রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত ছাত্রলীগ নেতার হাতে
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের এক
শিক্ষককে বুধবার দুপুরে মারধর করেছে এক
ছাত্রলীগ নেতা।আহত
শিক্ষক অনুপম হীরা মণ্ডলকে বাম চোখে আঘাতের জন্য প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে হেমানী বিশ্বাস নামের এক শিক্ষার্থী ব্যবস্থাপনা বিভাগে বিবিএ প্রথম সেমিস্টারে ভর্তি হতে এলে একই বিভাগের এমবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ও ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক
এমদাদ হোসেন তার কাগজপত্র কেড়ে নেয়।
৩০ হাজার টাকা না দিলে কাগজ দেওয়া হবে না বলে জানায়।বিষয়টি হেমানী পরিচিত শিক্ষক অনুপম হীরা মণ্ডলকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে এর কারণ জানতে চান।
এতে কথা কাটাকাটির এক পর্যায়ে এমদাদ তাকে মারধর করে।এই ঘটনার প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীরা দুপুর তিনটায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
এ বিষয়ে বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হয়েছে জানিয়ে বিভাগের সভাপতি ড. শহিদুর রহমান বলেন, "দোষী ছাত্রলীগ নেতার ছাত্রত্ব বাতিল না হওয়া পর্যন্ত বিভাগের একাডেমিক কর্মকাণ্ড বন্ধ থাকবে।"
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন