আপাতত ভোগান্তির কাহিনী শুনাই।
সময়ের মুল্য, জীবনের মুল্য, ব্লগিংয়ের মুল্য শিরোনামে একটা লেখা পোষ্ট করার চেষ্টা করছি আজ কদিন ধরে। লেখাটা হয়েছে আরো তিনদিন আগে। তারপর থেকে ছটফট করছি পোষ্ট করার জন্য। একজনের নেটের লাইন কাটতে এসে আমার রুমমেটের লাইন কেটে দিয়েছে ভোদাই লোকগুলো। আরেক রুমমেটের পিসিতে বসে তার বিরক্তি টের পেয়ে তাড়াতাড়ি ফেরত আসলাম। গেলাম আরেক রুমে, পোষ্ট করলাম কিন্তু কোথায় যেন হাওয়া হয়ে গেল। এবার আরেকজনের কাছে গিয়ে শুনি তার আইপি এড্রেস কনফ্লিক্ট করছে। হয়তো কোন এক বদমাস ওটা নিয়ে টানাটানি করছে।
শেষমেশ সাইবার ক্যাফেতে দৌড়ালাম। ভাগ্য খারাপ। দ: কোরিয়া গমন প্রত্যাশি লোকজন সব ক্যাফেতে হামলে পড়েছে কাতারে কাতার। আধঘন্টা পড়ে সুযোগ পেলাম কিন্তু লাইন এত ব্যস্ত যে সামহোয়ারইন খুললেও ইউনিকোড কনভার্টার ওপেনই করতে পারলাম না। ত্রিশ টাকা পুরা গচ্চা।
বিকেলে আবার ক্যাফেতে। তেনাদের পিসিতে কি সমস্যা আধঘন্টা পরে আসতে হবে। দুই টাকা ভ্যান ভাড়া দিয়ে গেলাম আরেক জায়গায়। সেখানে প্রায় আধাঘন্টা খোচাখুচি করে লাইন ওকে হলো। পেন ড্রাইভ থেকে কপি করতে গিয়ে দেখি কোন কিছু কপি হচ্ছে না। দশ টাকা আবারও পানিতে। ক্যাফেম্যানকে গালাগালি করে এলাম আগের যায়গায়। দেখি একই সমস্যা অর্থাৎ কপি পেষ্ট হচ্ছে না। আমার মাথায় হাত।
কপাল আমার আসলেই খারাপ। আজ আর হল না। মফস্বল যে কি জিনিষ ! দোয়া করেন যেন রুমমেটের লাইন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। লেখায় ভুলত্রুটি থাকতে পারে। দশ টাকায় বরাদ্দ আধঘন্টা প্রায় শেষ। আবার আরেকদিন দেখা হবে।......................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

