আমার প্রিয় পোস্ট
- অনলাইন বাংলা অভিধান :: অনেক পিছিয়ে এখনো - 'লেনিন'
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- দু'টি অত্যন্ত শক্তিশালি নিরাপত্তা সফটওয়্যার - NOD32 ও Malwarebytes' Anti-Malware - নাফিস ইফতেখার
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- বিয়ে ভালবাসার দ্বিতীয় অধ্যায়................!!! (অবিবাহিতদের জন্য) - সিটিজি৪বিডি
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৫ ( আসমানী প্রেম--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- উবুন্টু বনাম উইন্ডোজ - কেন লিনাক্স ব্যবহার করবেন? - আশাবাদী!!
- ইন্সিপস থেকে সহজে এমপি-থ্রি গান ডাউনলোড - প্যান্ট ঢিলা মাস্তান
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১০৮ ব্লগারের তথ্য - ফিউজিটিভ
- খুজে দেখুনতো আপনার প্রয়োজনীয় সফট্যায়ার পাওয়া যায় কিনা - মো: হামিদুর রহমান ছিদ্দিকী
- নাই কাজ খই ভাজ...আজকের 'খই' ডিজিটাল ফটোগ্রাফি - সুন্দর সমর
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার
- সুখবর, ক্যাসপারস্কাই ২০০৯ এর আগমন, শুভেচ্ছা স্বাগতম! --মারুফ - মারুফ হায়দার নিপু
- এসো ভদ্রতার গলাত দড়ি লাগাই - মহাকাল
- নবীনদের জন্য - নাদান
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল) - আবদুর রাজ্জাক শিপন
জীবনের কিছু আজাব নামা...
২৬ শে জুলাই, ২০০৭ দুপুর ২:২২
(মনের কিছু দুক্ষের কথা কইতাছি.... কেউ কোন বাজে মন্তব্য করবেন না...যন্তরনা কিভাবে শুরু হইছে আইজ তার বয়ান দিমু....গত রাতে কয় আমি নাকি কোন মাইয়ার সাথে কথা কই.. তারে আর ভাল লাগে না..গত ১ সাপ্তাহ ধরে একই প্যাচাল)
মেয়েটার সাথে আমার পরিচয় ২০০৫ সালে মাঝামাঝি... আমি তখন কাম না থাকলেই চ্যাট করি.... একদিন একটা মেয়ের সাথে পরিচয় হইল...মেয়েটা ঢাকা র্ভাসিটির কলাভবনের একটা ডির্পার্টমেন্ট এ অনার্স এ পড়ে....(নাম বলা যাবে না)
লাষ্টে দেখি ওই আমার থেকে ২ বছরের সিনিয়র, মনটাই খারাপ হইয়া গেল.... যা একটা পাইলাম আবার বয়সে বড়... আমি আবার কথা কই সর্টকার্ট। কইলাম "আপনি" কইতে পারুম না.. "তুমি" বলব.. দেখ পছন্দ হইল হইল... না হইলে নাই....
কয়দিন এইটা নিয়া হেভি প্যাচাল ক্যাচাল হইল... লাষ্টে না পাইরা কইলাম তুমার সাথে জীবনেও দেখা করব না. সুতরাং তুমি না আপনি এইটা বড় কথা না...রাজি হইল "তুমি" কওয়া মাইনা নিল..
কয়দিন পরে মোবাইল নং চইলাম... আমারে কয় থাপ্পর দিয়া দাত ফালাইয়া দিব.... আমি কইলাম... মোবাইল নম্বর চাইলে দাত ফালাইয়া দিবা, তাইলে এক কাজ কর আগামী কাল তুমার ডিপার্টমেন্টএর সামনে আমি আসব আমারে থাপ্পর দেউ...পাবলিক এইটা দেইখ্যা শিখুক 'নাম্বার চাইলে থাপ্পর খাইতে হয়" জমানা পাল্টাইছে...
আল্লার মাল আল্লাই দেখে.... এক রাতে হইল কি তার মোবাইল কার্ডের দরকার... আমারে কইল... দোকান থ্যেক্যা যেন একটা ৫০টকার কার্ড কিন্যা দেই...তখন বাজে রাত ৯টা। দিনে বেলায় আমারে ১০০টাকার কার্ড পাঠাইয়া দিব, আমার নম্বারে... মনে মনে কইলাম... আমার নম্বর ঠিকই নিছ, আর তুমার টা দেও না... আইজ সামছু তুমারে পাইছে.... আইজ কুপাতি হবে...
জিগাইলাম.. কার্ড কখন দরকার? কার্ড পাঠামু ক্যামনে... তুমার নম্বর তো জানি না..
এখনই দরকার নাই...কয় রাতে নেটে দেখা হইলে কার্ড নাম্বার নিয়া নিব... শালা কত্ত বড় হারামি...
মনে মনে প্লান ঠিক করলাম.... আইজ কুপানু মিস করা যাইব না...
রাত ১২টায় নেট এ আসলাম... দেখা হওয়ার সাথে সাথে ই কার্ড নাম্বার চাইল.... আমি কইলাম.. হায় হায় সর্বনাশ.... আমি তো ভূল্যা গেছি.... আহন কি হইব... আমরে কইল...৫০টাকা নিয়া বিশ্বাস করতে পারলাম না...যে টাকাটা ফেরৎ দিয়া দিব, তাই ইচ্ছা কইরা কার্ড কিনি নাই... আমি নাকি ফকিন্নির বাচ্চা....এ কথা কইয়া নেট থ্যক্যা চইল্যা গেল....
একটু পরে দেখি আবার আইছে... কয় খুব জরুরী দরকার কারো কাছ থেকে ম্যানেজ করা যায় কি না...মনে মনে কইলাম আলহামদুলিল্লাহ... আইজ তুমি জালে ধরা দিলা...
মোবাইল নাম্বার দিতে কইলাম..এস.এম.এস কইরা পাঠাইয়া দিমু.... কয় না, কার্ড নাম্বার নেটে দিবা..তুমারে ফুন নং দেওয়া যাইব না...রাত যতই হোক ওই নেটে অপেক্ষায় থাকব...
আমি তো মনে মনে কই... মেঘ না চাইতে বৃষ্টি... অপেক্ষা করতে কইয়া একটা মুভি দেখা শুরু করলাম... ৩০মিনিট পরে কইলা.. আমি সরি পরিচিত কারো কাছেই কার্ড পাইলাম না.... তবে একটা উপায় আচে... আমার এক মামাতো ভাই আছে ওর একটা মোবাইল ফোনের ব্যাবসা আচে...অরে কইলে ফ্লেক্সি কইরা দিতে পারব....
এখান তুমি মোবাইল নং টা দেও... ফ্লেক্সি কইরা দিতে কই....রাত যতই হোক আমার মামাতো ভাই তুমার যত টাকা লাগে ফ্লেক্সি কইরা দিব...
কি আর করা... মোবাইল নং টা দিল....আমি কইলাম... রাখে আল্লাহ মারে কে.....তুমি না কইছ...আমারে নং দিবা না...
পরে মামাতো ভাইরে ঘুম থেকে তুলে বললাম... তারাতারি ৩০০টাকা ফ্লেক্সি কর...টাকা বেশী পাঠাইলাম...বরশিতে অাধার বেশী না দিলে ধরা দিব না..
টাকা পাইয়া আমারে ফোন দিল...জীবনের পেরথম ফুন... কি যে লাগতেছিল...ওই ফ্লেক্সি করা নাম্বার থেকে ফোনটা আসল..
বলল. তুমি এতটাকা পাঠাইছ ক্যান...আমি বললাম আপনি কে বলছেন? আপনি কি সাবিনা ইয়াসমিন? বলে... ভং রাখ ... আমিই..ৌৌৌৌ.... বললাম মানুষের গলা এত সুন্দর হয় আগে জানতাম না...
সব ভূলে গেলাম.. যে তুমি বলার জন্য এত ক্যাচাল হইল... আজ ফুনে 'আপনি' বলা শুরু করলাম... বেচারী হাইস্যা কয়..."তুমি" বলা কি ভূলে গেছ? একবার তুমি একবার আপনি বলা শুরু করলাম...যাই হোক.. ৫মিনিট কথা বলে ফোন রেখে দিল...আমার যে কি হইল.. রাতে আর ঘুম আসে না...পরে বাসায় একটু তুসকা সিরাপ ছিল...ওইটা খাইয়া ঘুম দিলাম...
আর যাই কই... গলা শুনলে সবাই টাসকি খায়... ডেইলি ফুনে কথা বলি.. আর রেকর্ড কইরা দোস্তদের শুনাই... সবই স্বিকার করে গলাটা ঝাক্কস...মিউজিক এর উপর ক্লাস করে... মিউজিক ৪র্থ বর্ষের ছাত্রী...
এইবার ধান্দা করলাম ছবি দেখতে হইব...
বাল কিছুতেই মেসেন্জারে ছবি দেখাই না... কয় আমি দেখতে সুন্দর না...আমারে জ্ঞান দেয়। কয়, কাল মেয়ে দের গলা সুন্দর হয়...আর সুন্দর মেয়েদের গলা ফেস ফ্যাসে হয়...আমি কাল তাই আমার গলা শুনতে সুন্দর...আমি কইলাম.."জাতের মেয়ে কালও ভাল..." ছবি দেখাও.. কাল মেয়েদের দেখতে আমার ভাল লাগে.... ওরা দেখতে হেভী সেক্সী হয়.. বিপাশারে দেখ নই... কাল হইলে কি হইব... আমারে কয় তুই একটা কুত্তা...খালি আজে বাজে কথা কস..
দোস্তোদের সাথে বিস্তর আলাপ হইল... সবাই কইল.. "আরে সুন্দর মাইয়ারা ছবি কখনো লুকাইয়া রাখে না...আর কালা মাইয়া দের গলা সুন্দর হয়...মনে মনে তাই বিশ্বাস হইল....বাল ছেমরি হইল নিশ্চই কালা.. তাই ছবি দেখায় না...
একদিন রাগের মাথায় কইলাম...তুমার মত কালা মাইয়ার লগে আর কত চ্যাট করমু...ছোট বোন থাকলে অগরে দাও...অগোর লগে চ্যাট করি...আর আর যাই হোক ওরা আমারে ছবি দেখাইবো...
মনে হইল.. ভষ্মে ঘি ঢাইলা দিলাম...আগুন ধইরা গেল...কয় "তোর মত ইতরের সাথে চ্যাট করাই ভূল... আর জীবনেও আমারে ফুন দিবা না..ছোট বোনের দিকে নজর দিছ.. "
আমি কইলাম..তোমার মাথা নষ্ট হইয়া গেছে... আজ পর্যন্ত তোমার ছবি দেখলাম না.. আর তোমার ছোট বোনের দিকে নাকি নজর দিছি...তোমাকেই তো ঠিক মত চিনি না.. তোমার বোন কে চিনমু ক্যামনে..?
ঝগড়া চলতেই থাকল..... একটা সময় কইল.. আগামীকাল আইস দেখা হইব...তবে একটা কথা আমি দেখতে সুন্দর না... সেই রকম আশা কইরা আসাটা ঠিক না.. বললাম কোথায় আসব ? উত্তর দিল হাতে টাইম নাই...নেট থেকে চলে গেল....ফুন দিলাম.. ধরে না.... দোস্তরা কইল.. তোর একটু টোকা দিয়া দেখল...সারা দিন নেটে বসে থাকলাম.. ফুন দিলাম ধরেই না...ধূর শালা বাল সব কিছু বাদ....
রাতে ১২টায় ফুন দিল... কইল... গুলশান নাভানা টাওয়ারের নিচে থাকব .. আগামী কাল ঠিক ১২টয় যেন উপস্থিত থাকে....
দোস্তদের সাথে সারা রাত পরামর্শ করলাম কি করা যায়...যাই হোক ১২টায় নাভানা টাওয়ারে আপেক্ষা করতে লাগলাম.... দেখি কাল কোন মাইয়া আসে না...মনে মনে কইলাম আমি যে গাধা, কি রং এ ড্রেস পইরা আইব তাও তো জিগাইলাম না...
১২.৩০ এ দেখি একটা ফর্সরা কইরা মেয়ে এসে দুই বার এদিক ও দিক তাকাইয়া আমার দিকে আসতাছে...আমার কাছে এসে বলে এক্সিউজ মি আপনি কি সামছু.. আমি বললাম জ্বি...
তারপর যা কইল আমার মাথা ঘুরতাছিল...আমি দেখি নাভানা টাওয়ার আমার উপর ভাইঙ্গা পড়তাছে...
বলল.. " আমার একটা ফ্রেন্ড আজ আপনার সাথে দেখা করার কথা ছিল কিন্তু বাসায় সমস্যা হওয়াতে আসতে পারছে না... তাই আমাকে পাঠাল, আপনাকে যেন বলে দিই অপেক্ষায় না থাকেন ... মেজাজ খারাপ হয়ে গেল...আমি বললাম উনাকে বলবেন অনেক ধন্যবাদ...আমার সময় ভালই কেটেসে..আনেক সুন্দর সুন্দর মেয়ে দেখতে পেয়েছি...
