somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাইভেট বনাম পাবলিক ট্রান্সপোর্ট পেক্ষাপটে সিঙ্গাপুর ও বাংলাদেশ।

১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ একটা তুলনামূলক বিশ্লেষন ধর্মী লেখা লিখব বলে চিন্তা করছি। জানি না কতদূর লিখতে পারব এবং কিভাবে শুরু করব।


আপনারা জানেন প্রাইভেট কারে কতজন করে যাতায়াত করে আর পাবলিক ট্রান্সপোর্টে কত মানুষ যাতায়াতের সুযোগ পায়। তারপরও প্রাইভেট এবং পাবলিক যানবাহনের আলাদা আলাদা সুযোগ সুবিধা আছে যেমন ধরেন পাইভেট যানবাহনে আপনি ইচ্ছা করলে যেখানে সেখানে যখন তখন যাইতে পারেন আপনি তখন মুক্ত পাখির ন্যায়। অসুবিধা হচ্ছে খরচ একটু তুলনামূলক বেশী। আবার ধরেন পাবলিক ট্রান্সপোর্টের কথা এখানে অনেকে এক সাথে একই গন্তব্যস্থানে যেতে পারেন খরচও আপনার হাতের একেবারে নাগালে। কিন্তু আপনি দেখেছেন কি একটা ডাবল ডেকের পাবলিক গাড়িতে কতটুকু জায়গা দখল করে আর কতজন প্যাসেঞ্জার তাতে চলাচল করতে পারে। এখন ঐ বাসের সব যাত্রী যদি মনে মনে ইচ্ছা করে যে নাহ আর পাবলিক না আমি নিজেই একটা পাইভেট কার কিনে ফেলব তাহলে সব কটা প্রাইভেট কার মিলে কতটুকু জায়গা দখল করবে একটু কল্পনা করুনতো। তাছাড়া ব্যাংক গুলোতো আছেই তাদের জন্য লোন নিয়ে।


এখন বলি পাইভেট গাড়ী কাদের জন্য? প্রাইভেট গাড়ী তাদের জন্য যারা রাষ্ট্রের গুরুত্বপুর্ণকাজে নিযোজিত, যাদের দ্বারা দেশের কল্যান সবচেয়ে বেশী অর্জিত হয় বা হচ্ছে। বাংলাদেশে প্রাইভেট গাডী কিনতে আপনার টাকা লাগবে না টাকা আপনাকে দেয়া হবে। আমার জানা মতে বাংলাদেশে সরকারী বেসরকারী ৪৭টা ব্যাংক আছে এমন কোন ব্যাংক নাই যে তারা কার লোন নামে একটা লোন তারা দেয় না। তার মানে কি দাড়াল বাংলাদেশ সরকার বা ব্যাংকগুলো আপনাকে পাইভেট গাড়ি কিনতে উতসাহিত করছে। ফলে দিন দিন প্রাইভেট গাড়িতে রাস্তা সয়লাব হয়ে যাচ্ছে। কিন্তু কোন ব্যাংককে দেখবেন না পাবলিক গাড়ি লোন নামে কোন লোন তারা অফার করছে বা সরকারের পক্ষ থেকেও দেখবেন না। ফলে আমাদের দেশে প্রাইভেট গাড়ি বৃদ্ধি পাচ্ছে উচ্চ হারে অথচ বৃদ্ধি পাচ্ছে না রাস্তা এবং পাবলিক গাড়ি। এজন্য মতিঝিল থেকে মিরপুর আসতে সময় লাগছে ২ ঘন্টা। আর ফার্মগেট থেকে মিরপুর-----!!! আপনিতো সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত গাড়ীতেই উঠতেই পারবেন না তা আসবেন কি করে। আপনার বাহুতে যদি অনেক শক্তি থাকে তাহলে আপনার দ্বারা সম্ভব হতে পারে। কিন্তু আপনার বয়স ৫০ বছর তারপর আপনি একজন মহিলা এবার চিন্তা করে দেখুন তো তার সিএনজি ছাড়া গতি আছে??? আর সিএনজি পেলেতো!!!


এবার আসি সিঙ্গাপুরের কথায়। এখানে প্রাইভেট গাড়ির থেকে পাবলিক গাড়ি তুলনামূলক বেশী। এবং সরকার প্রাইভেট গাড়ি থেকে পাবলিক গাড়িতে যাতায়াত করতে উতসাহিত করে। আর আপনি গাড়ি কিনতে চাইলেই যে কিনতে পারবেন এখানে এমন না। এখানকার ড্রাইভিং লাইসেন্স পাইতেই আপনার কয়েক বছর লেগে যাইতে পারে। এটা আমাদের দেশের মত না ৫০০০টাকা দিলেন আর লাইসেন্স পেয়ে গেলেন!
ফলে এখানে কোন মানুষকে পাবলিক গাড়িতে উঠতে ঠেলাঠেলি করতে হয় না। সাথে ট্রাফিক জ্যাম কি জিনিস এটা খায় না মাথায় দেয় তা সিংগাপুরবাসী হয়ত জানেই না।


এবার আসুন পরিকল্পনা। আমাদের রাজউক তারা কি কখনো চিন্তা করেছে আগামী ২০ বছর পর আমাদের ঢাকার কি অবস্থা হবে, রাস্তা কোথায় কোথায় কি পরিমান বাড়াতে হবে? ফ্লাইওভার বা আন্ডারপাস হবে কিনা হলে কিভাবে হবে অথবা ইন্টার সিটি ট্রেন চালু করা যায় কিনা বা গেলে কিভাবে? অথচ সিঙ্গাপুরের এখন পর্যন্ত ৪ টা MRT ট্রেন লাইন আছে। এবং তারা এখন চিন্তা করছে ২০২০ সাল নাগাদ আরো ২ টা লাইন বৃদ্ধি করতে তার জন্য তারা এখনি কাজ শুরু করে দিছে।




সুতরাং আমাদের দেশে প্রাইভেট গাড়ি কমাতে হবে সাথে সাথে পাবলিক বাস অনেক হারে বৃদ্ধি করতে হবে। ব্যাংগুলোকে পাবলিক ট্রান্সপোর্ট লোন নামে লোন দিতে হবে। রাজউকের পরিকল্পনা মাফিক প্লান করে এগিয়ে যেতে হবে। তাহলে আশা করা যায় যানযট কমে আসবে।


সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৮
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×