আমার প্রিয় পোস্ট

পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

আজ তোমার মেঘে মেঘে রংধনু-

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৩:৪৪

শেয়ারঃ
0 0 0

টুকটাক-
---------
আজ কি টিপ দিয়েছিলি? আজ কী টিপ দিয়েছিলি?
কালো, নাকি লাল?
আমায় ভেবে একটু রাঙা, হলো কি তোর গাল?
আজকের আকাশ-
মেঘ কি ছিলো তাতে?
নাকি নীল মেঘেরা চূড়ি হয়ে ভাসছিলো তোর হাতে?

মনে পড়ে রুবি রায়
------------------
প্রিয় ফুল নিয়ে কোন মাতামাতি নেই। ভাবাভাবিও নেই। তবে প্রিয় ফুল গাছ আছে একটা, কৃষঞচূড়া। লাল লাল আগুন রঙা ফুলগুলো যখন গাছ ভর্তি হয়ে থাকে, আমার তখন মাথা খারাপের মতন হয়ে যায়। চনদ্্রাহতের মত তাকিয়ে থাকি আমি।

অনেক বছর আগে, মনে পড়ে, বেড়াবার জায়গা খুঁজে না পেয়ে দু'জনে সদরঘাটে চলে গিয়েছিলাম আমরা। পাঁচটাকা দিয়ে টিকেট কিনে সোজা লঞ্চঘাটে। সবকয়টার সামনে গিয়ে ব্যাকুল জিজ্ঞাসা আমাদের, কটায় ছাড়বে এটা? একজন যেই বললো, আরো ঘন্টা তিনেক পরে, টপ করে উঠে গেছিলাম সেটায়। তারপর সোজা ছাদে। বুড়িগঙ্গার দূষিত বাতাসে নি:শ্বাস নিতে নিতে কতই না গল্প আমাদের!
তারপর, সেই অসাধারণ ঝালমুড়ি? আহা, পৃথিবীর সবচে মজার ঝালমুড়ি পাওয়া যায় সেখানে, বাজি লাগতে চাইলে বাজি!
অনেকক্ষণ বাদে যেই ঘোষনা হলো লঞ্চ ছেড়ে দিবে, দু' জনে তাড়াহুড়া করে নেমে পড়লাম চটপট।
নিজের মনেই হাসি আজো, লোকে শুনলে কি ভাববে? সদরঘাটেও বেড়াতে যায় মানুষ!!
যে যাই ভাবুক, স্বয়ং রবি কাকু বলে গেছেন, তোমারও অভিসারে, যাবো অগম পারে..।

ফিরেছিলাম কেমন করে মনে আছে? টমটমে চড়ে। দুজনে, রূপকথার গল্পের রাজা-রাণীর মত।
রাজা রাণী? হা হা হা! আমি পরেছিলাম খাদির একটা ভাঁজ পড়া পুরোনো শার্ট আর তুই পরেছিলি লাল টুকটুকে একটা জামা।
মনে আছে তোর?
লাল, টুকটুকে, আগুনরঙা; ঠিক যেন কৃষঞচূড়া!


যে তার রুমাল নাড়ে-
-----------------
... চক্ষের ভিতর থিকা সোহাগের পাখিরে উড়াও,
বুকের ভেতর থিকা পিরীতের পূর্ণিমার চান;
নিজেই তাজ্জব তুমি- একদিকে যাইবার চাও,
অথচ আরেকদিকে খুব জোরে দেয় কেউ টান। ...

আজ দিন কাটুক গানে
------------------
আকণ্ঠ গানে ডুবে আছি, সারাদিন, সারারাত।

ভাবতেই পারো ক্লান্ত কোন দুপুরে, ধূলো মেখে মেখে বেজে ওঠা নুপুরে,সুর মেলে ডানা আকাশেরও ওপরে।
যাও যদি সুদূরপানে, চেনা কোন অন্যখানে।
ভালোবাসা মেঘে ঘেরা, আসবে যে আমার মনে।
আজ তোমার মেঘে মেঘে রঙধনু, আজ তোমার মেঘে রঙ!
আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন-
ভালোবাসা নিয়ে আসি আজ আমি, মেঘে মেঘে সারাক্ষণ।

-----------------------
টুকটাক- নিজস্ব দূর্বল অনুভূতি।
বাকি সব কৃতজ্ঞতা-
1। [link|http://eitatomargaan.blogspot.com/2006/04/blog-post_18.html|civ

 

প্রকাশ করা হয়েছে: বিহঙ্গ  বিভাগে । সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:৩২
অতিথি বলেছেন: ঈমানে কই, আপনের পোস্ট পড়া আমার ছাড়ান দিতে হইবো!
৩. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:৩৭
কনফুসিয়াস বলেছেন: ক্যান? কি দোষ করলাম?
৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:৪৭
অতিথি বলেছেন: অই যে কি জানি লেখেন সব!
আপনের উদ্দেশ্য সুবিধার না, গর্তে ফেলতে চান!

ভালো কথা, গ্রুপে একটা মেসেজ রেখেছি, একটু দেখবেন সময় পেলে...!
৫. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:২৪
অতিথি বলেছেন: নস্টালজিক করে রে....@কনফু
৬. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:৩৪
ঝরা পাতা বলেছেন: ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে . . . .

ভালো লাগলো খুব।
৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৩:১৪
অতিথি বলেছেন: আসাধারণ !!!
আমায় ভেবে একটু রাঙা, হলো কি তোর গাল ?
৮. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৩:২১
অতিথি বলেছেন: ভালো লেগে গেল ভীষণ ...
মন ভালো হয়ে গেল ..

এবং সেই সাথে খারাপ ও ...
৯. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৩:২৯
অতিথি বলেছেন: সহমত@অনুভূতি শূন্য কেউ একজন..

কনফু,তোমার কিছু কিছু লেখা পড়লে মনে হয় যে,তোমার হাতটা সোনা দিয়া বান্ধায়া দেই!
১০. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:০১
কনফুসিয়াস বলেছেন: শিমুল,
পুরোনো কথা মনে পড়ে গেল নাকি? লিখুন না কিছু, আমরাও পড়ি।

ঝরা পাতা,
অনেক ধন্যবাদ। আপনার কবিতার অপেক্ষায় আছি।

দর্শক,
আপনাকে দেখিনি আগে, স্বাগতম।

অ.শূ.কে.এ.
হুম, আমারো আজ মন খুব খারাপ। মেঘে মেঘে রংধনু খুঁজে বেড়াচ্ছি।

চা.হা.নি.মা.
বস, আপনারে আমার পোষ্টে ব্যান করার টাইম চলে আসছে! খালি লজ্জা দ্যান!
১১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:০৪
অতিথি বলেছেন: ফাগুনের শুভেচ্ছা কনফুসিয়াস...
১২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:০৪
অতিথি বলেছেন: অনুভুতি'র প্রকাশটা ভাল লেগেছে...
১৩. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:০৫
কনফুসিয়াস বলেছেন: ত্রিভুজ,
ধন্যবাদ আপনাকে।
১৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:০৮
অতিথি বলেছেন: "জীবন হলো অশ্রুর মদ। খানিকটা চুমুক দিলাম। বাকী সব গড়িয়ে গেলো"। (বলেছেন - কে জানি???)

হা হা হা! না বস্! অমন কিছু না। আপনার লেখা পড়ে - তলানীর শেষ চুমুকটুকু না হয় একাই দিলাম!
১৫. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:১১
কনফুসিয়াস বলেছেন: শিমুল,
মদ কখনো একা খেতে নেই, এটাও জানেন না! ভীষন অন্যায়। এক্ষুনি হাসান ভাইয়ের সাথে দেখা করুন!
১৬. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:৩৩
অতিথি বলেছেন: একেবারে ছাই পাশ। আমি এসব লেখা পড়ি না। তাহলে কেনো পড়লাম!!
১৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:৪৯
কনফুসিয়াস বলেছেন: মৃন্ময়,
জেনে শুনে বিষ করেছেন পান,
এইবার তফাৎ যান! :-))
১৮. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:৫৫
অতিথি বলেছেন: পরানের গহীন ভিতর: কলেজ লাইফের আবৃতির কথা মনে পড়ে গেল।
১৯. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:৫৭
কনফুসিয়াস বলেছেন: এরপরে দেশে গেলে সদরঘাট-ফর্মূলা ট্রাই করে দেখতে পারেন। ভীষন কাজে দেয়।

চা.হা.নি.মা ও অ.শূ.কে.এ- কেও একই পরামর্শ।
২০. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১১:৪৮
মাশীদ বলেছেন: খুব ভাল লাগল, কনফু।
আমারো মনে পড়ে গেল অনেক কিছু।
ভাল থাকিস।
শুরুর ছড়াটা অদ্ভুত সুন্দর রে!
২১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:৪১
কনফুসিয়াস বলেছেন: মাশীদাপু,
কমেন্ট পড়ে মনে হচ্ছে তোমার মন খারাপ এখনো কাটেনি।
মন ভালো করো কুইক।
২২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:৪৫
নজমুল আলবাব বলেছেন: ওরে ওরে কত ভাল লেখেরে... অসাধারন...
২৩. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:৪৮
অতিথি বলেছেন: ওরে বাবা খুব বেশি সুন্দর!

