উট পাখিরা বুট দিয়ে পায়... স্যুট পরে লোক হাঁসায়।।
(রম্য কাব্যঃ ইদানিং রাজনৈতিক এবং প্রশাসন)।
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাঁদর যদি চাদর পরে
আদর মাখে গায়ে,
ত্যাদড় যে এক ভোঁদড় যদি
দোল দিয়ে যায় নায়ে।।
চড়ুই যদি বড়ই খেয়ে
কড়ই গাছে বসে,
খেয়াল বসে দেয়ালেতে
শেয়ালে গাল ঘষে।।
টুকুর টুকুর করে কুকুর
পুকুর পাড়ে গেলে,
জোড়ায় জোড়ায় কাগজ মোড়া
ফুলের তোড়া মেলে।।
হাতির মাথায় ছাতি ধরে
জ্বাললে বাতি বাসায়,
উট পাখিরা বুট দিয়ে পায়
স্যুট পরে লোক হাঁসায়।।
ল্যাং মেরে যায় ব্যাঙবাবাজি
ঠ্যাঙ-ঠ্যাঙিয়ে হাঁটে,
হাঁস এসে রোজ চাষ করা বাঁশ
ঠাস করে তাই কাটে।।
বগল বাজায় ছাগল যদি
পাগল হলে পরে,
লাজ হারিয়ে বাজ পাখি তাই
কাজ করে তার ঘরে।।
ইঁদুর এলে সিঁদুর মাথায়
দুর দিয়ে যায় ঘুরে,
মাদুর পেতে জাদুর বসে
বাদুড় যে যায় উড়ে।।
কি রাফ ভাষা জিরাফ বলে
সিরাপ খেয়ে বনে,
এমনি হাজার আবোল তাবল
ঘুরছে আমার মনে।।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন