ঘড়িতে এখন ৫টা বাজতে ৬ মিনিট বাকি। ডায়রি লেখার অভ্যাস আমার নেই, তবুও আজ আমি কিছু লেখব বলে ডাইরি-কলম নিয়ে বসেছি। আজ বাসায় কেউ নেই আমি ছাড়া। এই দিনটাকে জন্য আমি এতোদিন অপেক্ষা করেছি। একটি একটি করে ৮০ টা উচ্চমাত্রার ঘুমের ট্যাবলেট যোগার করেছি। যে ট্যাবলেট তাতে ৪-৫টা কেউ একসাথে খেলে বাঁচার সম্ভবনা নেই। তবুও আজ আমি ৮০টা ট্যাবলেটই খাব। একটা একটা করে খেলে হয়তো শেষ করতে পারব না। তাই আমি মুড়ির মত করে সব ট্যাবলেট একসাথে পানি দিয়ে খাব, যাতে একটা ট্যাবলেটও বাদ না যায়। ৮০ সংখ্যাটা আমার খুব প্রিয়। তাই ৮০টা ট্যাবলেট একসাথে নিয়েছি। আমি থাকি আমাদের বাসার ছাদের একটা ছোট ঘরে। দো'তালা বাড়ি, নিচ তালা এবং দু'তালার একটা পাশ ভাড়া দিয়েছি। যে ভাড়ার টাকায় আমাদের সংসার চলে। আমাদের বাসায় আমি ছাড়া আমার মা থাকেন। একমাত্র বড় বোনের বিয়ে হয়ে গেছে। আর বাবা অনেক আগেই মারা গেছেন। মা গেছে বোনের বাসায়, তাই কেউ নেই আজ। স্বাধারনত আমার ঘরে কেউ ভুলেও আসে না। আসার হয়তও প্রয়জন মনে করে না। আমি জানালার পাশে বসে হয়তো জীবনে শেষ লেখটা লিখছি। আর অপেক্ষা করছি সেই সময়টির জন্য যা আমাকে মুক্তি দিবে। শেষ সময়ে মনে পড়ছে জীবনে সেই সব দিনের কথা, যার জন্য আমি আমায় দেব মুক্তি। আমার ঘরে কম্পিউটারে গান চলছে, নজরুর গীতি। আমি চিরতরে দূরে চলে যাব, তবুও তোমায় দেব না ভুলিতে...
আমি ঠিক করেছি, ঠিক ৭টা একুশ মিনিটে ট্যাবলেট গুলো খাব। তাই হাতে এখনো অনেক সময় আছে, এই সময়ের মাঝে আমি যে টুকু পারি আমার জীবনের কথাগুলো লিখে যাব, হয়তো আমার এই লেখা কেউ পড়বে না, আমার ডাইরিতে সে বন্ধি হয়ে থাকবে। তবুও জীবনের শেষ কথা গুলো কাউকে না বলতে পারি, ডাইরিকে তো বলতে পারছি। তাছাড়া আমিও চাই আমার এই লেখা গুলো যাতে কেউ না পড়ে। কারন একজন ব্যার্থ মানুষের কাহিনী শোনার থেকে না শোনা অনেক ভাল। যার আজ পরিনিতি মরণ নেশায় হয়েছে। আজ আকাশ কিছুটা মেঘলা, মনে হয় বৃষ্টি হবে। ভালোই হল জীবনের শেষ দিনটায় আকাশরের কান্না দেখে যেতে পারব।
আজ আমি ঘুমের ট্যাবলেট এর সামনে বসে মরণের সময় গুনছি, কিন্তু যার জন্য আমার এই আয়জন সে আজ কোথায়। হয়তো মেঘলা দিনে সোহাগের হাত ধরে কফি খাচ্ছে আর বৃষ্টির গান শুনছে অথবা অন্য কিছু করছে। যা ই করুক, খুব আনন্দে কাটছে তার দিনগুলি। হয়তো আমার জীবনের সব সুখ আনন্দ, তাহার মাঝে চলে গেছে। আমার জীবনের সব টুকু ভালোবাসা তো আমি দিয়ে দিয়েছিলাম আমার মহুয়াকে, কিন্তু সে ভালোবাসাই যে আজ আমার জীবনের কাল হয়ে দাড়িয়েছে। ভালোবাসা??? আসলে পৃথিবীতে ভালোবাসা বলতে কোন শব্দ নেই, আছে শুধু কষ্ট, অভিনয় আর প্রতোরনা।
চলবে..................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


