বিবেক
আজো আছি নিরবে নিভৃতে।
একদিন আমি জাগ্রত হব
নিশি কন্যার, সপ্ন বেচার ফাক’ফোকরে,
জ্বলে উঠবো তোমাদের, মগজের নিওরন সেলে,
সেই দিন বুঝবে, কি ভুল করেছো
মা মাটি মাতৃভূমিকে ভুলে ।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


