বিবাগি এই রাতে, জড়িয়ে মেঘের পালকে
স্তব্ধতা এসে ধরা দেয়, আমার বিনার তারে।
বিরোহী মনে আজ, বিষাদের আনাগোনা
সুখের পাখিরা কেন, হারালো সিমানা।
মহুয়ার বনে কত, ফুটে ছিল ফুল
জানিনা কেন গেলে, কিযে ছিল ভুল।
কত সুখে আছো তুমি, তাও জানিনা
শূন্যতায় ভরে আছে, আমার আঙ্গিনা।
স্মৃতির প্রদিপ জ্বেলে, বেঁচে আছি আজো
বরষার বরিষনে, যদি ফিরে আসো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




