গরম ! ভীষন গরম!!
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.
সকাল হলেই সবুজ পাতার ফাক গলিয়ে ফালি ফালি রোদ হুড়মুড়িয়ে আছরে পড়ে আমার বারান্দায়। কিংবা আমার ছোট্ট বারান্দা কি এক আগ্রহে মুখ বাড়িয়ে দেয় সবুজের পানে। একটু দুরে একটা নিম গাছ ঠায় দাড়িয়ে থাকে। কচি রোদের ছিটায় নতুন পাতারা চমকায়। ঠিকরে পড়া আলো আমার চোখ আর সহ্য করতে পারেনা। বৈশাখী উষ্মতায় পৃথিবী এখন হাপাচ্ছে। জ্বলে পুড়ে যাচ্ছে বাংলাদেশ। একটু শীতলতা,একটু শান্তি এখন পরম আকাংখিত।
কাল বৈশাখী! তোমার কি আসার সময় হলো?
২.
লাগছে গরম, ভীষন গরম
মশার কামড় নরম নরম
টিকটিকিটা বন্ধু পরম
টিক টিক ঠিক ঠিক।
লোডশেডিংয়ের অন্ধকারে
বই খাতা সব বন্ধ করে
গামছা কাঁধে লুঙ্গি পড়ে
ছুটছি দিগ্বিদিক।
৩.
মোমবাতিটা জ্বলছে জ্বলুক
ছোট্ট চাচা বকে বকুক
কালকে স্যারের বেতটা পড়ুক
এখন আমি নাই।
তারার মেলা আকাশ জুড়ে
একটি তারা অনেক দূরে
সেই তারাকে বন্ধু করে
আনন্দে গান গাই।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন