আমার প্রিয় পোস্ট

পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

কংকাবতী আখ্যান অথবা আমি ইহাকে যেমন করিয়া পাইলাম

০৬ ই আগস্ট, ২০০৬ রাত ১২:৫১

শেয়ারঃ
0 53 0

তোমার কথা শুনতে ভালো লাগে, বন্ধুরা বলে,
শোনায় তোমার কথা আমায় প্রায়।
তাই শুনলাম তোমার কথা গান শোনার ছলে,
শুনলাম- তোমাকে তাই।

অনেক কথা কত কথা কথকতার সুরে-
ভরে গেলো ভেতরটা আমার-
ইচ্ছে হলো বলতে কথা সুরের তালে তালে...
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার...।
মন আমার, মন আমার, মন আমার।

...... ভার্সিটিতে ভর্তির ছয় মাস পরে ক্লাস করতে গেছি। গিয়ে দেখি কাউকেই চিনি না। মহা সমস্যা। মুখ গোমড়া করে বসে আছি- কী যে করবো ভেবে পাই না কিছুই। হঠাৎ দেখি সজীব। বহুদিন আগে একবার কথা হয়েছিলো। ওর সঙ্গেই ঘুরলাম খানিক্ষণ, চিনলাম রুমাকে। আমি প্র্যাকটিক্যাল গ্রুপ-ট্রুপ কিছুই জানি না। অবশেষে জানলাম- গ্রুপ-সি।
প্র্যাকটিক্যাল ক্লাসে গিয়ে নাম এনট্রি করাতে খবর হয়ে গেলো। নওরীন ম্যাডামের কাছে জবাবদিহি করতে করতে জান শেষ। এতদিন কোথায় ছিলাম , ( আহা, যেনবা বনলতা! ), কেন আসিনি! বললাম হাবিজাবি অনেক কিছু। উনাকে তো আর বলা যায় না যে প্ল্যান করেছিলাম এক বছর ঘুম দিবো শুধু- কিছুই করবো না!
শেষ পর্যন্ত মোটামুটি ঝামেলা শেষ হলো। কিন্তু আমার ব্যাচমেটদের কারো কোন খবর নেই। পরপর দু'ক্লাশ কেটে গেলো স্লাইড ক্যালিপার্স আর স্ক্রুগজ নিয়ে গুতোগুতি করতে করতে।
বুঝলাম এভাবে চলবে না। সজীব আর রুমা বুদ্ধি দিলো- কোন একটা ব্যাচের সাথে মিলে শুরু করে দিতে। তা-ই ভালো মনে হলো।
ছেলেমেয়ের আলাদা গ্রুপ ওখানে। তাই গেলাম একটা ছেলেদের গ্রুপে, বললাম, কিন্তু ওদের চারজন পুরো হয়ে গেছে। আরেকটা গ্রুপে গিয়ে দেখি ওখানেও কোন কোটা খালি নেই। কি যে করি! আমার বিভ্রান্ত চেহারা দেখে ভাস্করের ভীষন মায়া হলো। বললো," তুমি এক কাজ করো, ঐ যে মেয়েটাকে দেখছো- ওর পার্টনার অসুস্থ তিনদিন ধরে, তুমি বরং ওকে গিয়ে বলো।'
আমি তাকালাম। হ্যা, সত্যিই। আমিও গত দু'দিন দেখেছি ভীষন মিষ্টি ঐ মেয়েটা একা একা খুব গম্ভির মুডে প্র্যাকটিক্যাল করছে। কারো সঙ্গে কোন কথা নেই- শুধু মাঝে মাঝে নওরীণ ম্যাডামকে গিয়ে কি জানি জিজ্ঞেস করে আসছে।
এত গম্ভির একটা মেয়েকে গিয়ে কিছু বলবো- কেন জানি সাহসে কুলালো না। আমি ছেলেটার দিকে তাকাতেই সে একটা হাসি দিলো, যার অর্থ মোটামুটি এরকম, " তুমি যাও, ভয়ের কিছু নেই।'

আমি গেলাম। বললাম। মেয়েটা রাজী হলো। খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিক্যাল করা শুরু করলাম। অজানা রোধ নির্ণয় করতে হবে। আমি জকি নাড়াচ্ছি তারের এ মাথা থেকে ও মাথায়, ও রিডিং নিচ্ছে। মিটারের কাটা শূন্যতে আনতে হবে। ও "ডানে, আরেকটু ডানে, না না, বামে , আবার ডানে'..... এরকম বলছে.., আমি জকি সেট করছি .....। হঠাৎ কি হলো, মেয়েটা খিলখিল করে হেসে দিলো। আমি তো অবাক! " কি হলো? ''
ও হেসে বললো, " ধুত্তোরি, মনে হচ্ছে তুমি যেন রিকশাওয়ালা, আর আমি তোমাকে ডানে-বামে ডিরেকশান দিচ্ছি!!''

এ-ই হলো কংকাবতী। আমার সবচেয়ে ভালো বন্ধু। এই অসাধারন মানুষটাকে আমি এমন করিয়াই পাইলাম।

-----------------------

গান: অনজন দত্তের gb Avgvi

 

প্রকাশ করা হয়েছে: বিহঙ্গ  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই আগস্ট, ২০০৬ ভোর ৬:৫৬
অরূপ বলেছেন: কে যেন বলেছিল উপরের গানটা সুমনের প্রতি অঞ্জনের উৎসর্গ.. কথা মনযোগ দিয়ে শুনলে ঠিকউ মনে হয়..

কনফু,
এক খন্ডে গল্প শেষ করলে তো বিপদ..
ধারাবাহিক প্যাকেজ নাটক হইলে জবর হয়..
টোনাটুনিরে বেস্ট উইশেজ...
২. ০৬ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:১৪
রাগ ইমন বলেছেন: ঝাককাস ভুমিকা।
এক দফা , এক দাবী,
পরের পর্ব কবে পাবি....।
থুককু, পাবো?
৩. ০৬ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:১৫
রাগ ইমন বলেছেন: খাইসে, ভূমিকা হবে [ জলিল ভাই দেখলে হইসে কাম!!!]
৪. ০৬ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:২৬
হযবরল বলেছেন: ঝাককাস , চলুক , শেষ পারটে একটা সমাপনী কমেন্ট দিমু, ভাই ও বোনেরা বলে।
৫. ০৬ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:৩৮
কনফুসিয়াস বলেছেন: রাগ ইমন, হযু ভাই,
এইটার কোন পরের পার্ট নাই। সমাপনী কমেন্ট দিতে পারেন এখুনি। :-)

অরূপদা,
এটা সুমনকে নিয়েই লেখা। একদম শেষের দিকে গিয়ে বলে, শুনলাম - তোমাকে চাই।
আপাতত, এক খন্ডেই থাকুক। পরে কখনো ....
৬. ০৬ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:৪১
অতিথি বলেছেন: কনফূ ভাই,
আপনে এত রোমানিটক পাবলিক.....(রোমানিটক হাসি)

আগে তো বুঝবার পারি নাই।
্রভালোই তাইলে আপনেও পানি খাইছেন

কনফু ভাই,
লেখাটা জটিলসসস হইছে।
ধন্যবাদ।
৭. ০৬ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:৪৬
কালপুরুষ বলেছেন: কনফু,
এমন ঝাপসা ছবি দেখলে আমার চোখের বারোটা বাজবে। একটু পরিস্খার চবি চাই। লেখা জব্বর হইছে।
৮. ০৬ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:৫৩
অতিথি বলেছেন: কি মধুর গল্প ... কন এন্ড কন ...
৯. ০৬ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:৫৮
অতিথি বলেছেন: প্রবলেমে পইরা গেলাম সামনের সাপ্তাহে কারটা আমার পচ্ছন্দের পোস্ট এ রাখুম.নাকি দুইজনের টাই রাখুম,পাবলিক পিটা দিবো না তো.
১০. ০৬ ই আগস্ট, ২০০৬ সকাল ৮:১৪
কনফুসিয়াস বলেছেন: সাকিব,
ঠিকমতো হাসতে পারছো দেখে ভালো লাগছে।

জি্ব.বা.
কন কন? নাকি কিং কং? :-)

সাবি্বর,
দুইজন?

