আমার প্রিয় পোস্ট

পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

"ভুতে চাপা'' দিন

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:০৪

শেয়ারঃ
0 0 0

দেশ থেকে এবার বেশ কিছু প্রিয় বই নিয়ে এসেছি। তারই একটা বইয়ের ভেতর হঠাৎ "মরাল'' খুঁজে পেলাম।
আমাদের পত্রিকা "যুযুধান' বের করার পর, পোষ্টারে আমার নাম ও রুম নাম্বার পেয়ে খুঁজে খুঁজে আমার রুমে এসেছিলো মূর্তালা রামাত। মরালের সম্পাদক। হাতে মরালের বেশ কয়েকটা সংখ্যা। লিফলেট ধরণের এই পত্রিকাগুলোকে মাইক্রোম্যাগ বলে। ওর কাছ থেকে নিয়ে বেশ কিছু সংখ্যা প্রায় এক বসাতেই পড়েছিলাম, অবাক লাগছিলো- এইটুকু ছোট্ট জায়গায়ই ওরা কি প্রচন্ড শক্তি ধরে!

মুর্তালার সাথে বন্ধুত্ব গভীর হতে বেশি সময় নেয় নি। একসাথে অনেক সময় কাটিয়েছি পরে। আমি যুযুধান নিয়ে আমার স্বপ্নের কথা বলতাম, আর ও কথা বলতো মরাল নিয়ে। ওর কাছে যুযুধানের জন্যে কবিতা চাইতেই ওর পুরো কবিতার খাতাটা এনে দিয়েছিলো আমাকে।
আমাদের বয়েসী যে ক'জন কবিকে চিনি আমি, তাদের মধ্যে মূর্তালার কবিতা উল্লেখযোগ্য রকম শক্তিশালী- কোন সন্দেহ নেই।
এবার গিয়ে সময়ের টানাটানিতে ছিলাম, তবু দেখা হয়েছে ওর সাথে। একটা প্রাইভেট রেডিওতে ঢুকেছে বললো, আরো জানালো - ইদানীং গান লিখছে। খুব মজা লাগলো শুনে।

পত্রিকা বের করাটা খুব সহজ কাজ নয়। মাথার মধ্যে ভুত চাপতে হয়, নাহলে হয় না।
আজ অনেকদিন পর মরাল দেখে সেই ভুত চাপা দিনগুলোর কথা মনে পড়ে গেলো। পুরোনো বন্ধুদের কথা মনে পড়ে গেলো।

আহা,
কোথা লিখে রাখি এত প্রিয় নাম,
যারা পাশাপাশি একদা ছিলাম!

 

প্রকাশ করা হয়েছে: বিহঙ্গ  বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:১৪
অতিথি বলেছেন: কান্ডারী, বাতিঘর, সারথীসারেং, লেখা রাম লিখে যা...
হা হা হা।
দারুণ তো!
২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:১৬
কনফুসিয়াস বলেছেন: হু, বয়সটাই এমন যে মাথার মধ্যে আইডিয়া গিজ গিজ করে!
৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:১৫
শুভ বলেছেন: কনফু,
আরে, আইডিয়া মাথায় আটকে রাখতে নাই, আলগোছে ছেড়ে দেবেন।

হোক না উদ্ভট- কে জানে, ওই আইডিয়াটাই একদিন ভটভট করে ছুটে চলবে।

আমি একজনকে আইডিয়া দিয়েছিলাম, বাঁশের আগায় টেম্পরারী ভিউ মিরর লাগাতে যেন পেছনটা দেখতে সুবিধা হয়।
মার খেতে খেতে বেঁচে গিয়েছিলাম
৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:০২
কনফুসিয়াস বলেছেন: শুভ,
হা হা। আপনেও তো দেখি কম যান না! :-)
৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:২৬
অতিথি বলেছেন: তবে মরালের লেখাগুলো যেন ভেজা বারুদের মত।
৬. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৮:১৬
অতিথি বলেছেন: আমার কমেন্ট টা শিমুল করে গেছেন ।
মজা পাইলাম ।
সারথি সারেং , কান্ডারি ... !!

