ভারচুয়াল জগতে নিজেকে পরিচিত করার জন্য অলটাইপ অপশন আছে। নিজের ফটুক খুব চিত্যাকরষক হলে (এটলিস্ট নিজের কাছে) বা নিজেকে প্রচারের পোরচন্ড ইচ্চা থাকলে আপনি ফটুকসমেত বোলগাইতে পারেন। আবার প্রথম গুনটা না থাকলে শুধু ২য় ইচ্চাটুকু থাকলে আপনি ফটুকছাড়াই নিজের পরিচয় দিতে পারেন নানাছলেবলে পোস্ট বা কমেন্টের ফুলঝড়িতে।
আবার আপনি নিজের পরিচয় না দিয়ে ও ঘোরঘুরি করতে পারেন ভারচুয়ালি। এটা নিজের ব্যাক্তিত্বের উপর লেসকনফিডেন্ডের কারনে হোক বা মনের মধ্যে প্রতিনিয়ত জমে উঠা রাগ, বিরক্তিরুপটারে পুরনোরুপে প্রকাশের জন্য হতে পারে।
আবার একটু চতুর হলে উভয় রুপেই হাজিরা দিতে পারেন। সামহয়ার বলগে এসমস্ত কেরেকটারের পাবলিক ই পাওয়া যায়। আবার আরেকটা মেজর গ্রুপ আছে যারা সাতে বা পাচে কোনোটাতেই নাই, তারা শ্রেফ সাহিত্য চরচা করতে আসেন, অন্যের বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামান না। তাদের ব্যাপারে কিছু বলার নাই।
যাই হোক মুলকতায় আসি,
বোলগে যারা নিজেদের পরিচয় দিয়ে বোলগান তারা খুব সাবধানি, মাইপা মাইপা কথা বলেন, আবার মাইপা মাইপা সমালোচনা করেন। মোটামুটি একটা শুশীলতার ছাপ পাওয়া যায় তাদের মধ্যে। তার মানে কিনতু এইনা যে ওটাই তার আসল চেহারা বা তার কোনো বিশ্রীসাইট নাই, বরং তারা নিজের ভালো দিকটা দেখার চেষ্টাকরে পাছে নিজের ইমেজটা খারাপ না হয়। তারা জাস্ট মুখোশবিহীন সাধু, মাঝে মাঝে তাদের বিশ্রীরুপটা বাইরহৈয়া গেলে যারপর নাই চেষ্টা করে আবার সাধু হবার চেষটা থাকে।
আর যারা মুখোশপরে মাঠে নামে তাদের আর পায় কে। মনের খায়েশ মিটাইয়া লেকা লেকে, সমালোচনা করে। কোনো ডরভয় নাই, মান ইজ্জত হারানো কোনো চিন্তা নাই। মনে মধ্যে ইনস্ট্যান্ট ফিলিংস যা হয় তা প্রকাশ করা তাদের জন্য ডালভাত, সেটা সাধু ভাষা, চলতি ভাষা অথবা বস্তির ভাষা হোক , হু কেয়ারস!!!
তবে সবচেয়ে সাধুবাদ পাবার যোগ্য তারাই যারা কোনোরুপ আত্নপ্রচারের চেষ্টা না করে, নিজের পরিচয় আড়াল না করেই ভালোমন্দ বিচার বিশ্লেষন করে ভালোর গুন গাইতে পারে আর মন্দের বিরুদ্ধে দাড়াতে পারে বা দাড়ানোর সতসাহস রাখে । এসব কেরেক্টাররাই প্রকৃত ভারচুয়াল বীর!!!
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


