আসসালামু আলাইকুম,
আজকের দুনিয়ায় এই যে এতো অশান্তি--উহার জন্য কাহারা দায়ী?
এক কথায় তাহার উত্তর হইবে : মুসলমানগণ!
১. জ্বী। সকল দোষ মুসলমানগণের। কাশ্মীর হইতে শুরু করিয়া ককেশাশ অঞ্চল--গোটা দুনিয়ায় কাহারা অশান্তি সৃষ্টি করিয়া বেড়াইতেছে? মুসলমানগণ। উত্তর-দক্ষিণ: পূর্ব-পশ্চিম সর্বত্রই একই উত্তর।
এই যে ২০০১ সালের নাইন ইলেভেন ৯/১১- ৯/১১ বলিয়া-বলিয়া তামাম বিশ্বকে বোঝানো হইতেছে যে মুসলামনগণ একটি সন্ত্রাসী ধর্মাবলম্বী।
কিন্তু ১৯৭৩ সালের ৯/১১ কথা কেহ মুখেও আনিতেছে না।
২. কি হইয়াছিলো সেইদিন? লাতিন আমেরিকার দরিদ্র দেশ হইতেছে চিলি। সেই দেশের নির্বাচিত রাষ্টপতি (জনগণের প্রত্যক্ষ ভোটে) সালভাদর আয়েন্দে (আলেন্দে)। কিন্তু যেহেতু তিনি সমাজতন্ত্রী। আর মার্কিন-বিরোধী। সেই কারণে তাহাকে মার্কিন প্রশাসন আর সি আই এ-র প্রত্যক্ষ মদদে ক্ষমতা হইতে অস্ত্রের মাধ্যমে অপসারণ করা হইয়াছিলো আর ক্ষমতায় বসানো হইয়াছিরো জালিম জেনারেল পিনোশে-কে। এই সামরিক অভিযানে মোট নিহতের সংখ্যা ৩,২০০ জন।তাও কিনা আবার সরকারি হিসাব!
উহা আধুনিক দুনিয়ার সর্বপ্রথম ৯/১১। তারিখ ছিলো ১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর। দিনটি ছিলো : বুধবার।
৩.সেই ঘটনার বিচার হয় নাই। যদি বিচার হইতো তাহা হইলে প্রেসিডেন্ট নিক্সন আর তাহার নায়েব হেনরি কিসিঞ্জারের কোমড়ে দড়ি দিতে হইতো। নিক্সন সাহাব তবু মরিয়া গিয়া বাচিয়া গিয়াছেন। কিসিঞ্জার সাহাব এখনও বাঁচিয়া রহিয়াছেন। চিলির জেনারেলগণের শরীরেও সেই কারণে নখের আঁচড় লাগে নাই। পিনোশেও ধরাধামের বাহিরে।
তাহা হইলে চিলির ৯/১১ ঘটার বিচার কে করিবে?
উত্তর হইতেছে : ইতিহাস করিবে।
সকলে ছহি-ছালামতে থাকিবেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

