গির্জায় কনফেশন চলছে—
: ফাদার, আমি একটি মুরগি চুরি করেছিলাম। সেটা নিয়ে আপনি আমাকে পাপমুক্ত করবেন?
: না, এভাবে হয়না, তুমি যার মুরগি তাকে ফেরত দিয়ে আসো।
: ফেরত দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু মুরগির মালিক ফেরত নিতে চায় না।
: সে ক্ষেত্রে তুমি পাপমুক্ত। কারণ তুমি মুরগির মালিককে ফেরত দেওয়ার চেষ্টা করেছিলে।
মুরগিচোর খুশিমনে মুরগি নিয়ে বাড়ি চলে গেল। ওদিকে পাদ্রি বাড়ি ফিরে দেখেন তাঁর মুরগিটি নেই।
এক পুলিশ অফিসার সেদিন এক চোরকে হাতেনাতে ধরে ফেলে বলেন, কী রে, কত দিন এ লাইনে কারবার করছিস ?
চোরটা বলল- তা দশ বছর পার হল স্যার।
অফিসার বলল- এতদিন ধরে চুরি করছিস, একটা শাগরেদ যোগাড় করতে পারিস নি ?
: আজকাল যে যুগ পড়েছে স্যার, বিশ্বাসী লোক পাব কোথায় ?
মাঝবয়সী এক নারীর অস্ত্রোপচার চলছে। ঈশ্বর এসে বসলেন তাঁর পাশে। তিনি ঈশ্বরকে জিজ্ঞেস করলেন, ‘আমি কি মারা যাচ্ছি?’
জবাবে ঈশ্বর বললেন, ‘না, তোমাকে আরও ৩০ বছরের জীবন দেওয়া হলো।’
সুস্থ হয়েই ওই নারী সিদ্ধান্ত নিলেন যা করার দ্রুত করতে হবে। হাসপাতাল ছাড়লেন না তিনি। ফের ছুটলেন ডাক্তারের কাছে। ব্রেস্ট ইমপ্লিমেন্ট করালেন, চুল প্রতিস্থাপন করলেন, বিশেষ ইনঞ্জেকশন নিয়ে ঠোঁট দুটো আরো পুরো বানালেন। খাটো পোশাকে তাঁকে অসাধারণ দেখাচ্ছিল। হাসপাতাল থেকে বেরিয়ে হনহন করে হাঁটা ধরলেন। রাস্তা পার হচ্ছিলেন। অমনি একটা অ্যাম্বুলেন্স এসে চাপা দিল তাঁকে। পটল তুললেন ওই নারী।
স্বর্গে গিয়ে তিনি ঈশ্বরের কাছে অভিযোগ করলেন, ‘আপনি বলেছিলেন, আমি আরও ত্রিশ বছর বাঁচব।’
ঈশ্বর বললেন, ‘হ্যাঁ, ঠিকই তো বলেছিলাম।’
‘এত তাড়াতাড়ি আপনার ত্রিশ বছর শেষ হয়ে গেল,’ প্রশ্ন নারীর।
শ্রাগ করলেন ঈশ্বর। বললেন, ‘আমি তোমাকে চিনতে পারিনি।’
ভূগোলের শিক্ষক এসেছেন চিকিৎসকের কাছে।
-আপনার কী সমস্যা?
-পায়ে প্রচণ্ড ব্যথা।
-পায়ের ঠিক কোনখানে?
-পায়ের পাতার ঠিক দক্ষিণ-পশ্চিম বলয়ে।
১ম বন্ধু : ডাক্তারের কাছে গিয়েছিলি?
২য় বন্ধু : গিয়েছিলাম।
১ম বন্ধু : তোর বুকে যা ছিলো খুঁজে পেয়েছেন?
২য় বন্ধু : প্রায় সবটাই।
১ম বন্ধু : মানে?
২য় বন্ধু : মানে আমার বুকপকেটে ছিল ১০১ টাকা।
মাঝরাতে নারীকণ্ঠের টেলিফোন ঘুম ভাঙিয়ে দিল চিকিৎসকের।
: ডাক্তার, শিগগির আমার বাড়িতে আসুন।
: কী হয়েছে?
: আমার স্বামীর হঠাৎ করে পেটব্যথা শুরু হয়েছিল। তিনি পেটব্যথার ওষুধ খেয়েছেন। এরপর তিনি ইনফ্লুয়েঞ্জার ওষুধ খেয়েছেন, এরপর কিডনি রোগের ওষুধ খেয়েছেন, এরপর খেয়েছেন কাশির মিক্শচার। এরপর যেই সিগারেটে আগুন ধরাতে গেছেন, তখনই একটা বিস্কোরণের আওয়াজ শুনলাম। ডাক্তার, শিগগির আসুন, প্লিজ!
----------------সংগ্রহ।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১০ বিকাল ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



