ধুসর সময় -
নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙ্গে রাঙ্গিয়ে মিথ্যে কোন স্পন্দন
আলোর নিচে যে আধার খেলা করে
সে আধাঁরে শরীর মেশালে
আজ আমি ধূসর কী রঙ্গীন সময়ে
পথ হারাই তোমাতে
জীবনের কাটা তারে তুমি
অন্তহীন এর অপুর্নতায়
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল
আকাশের শুন্যতায়
তবুও আমি...
কি খুজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে
স্বপ্নের প্রতিবিম্ব ভাঙ্গে
একা একা আমি থাকি দাড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে দুজনের
শরীর মেশাই
ডাউনলোড লিঙ্ক
তোমাকে
তোমাকে আলো ভেবে
চোখ চেয়ে থেকেছি আধাঁরে
নীরব থেকে
দেখেছি আমার একা নির্জনে!
তোমাকে যখন চেয়েছি সত্তার অন্তরালে সংগপনে
তখনই আলো হয়ে তুমি আমার আধাঁরে
আর যখন এ ভেবেছি বদ্ধ সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আধারে
যেখানে স্বর্গ ভাসে
তোমার আমার আকাশ সেখানে
অন্য রঙ্গে আকাঁ আয়নায় মৃত জলছবি
সেই ছবিতে অন্ধ কবি আমি (এক)
হাতরে ফিরি আলোর সিড়ি!!
ডাউনলোড
দু:খ বিলাস
তোমরা কেউ কি দিতে পারো
প্রেমিকার ভালোবাসা
দেবে কি কেউ জীবনে উষ্ণতার
সত্য আশা
ভালোবাসার আগে নিজেকে নিও বাঁচিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্যপথে
একটি নাটকই দেখি মহ্কালের মঞ্চে
ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি
ও আমায় ভালোবাসেনি
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি
তোমরা কেউ কি করবে
আমার জন্য অপেক্ষা
ভালোবাসবে শুধুই আমায়
করবে প্রতিজ্ঞা
ভালোবাসার আগে নিজেকে নিও বাঁচিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্যপথে
একটি নাটকই দেখি মহ্কালের মঞ্চে
ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি
ও আমায় ভালোবাসেনি
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি
এতো ভিড়েও আজো আমি একা
মনে শুধু যে শূন্যতা
আঁধারে যতো ছড়াই আলো
সবই আঁধারে মেলায়
ও যে কোথায় হারালো
ব্যাথা কাকে যে শুধাই
ডাউনলোড
অনিকেত প্রান্তর
তবু এই দেয়ালের শরীরে যত ছেড়া রঙ ধুয়ে যাওয়া মানুষ
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন
আকাশের মতন অকস্মাৎ নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন
মুখ তার চোখের কাছাকাছি এসে যেন পথ ভুলে
দুটো মানচিত্র একে দুটো দেহের মাঝে
বিধে আছে অনুভুতিগুলোর ব্যাবচ্ছেদ
ডাউনলোড
এই বৃষ্টি ভেজা রাতে
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
রাত কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না??
সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
পাখির নিঝুম ছন্দে বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
এই শরতের সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
কাশফুল কেনো ফুটে না, ছুয়ে ছুয়ে যায় না
মেঘের ভেলায় ভাসেনা, ভেসে তুমি কেনো আসোনা?
ঝরে যাওয়া সব অশ্রু বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
হৃদয়ের যত অনুভুতি আছে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
পৃথিবী কেনো হাসেনা, হৃদয়ে দোলা দেয়না
আবেশেতে জড়ায়না
তুমি কেনো কাছে আসোনা??
ডাউনলোড
মুখোশ
মুখোশে আমায় যেমন দেখো
পরিচ্ছন্ন তোমার মত
মুখোশে আমার শরীর ঢাকা
তোমার চোখেও মুখোশ আঁকা
যতই মিথ্যের দেয়াল গড়ি
তোমার আমার চারিপাশে
নিজের আয়নায় মুখোশ বিহীন
পরে থাকি গল্প শেষে আমি
জানালার ভেতরে বাহিরে দুজন
দেয়াল এর কাছাকাছি যাই
দেয়ালে বাঁধা সস্তা জীবন
নিজের আয়নায় একলা দাঁড়াই
মুখোশে যাকে তুমি চেনো
চেনোনা যাকে মুখোশ বিহীন
আমরা দুজন সত্য পুরুষ
নিজের ভেতর দুজনেই পরাধীন
শুন্যতায় প্রশ্ন থাকে দাঁড়ায়ে
মনের খোলা ঘরে
দেয়ালের চৌকাঠে আয়নায়
কে সত্য? তুমি? না আমি?"
ডাউনলোড

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