আপনি আর আপনার বউ, ভালবাসায় ডুবে থাকেন (থেকেন না ) সব সময়!
২৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:১৮
কনফুসিয়াস বলেছেন: নজমুল,
আপনার সেই বিখ্যাত ছোটগল্প সহ আরো অনেক লেখাই পড়েছি। খুব ভালো লাগে। ধন্যবাদ প্রশংসার জন্যে।

আস্তমেয়ে,
হু, 'থাকবো'। :-) আপনাকেও সদরঘাট-ফর্মূলা টেরাই মারার আহবান জানালাম।

আচ্ছা, গানটা কেউ শুনছে না কেন? কি দারুন একটা গান!
২৬. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৩:০৪
আলভী বলেছেন: কনফু> লেখাটা পড়েছি গতকাল। কমেন্ট করতে পারছিলাম না। কী যেন সমস্যা হচ্ছিল - পেজ ওপেন হয় না।
যাই হোক, আজ বলছি - আপনার লেখা পড়ে মনটা পবিত্র হয়ে গেল। আপনি লেখালেখিটাকে সিরিয়াসলি নেন, প্রতিদিন আপনার এক পাতা করে হলেও লেখা পড়তে চাই।
২৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৩:০৪
আলভী বলেছেন: আর একটা কথা, ছবিটা খুব সুন্দর।
২৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:০১
কনফুসিয়াস বলেছেন: আলভী,
আপনারে মনে হচ্ছে আসলেই ব্যান করতে হবে! :-))
২৯. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:০১
আপন তারিক বলেছেন: গানটা জটিল। শুনছি, ফাল্গুন মিউজিকে গানটা একাধিকবার দেখছিও...!
আর আপনার লেখার ব্যাপারে কি বলি?
প্রতিবারের মতো এটাও দুর্দান্ত!
৩০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:১২
কনফুসিয়াস বলেছেন: আপন তারিক,
ধন্যবাদ।
ঐ এলবামের আরো দুইটা গান দারুন। মায়া আর চাঁদ নেমেছে!
৩১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১১:৫৫
অতিথি বলেছেন: খালি গীটারে তোলা গানটা... আগ্গুন কুংফু!
৩২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১১:৫৭
অতিথি বলেছেন: ওহে, কম্পোজিশনতো বদলে গেলো দেখি!
৩৩. ০২ রা মার্চ, ২০০৭ রাত ৮:০৫
রঙহীন বলেছেন: অসাধারন গান! গুরুটা শুনা ছিল, তবে ভাবতেই পারোটা অসাধারন। :) কনফু ভাই ঋণী করে রাখলেন
৩৪. ০২ রা মার্চ, ২০০৭ রাত ৮:৪৪
অতিথি বলেছেন: প্রেয়ার হলের গানটা যে গেয়েছে এ কি আমার সে চেনা পুনম কেউ জানাবেন প্লীজ? ঐ যে যখন আমরা সারাক্ষণ পাবলিক লাইব্রেরী, পুনম আর আমি একমাত্র মেয়ে স্প্যানিশ গীটার হাতে...নবীদা, নিউটন- আরও কত কে...পুনম আমার চাইতে অনেক ছোট...একটু আধটু হোঁচট, তারপর লন্ডন, এ কি সে পুনম? যার সাথে বসে তানভীরের গীটার বাজানো আমাদের ঐকতান....সব ভুলে গেছি.......
৩৫. ০৩ রা মার্চ, ২০০৭ দুপুর ১:২৯
কনফুসিয়াস বলেছেন: মেঘ,
কাকে জিজ্ঞেস করবো বুঝছি না, তবে খোঁজ পেলে নিশ্চয়ই জানাবো।
৩৬. ০৬ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭
অতিথি বলেছেন: এতগুলো দিন ব্লগ থেকে দূরে ছিলাম, কত কিছু মিস করেছি রে র ু! সব লেখার খবর দিয়েছিস আমাকে, শুধু এটা ছাড়া....

