ক্রসফায়ার নিয়ে প্রদর্শনীতে বাধা
২২ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রসফায়ার নিয়ে রাজধানীর ধানমণ্ডির দৃক গ্যালারিতে একটি আলোকচিত্র প্রদর্শনী বন্ধ করে দিয়েছে পুলিশ। দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধানমণ্ডি থানা থেকে পুলিশ এসে প্রদর্শনী বন্ধ করতে বলেছে। "এতে দেশে 'অস্থিতিশীলতা' সৃষ্টি হতে পারে বলেছেন এক পুলিশ কর্মকর্তা", বলেন শহিদুল। র্যাবের 'ক্রসফায়ার' সংক্রান্ত ছবি নিয়ে প্রদর্শনীটি আয়োজন করা হয়। ক্রসফায়ার নিয়ে মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করে আসছে। তারা বলছে, এর মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে।
সোমবার দুপুরে প্রদর্শনী উদ্বোধনের আগে পুলিশ দৃক গ্যালারি ঘিরে ফেলে। কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কাউকে বের হতেও দেওয়া হচ্ছে না। প্রদর্শনী বন্ধের বিষয়ে ধানমণ্ডি থানার ওসি মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ায় ওই প্রদর্শনী বন্ধ করা হয়েছে।"
সরকারের কার অনুমতি লাগবে- জানতে চাওয়া হলে তিনি বলেন, পুলিশের বিশেষ শাখার (এসবি) অনুমতি লাগবে।
----------------বিডিনিউজ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।...
...বাকিটুকু পড়ুনগঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুনLaptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত...
...বাকিটুকু পড়ুন
ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক...
...বাকিটুকু পড়ুন