উত্তর তোমার ছোট্ট ছিল... ...ছ্যাকামাইসিন টনিক!!!
২৬ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাঁদের মত ফেইসটা তোমার
রংটা গায়ের ফর্সা,
চাহনীটাও মার্ভেলাস
বিঁধে বুকে বর্শা।।
মনে আছে মুমু তোমার
ফার্স্ট ইয়ারের কথা,
চাল চলনে হত মনে
লজ্জাবতী লতা।।
“সেজানে” বসে মোদের
কাটত দূপুর বেলা,
তোমার সাথে বসত কিছু
ছেঁচড়া মার্কা পোলা।।
এক টেবিলে আমি আর
অন্যটাতে তুমি,
ক্রেডিট কিছু পাবো বলে
অর্ডার দিতাম দামি।।
কিন্তু তুমি করলে নাকো
আমায় কভূ কেয়ার,
বুঝলে নাতো তোমায় আমি
করি কত্ত পেয়ার।।
মাঝে মাঝে তুমি যখন
কোনা চোখে দেখতে,
ঐ চাহুনি উৎসাহ দিত
লাভ লেটারটা লিখতে।।
মুমু তোমায় লাইক করি
ইতি আমি অনিক,
উত্তর তোমার ছোট্ট ছিল
ছ্যাকামাইসিন টনিক।।
কষ্ট করলে কেষ্ট মেলে
বলল ঠাকুর কেষ্টা,
কোথায় তোমায় পেলাম বলো
এত্ত করেও চেষ্টা।।
তোমার তরে, সব ছেড়ে হায়
নিঃস আমি একা,
সারা জীবন বিলিয়ে যাব
পারলে আমায় ঠেকা।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন