প্রেমের কোন সার্বজনীন সংজ্ঞা নেই। প্রেম একে অপরের প্রতি একটি তীব্র ও ক্ষণস্থায়ী আবেগ। যে আবেগের ফলে একজন পুরুষ একজন নারীকে ভেবে কিংবা একজন নারী একজন পুরুষকে ভেবে না ঘুমিয়ে রাত পার করে দেয়, কল্পনার ফানুস উড়ায় অস্থিত্বহীন আকাশে, একে অন্যের অভাবে ছাদ থেকে লাফিয়ে পড়ে কিংবা গাড়ির নিচে চাপা পড়ে মরে যায়। কিন্তু এ আবেগ স্থায়ী নয়। কালবোশেখী ঝড়, ভুমিকম্প কিংবা আইলা, সিডর এর মতই ক্ষনস্থায়ী। কিন্তু এর ফলাফলটা অনেক সময় দীর্ঘকায় হতে পারে। তবে এ প্রেম কিন্তু কোন সাম্প্রতিক ব্যপার নয়। পৃথিবীর শুরু থেকেই এ প্রেমের অস্থিত্ব বিদ্যমান। প্রাচীন ধর্মগ্রন্থ, সাহিত্য বা চিত্রকলায় যে প্রেম আমরা দেখতে পাই সে প্রেমে শরীরী আকর্ষণই মুখ্য। বর্তমানের প্রেমও কি সে ধারনা থেকে বের হতে পেরেছে? পারেনি; পারবেওনা। কিন্তু কয়েকশ বছর আগে প্রেম বিশারদরা হঠাৎ করেই প্রেমকে হৃদয় সংক্রান্ত ব্যপার বলে চালিয়ে দেবার চেষ্টা করেছেন। কিন্তু আড়ালে ঐ একটাই জিনিস-শরীর এবং শারীরিক আকর্ষণ। তা না হলে একটি ছেলে অন্য একটি ছেলের কিংবা একটি মেয়ে অন্য একটি মেয়ের প্রেমে কেন পড়েনা? কেন প্রেমকে বিয়ে পর্যন্ত নিয়ে না যেতে পারার কষ্টে মানুষ ভোগে? বিয়ে মানেইতো বৈধভাবে সমাজ স্বীকৃত একটি শারীরিক সম্পর্ক প্রতিষ্ঠা। হৃদয় যদি মুখ্যই হয়ে উঠবে ভালবাসায় তবে বিয়ে না করেও কি আজীবন একজনকে অন্যজন অন্তর থেকে পজেটেভলী অনুভব করতে পারেনা: পারেনা একজন আরেকজনের বিপদ আপদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে যা প্রেমচলাকালীন সময়ে করতো? আসলে প্রেম নামক শব্দ কিংবা ধারনাটা যখন আমাদের মস্তিস্কে আসে তখন বিপরীত লিঙ্গের মানুষের সাথে একটি কাল্পনিক দৈহিক মিলনের ছবি ভেসে উঠে। এখানে দৈহিক মিলন বলতে-হাত ধরে চলা, একসাথে পার্কে বসা, খুনসুটি করা, মান অভিমান, রাগ অনুরাগ, চুমো খাওয়, শরীরের স্পর্শকাতর অংশে হাত দেয়া এবং সেক্সকেই বুঝানো হয়েছে। পাঠক সত্যিকার ভাবে ভেবে দেখুনতো, আপনার প্রেমিকাকে নিয়ে যখন আপনি ভাবেন তখন তাঁর দৈহিক অস্থিত্ব নাকি হৃদয়কে প্রাধান্য দেন?
আলোচিত ব্লগ
ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।