প্রিয়তম সূচনা..................
আজ তোমার মন খারাপ বলে
আমার উঠোনে জোৎস্না ঝরেনি,
বিরোহী এক সন্ধ্যা কেটেছে
অনাহুত ব্যাথার রক্ত ক্ষরনে।
সূচনা শুধু.......................
আজ তোমার মন খারাপ বলে
আমার আকাশে জমছে শ্রাবনি মেঘ,
ধুসর নয়ন যুগলে ঝরছে
অবারিত কষ্টের স্রোত-ধারা।
সূচনা তুমি কি জানো...?
আজ তোমার মন খারাপ বলে
সন্ধ্যা পাখিরা সুখের কথন ছেড়ে
বিরোহের সুরে তুলেছে বেদনার ঝড়,
আমার হৃদয় কেঁদেছে দুখের আর্তনাদে।
প্রিয়তম প্রেয়সী সূচনা.......তাই
অবাক ভালবাসায় জড়িয়ে নিয়েছি
আমি তোমায়, নিরবে বালুকাবেলায়।
সব দু:খ, কান্তি দান করো আমায়
সুখের পরশ নিয়ে করো তুমি সমুদ্র-স্নান।
পরি সমাপ্তিতে বলছি সূচনা-
সখী আর মন খারাপ থেকোনা।
না হলে মূত্যু করবে আমায় “আলিঙ্গন”।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