কালপুরুষ ভাই,
আপনার কাহিনি যা দেখতেছি, ছবি ঝাপসা থাকাই মঙ্গল। :-)
১১. ০৬ ই আগস্ট, ২০০৬ সকাল ৮:৫৯
অতিথি বলেছেন: [ইটালিক]কন[/ইটালিক]ফুসিয়াসএন্ড [ইটালিক]কনকাবতী[/ইটালিক]... :)
১২. ০৬ ই আগস্ট, ২০০৬ সকাল ৯:০৭
অতিথি বলেছেন: কনফু ভাই আর্কিটেকচারের ভাস্করের কথা কইলেন ঐটা? আপনে তাইলে তানজিম গো ব্যাচের?
১৩. ০৬ ই আগস্ট, ২০০৬ সকাল ৯:৩০
হাবিবমহাজন বলেছেন: ক্লিলিয়ার ছবি কৈ?

মন থেকে লেখাটিতে ভিন্নতা আছে।
১৪. ০৬ ই আগস্ট, ২০০৬ দুপুর ১২:০৬
অতিথি বলেছেন: কনফু জব্বর হয়েছে লেখাটা । ছবিটাও । ব্লগাররা নিজেরা নিজেদের সেখানে কল্পনা করে নিন আর ঝেড়ে লিখে যান । আরও চলুক ভাললাগার কথা, ভালবাসার কথা ।
১৫. ০৬ ই আগস্ট, ২০০৬ দুপুর ১২:২৯
ঝরা পাতা বলেছেন: রিকশা এখন ডান বাম করতে করতে অলি গলি ছাড়িয়ে পাকস্থলিতে ঢুকে গেছে। কনগ্রাটস ম্যান। ইহাকে পাইলেই তো হইবে না। ইহাকে ধরিয়া রাখিতেও হইবে। তবে আমারো দাবী পরবতর্ী পর্ব পঠনের সুযোগ এই অভাগাদের দেয়া হোক। খুব সুন্দর লেখা।


আমার শুধু ছিলো আছে কাঠখোট্টা বাস্তবতা
দিবারাত্রি আপোষ আর আপোষ
রবীন্দ্র কি গনসঙ্গীত কোনটাই ঠিক দিচ্ছিল না
বুকের ভেতর জেগে ওঠার রোষ।
..............................................
হ্যাঁ সুমনের উদ্দেশ্যে লেখা গানটা।
১৬. ০৬ ই আগস্ট, ২০০৬ দুপুর ১২:৩০
ঝরা পাতা বলেছেন: বুকের মাঝে হবে মানে হয়***'
১৭. ০৬ ই আগস্ট, ২০০৬ দুপুর ১২:৩৬
সারিয়া তাসনিম বলেছেন: কাইলকা কত রাইত পর্যন্ত ডিরেকশন দিসছ ?? কংকারে মেসেজ পাঠাইছি 12.02 মি. আর রিপ্লাই দিছে 2 টায় , কয় ফোন বিজি ছেলো ।

শুধাইলাম '' এত রাই তে কার ফোন ''

কয় '' যার হবার কথা তার "
১৯. ০৬ ই আগস্ট, ২০০৬ দুপুর ১২:৫৩
মাশীদ বলেছেন: কনফু, জব্বর ! বেড়ে লিখেছিস!
খুব খুউব ভাল লাগল।
আরো চাই! লিখে যা!
২১. ০৬ ই আগস্ট, ২০০৬ দুপুর ২:৪৪
কনফুসিয়াস বলেছেন: জামাল ভাই,
না ভাই। আমি ঢা.বি. ফিজিক্স। আর্কিটেকচারে না।

হাবিবমহাজন,
ছবি কিলিয়ার দিলে কল্পনা করার সুযোগ থাকে না যে! ওটা রাখতে গিয়েই.....।

রেজওয়ান ভাই,
ধন্যবাদ। সবাই বললে আসলেই খুব মজা হতো। আপনি নিজেই শুরু করেন :-) ।

আস্তমেয়ে, নাসিমা,
:-))))))

ঝরা পাতা,
ঠিকই আছে ওটা। বুকের ভেতর জেগে ওঠার রোষ।
পরবর্তি পঠন কবে হবে এখনো নিশ্চিত না। বন্ধু দিবসের উপহার ছিলো এটা প্রিয় বন্ধুকে।

সারিয়াপা,
নিশিরাইতে ওরে তোমার কী দরকার??