আরেকটা ছবি দেখতে পাই নি .. ব্লগস্পটে দিও ...তো
৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:৫৬
অতিথি বলেছেন: আইডিয়ায় ভরপুর... শুধু একটু উস্কে দেয়া চাই!
খুব হিংসে হয় হয় জানেন, আমার মাঝে কেনো এই আইডিয়া গুলো আসলো না। দিনগুলোই পার হলো নানান অকেজো কাজে!
৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৩:০৯
কনফুসিয়াস বলেছেন: সুমেরুদা,
ঠিক। বাকি গুলো হারিয়ে ফেলেছি, নইলে ওগুলোও তুলে দিতাম।

সৌরভ,
ঠিকাছে, তোমারে পাঠাইয়া দিবো নে।
( তোমার নামটা দেখি কোথায় কোথায় জানি লেখছো, তাই আমিও লিখলাম। :-)

ধু।গো।
কি যে কন এইসব! কতগুলা ওয়েবসাইট বানাইয়া বইসা আছেন! তারপরেও এই সব হাবিজাবি কথা!
৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:৪৯
আজকাল বলেছেন: আপনে বেহেশতে গিয়া বিয়া করেন। কাউরে জানাইলেন না। এহন ভূত কাহিনী কি???????????
১০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:৪৯
অতিথি বলেছেন: হুমম , েকান সমস্যা দেখি না ।

[ইটালিক]আজকাল [/ইটালিক]খেপছে.. আগে ওই ঠ্যালা সামলাও ..
১১. ০৫ ই এপ্রিল, ২০০৭ দুপুর ১২:২৭
রাহাদ আবির বলেছেন: ভাই কনফুসিয়াস মরালের নিয়ে লেখাটা পড়ে কষ্ট পেলাম। কারণ এর সম্পাদক হিসেবে যে আমার নামটাও ছিল সেটা বোধ হয় আপনার চোখ এড়িয়ে গেছে। য াহোক, ভাল থাকেন।

রাহাদ
১২. ০৭ ই এপ্রিল, ২০০৭ দুপুর ২:২১
কনফুসিয়াস বলেছেন: রাহাদ,
চোখ এড়াবে কেন? চোখ এড়ালে আপনার পোষ্টে গিয়ে এই লেখাটার লিংক রেখে আসতাম না।
এই পোষ্টটা মূলত মরালকে নিয়ে নয়, মূর্তালাকে নিয়ে। এভাবে ভেবে দেখুন, তাহলে হয়তো আপনার কষ্ট লাঘব হবে।
ব্লগে পোষ্ট করা আপনার গল্পগুলো পড়ছি, চমৎকার! লিখে যান নিয়মিত।
শুভেচ্ছা।

কনফু-
১৩. ০৭ ই এপ্রিল, ২০০৭ দুপুর ২:২৪
বকলম বলেছেন: রাহাদ ভাইরে নতুন কিন্তু শক্তিশালী লেখক মনে করছিলাম কিন্তু এখন দেখতাছি পুরান পাপী। গুরু মাফ কইরা দিয়েন এই বকলমের আবালতা।

কনফু ভাই, অপ্রাসঙ্গিক মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী।

কনফু ভাই আপনার পোষ্ট খুব ভাল হইছে, সবসময়ই ভাল হয়।
১৪. ০৭ ই এপ্রিল, ২০০৭ দুপুর ২:২৫
বকলম বলেছেন: রাহাদ ভাইরে নতুন কিন্তু শক্তিশালী লেখক মনে করছিলাম কিন্তু এখন দেখতাছি পুরান পাপী। গুরু মাফ কইরা দিয়েন এই বকলমের আবালতা।

কনফু ভাই, অপ্রাসঙ্গিক মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী।

কনফু ভাই আপনার পোষ্ট খুব ভাল হইছে, সবসময়ই ভাল হয়।

 

মোট সময় লেগেছে ০.৯২৯৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পূব বাঙলার অরাজক কালের যুবক।
স্বপ্নবাজ মানুষ। কাক ভালোবাসি, কবিতাও।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