টমটমে আসতে আসতে...সেদিন বৃষ্টি ছিলো, খুব ছোট ছোট ফোটায়--টিপটিপ, টিপটিপ...!
৩৭. ২৬ শে মার্চ, ২০০৭ রাত ১১:৩৩
ভাইটামিন বদি বলেছেন: কেন যে এভাবে লেখেন.....!!! কইলজার বডু ধরি টান দেয়....
৩৮. ২৩ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:২৩
সুমেরু বলেছেন: মায়া আর চাঁদ নেমেছে গান দুইটা কোথায়?
৩৯. ২৩ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:৩৮
শাওন বলেছেন: ভালো লাগলো লেখাটা ।
৪০. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:০৩
নগর বাউল বলেছেন: কনফুসিয়াস ভাইয়া আর লেখে না কেন?????????????????
৪১. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:০৭
রাশেদ বলেছেন: সচলায়তনে লেখে। ওইখানে গেলে পাবা।
৪২. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:১০
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: আমার কিসসু মনে পড়ে নাই....তয় ভাল্লাগছে খুউউউউউউউউবইইইইই.........
৪৪. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩৯
নিলা বলেছেন: দারুণ! ++++++

আমার আপুমনির পছন্দের ফুল ও krishnochura :)
৪৫. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৫
বিষাক্ত মানুষ বলেছেন: হায়রে সামহোয়ারইন এই লেখক গুলিরে ধরে রাখতে পারলো না .... !!!!
এরা চলে যাক ... তারপরেও কোলে থাকবে কামরুর কুলাঙ্গার বরাহ নন্দন
৪৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৯
রাশেদ বলেছেন: কনফুসিয়াস, প্রজাপতি, শিমুল, নজমুল আলবাব, মাহবুব মোর্শেদ, হিমু ভাই...আর কতজনের নাম কমু। কেউ নাই। :(

তারপরও তাগো মাথাব্যাথা নাই। যেই কয়জন আছে তারাও কম লেখে এখন এইখানে। :(
৪৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫২
বিষাক্ত মানুষ বলেছেন: ইনার লেখা আগে খেয়াল করি নাই । জটিল লেখে !!!
যাদের নাম লেখলা প্রায় সবারই লেখা পড়ছি ... তয় বস পাবলিক মনে হইছে হিমু ভাইরে ... জিনিয়াস ।

এইটা আবার কোন মাহবুব মোর্শেদ !! :-*
৫০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৫
রাশেদ বলেছেন: আরো আছে অরূপ, মাশীদ আপু, মেলা অনেকে, নাম মনে থাকে না।
৫১. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৭
বিষাক্ত মানুষ বলেছেন: হুমমম ... চিনি .. নাম খেয়াল ছিলো না
৫২. ০৬ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৪৭
সারিয়া তাসনিম বলেছেন:

ব্লগের গালাগালি দেখে দেখে মনটা খারাপ হলো , তাই তোর পোস্ট আসলাম , জানি মন ভালো হয়ে যাবে । যদিও তুই জানতেই পারবিনা তোর লেখা পড়ে আমার মন ভালো হয়েছে , কারণ তুইতো স্বেচ্ছা নির্বাসন নিয়েছিস ।
৫৩. ২১ শে মার্চ, ২০০৮ রাত ২:৩২
হৃদছায়া বলেছেন: আজকের আকাশ-
মেঘ কি ছিলো তাতে?
নাকি নীল মেঘেরা চূড়ি হয়ে ভাসছিলো তোর হাতে?

দারুন লাগলো
এটা কার লেখা?
৫৪. ২০ শে মে, ২০০৯ দুপুর ১২:০১
হাসনাত মহসীন বলেছেন: টুকটাক-
---------
আজ কি টিপ দিয়েছিলি? আজ কী টিপ দিয়েছিলি?
কালো, নাকি লাল?
আমায় ভেবে একটু রাঙা, হলো কি তোর গাল?
আজকের আকাশ-
মেঘ কি ছিলো তাতে?
নাকি নীল মেঘেরা চূড়ি হয়ে ভাসছিলো তোর হাতে?

...........এক কথায় অসাধারন..........!! আপনি গান লিখলে ভালো করবেন ....।
৫৫. ১৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
মানবিক ৩০ বলেছেন: এক কথায় ভাল লেগেছে সোনা .............চালিয়ে যাও .........সোনা
৫৬. ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৪
আইসিস বলেছেন: ভালো লাগলো খুব ।
৫৭. ১২ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:১৩
শ্রাবন্য বলেছেন: অসাধারনননন....

আর ‘আজ তোমার মেঘে মেঘে রংধনু’ আপনার লেখা? গানটা কিন্তু আমার অনেক প্রিয়। অনেক অনেক শ্রদ্ধা রইল...

 

মোট সময় লেগেছে ০.৯৮৪১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পূব বাঙলার অরাজক কালের যুবক।
স্বপ্নবাজ মানুষ। কাক ভালোবাসি, কবিতাও।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