মাশীদাপু,
তোমারে দেইখাই তো উৎসাহী হইলাম। :-)
২২. ০৬ ই আগস্ট, ২০০৬ বিকাল ৫:৪৩
আপন তারিক বলেছেন: ধুত্তোরি এই লেখাটা পড়তে গেলাম কেন ?
২৩. ০৬ ই আগস্ট, ২০০৬ বিকাল ৫:৪৯
ঝরা পাতা বলেছেন: কনফু ভাই,
আপনার প্রিয় বন্ধুর প্রতিক্রিয়া জানতে চাই এই লেখাটি পাওয়ার পর।
২৪. ০৬ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:৫৪
কনফুসিয়াস বলেছেন: আপন তারিক,
:-)

ঝরা পাতা,
আমার বন্ধু এইখানে ধুমাইয়া লেখে। আপনি তারে চিনেন। আমার আগেই ও এরকম একটা পোষ্ট করছে। সুতরাং, এই লেখাটারেই বরং ওর লেখার প্রতিক্রিয়া বলা যায়! :-)
২৫. ০৬ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:০৬
ঝরা পাতা বলেছেন: দিলেন তো প্যাচকি লাগাইয়া। মেইল এড্রেস তো আছে। চাইলে খোলাসা কইরা কইতে পারেন।
২৬. ০৬ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:০৭
ঝরা পাতা বলেছেন: বস, বুঝছি আর কইতে হইবো না।
২৭. ০৬ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:৫০
কনফুসিয়াস বলেছেন: :-)

অন্য কথা, আমার কিছু কবিতা লাগবো, যখন তখন, আপনারে মেইলে জ্বালামু। ঠিকাছে?
২৮. ০৬ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:৫৫
ঝরা পাতা বলেছেন: নো প্রবলেম। সংগ্রহে প্রচুর কবিতা আছে। অতএব নিশ্চিন্ত মনে ঢু মারুন।

ঠিকাছে।
২৯. ০৭ ই আগস্ট, ২০০৬ রাত ২:৩৫
অতিথি বলেছেন: তোমরা যদি এই আকালে ও স্বপ্ন দেখো,
কার তাতে কি?
****************************
হুঁ হুঁ কনফুমিয়া , চালিয়ে যাও নো ব্যাক টার্ন!
৩০. ০৮ ই আগস্ট, ২০০৬ ভোর ৪:০৩
অতিথি বলেছেন: সিরিজ হিসাবে পাইলে খুব ভালো হইতো..চালায় যাও..
৩১. ০৮ ই আগস্ট, ২০০৬ ভোর ৪:২৯
কনফুসিয়াস বলেছেন: সিরিজ দিলে কিন্তু আপনি আর আপনার "বস' ও চলে আসবেন একসময়! :-))
তখন?
৩৩. ১১ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:২২
জলধারা বলেছেন: তোর ভালোবাসার গল্প আবার শুনে আবারো আমি মুগধ। এরকম লেখা আরো লিখতে থাক।
৩৪. ১১ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:০০
কনফুসিয়াস বলেছেন: জলধারা...., একুশে হলের দোস্তো নাকি রে?
চইলা আসছোস!!!
তোর ফাটাফাটি লেখাগুলা এইবার নামা শুরু কর!
৩৫. ১১ ই আগস্ট, ২০০৬ রাত ৮:৫০
হিমু বলেছেন:
একটা গল্প দাঁড়া করাইলাম দুক্ষুর বেলা ... ভাবলাম জাতিকে কী-ই বা দিতে পেরেছি একটা উপদেশ দিয়ে যাই। রয়েসয়ে। কিন্তু বুঝতে পারলাম, বাঙালি পড়ে কিন্তু শিখে না। গল্প শুরু হইতে না হইতেই শেষ।

রয়েসয়ে!
৩৮. ১৩ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৩৫
কনফুসিয়াস বলেছেন: হিমু ভাই,
রয়েসয়েই রে ভাই। পাককা তিন বছর রয়ে-ছিলাম, তারপর সওয়া। পরে বলবো কাহিনি।

বদ্দা,
ড্যাবস!

শাহানা,
তারপর বললেই হবে? খরচা আছে না? :-)

 

মোট সময় লেগেছে ১.০৬০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পূব বাঙলার অরাজক কালের যুবক।
স্বপ্নবাজ মানুষ। কাক ভালোবাসি, কবিতাও।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