সেই বান্ধবী টা বলল..."আমাকে বলে দিয়েছে... যেহেতু আপনি কষ্ট করে দাড়িয়ে ছিলেন তাই আপনাকে নিয়ে যেন কোথাও বসে ট্রিট করে দিই.."
আমি বললাম.. "কোন দরকার নাই... এত দরদ থাকলে বলতেন উনি যেন একটা চেয়ার পাঠাই দিত"
বন্ধবীটা আনেক ভাল...আমাকে বুঝিয়ে শুনিয়ে পিজা হাটে নিয়া গেল...সেখানে বসে অনেক কথা বলল..একটা সময় বলে 'আমি আপনার সাথে ফ্রেন্ড শিপ করতে চাই...'
মনে মনে কই চোরের দোস্ত মাতাল.....আমি বললাম... আমার শখ মিটে গেছে আমি এখন যাই....
তখন যে কথা বলল আমি তো টাসকি খাইলাম...বলে আমার নাম.ৌৌৌ আমি ই আপনার সেই মেয়ে যার সাথ দেখা করতে আসছেন...আমার তো বিশ্বাস হয় না.. তখন মোবাইল বের করে দেখাল রাতে যে কথা হয়েছে... এই বলে দাত বের করে হাসে... মনে মনে ভাবতাছি এইটা আবার কোন নতুন নাটক না তো...?
-------------------------------
ছবি টা পিজ্জা হাটে বসা ১মদিনের ছবি....ছবি তোলার অনুমতি দেয়া নাই.. চামে বাম মারচি..
২য় ছবিটা এই আদম-হাওয়ার ছবি...
(পাঠক এই হল আমার আজাবের শুরু.. পরে কমু.. আজাব কিভাবে শুরু হইছে..। ছবি দেখে যারা আমাকে চিনেন তারা তো অলরেডি চিনে ফেলেছেন... আর সাথের জনকেও চিনেন.. তাই আর বিস্তরিত বললাম না..)
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৭ বিকাল ৫:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অবাক বলেছেন:
বড়ই সৌন্দর্য্য।
কৌশিক বলেছেন:
ওরে বাপরে এত বড়! তাহলে এই সাদিয়া হোসেইন?
কৌশিক বলেছেন:
সামছু এইডারে চটি বানাইলে তোমার খবর আছে। সুশীল রাইখো।
অবাক বলেছেন:
ওরে বাপরে এত বড়! তাহলে এই সাদিয়া হোসেইন?
মদন বলেছেন:
সাদিয়া হোসেন তার ক্লাসমেট মনে হয়।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
খরচাপাত্তি কত্ত হইলো?
মানুষ বলেছেন:
পিজা হাটের বিল কে দিছে, জানতে চাই।
আবুফয়সাল আহমেদ বলেছেন:
এইটারে কয় অধ্যবসায়। সামছু ভাই চালায়া যান মাগার কাবিনের আগে তাওয়া গরম কইরেন না।
কোপা সামছু বলেছেন:
কৌশিক @ দাদা এইটা সাদিয়া না, সাদিয়া আমার ক্লাস মেট। ওরে নিয়াই ক্যাচাল শুরু....দাদা একটা পরামর্শ দাও.... রাইতে ঘুমাইতে পারি না...(১ম প
চানাচুর বলেছেন:
মেলে না আজ কিছু মেলে না
চানাচুর বলেছেন:
বলো এই কি বেশি না..........
কোপা সামছু বলেছেন:
আলী-পরাগ @ জীবনের গল্প কি এত ছোট হয়। সেই ২০০৫ থেকে শুরু...আজও চলছে...
কোপা সামছু বলেছেন:
চানাচুর@ তুমি কি ভাজতাছ বুঝলাম না... এই ঠান্ডা দিনে গরম গরম চানাচুর ভাজ...
মেসবাহ য়াযাদ বলেছেন:
মাশাল্লাহ ! আলহামদুলিল্লাহ !! সোবহানাল্লাহ !!! ভাই, আবার আমারে কোপাইয়েন না পিলিজ...
অলৌকীক বলেছেন:
জটিলসসসসসসসস।
কোপা সামছু বলেছেন:
অনেক সুখে আছি তো তাই...
এমদাদ হোসেন জাবেদ বলেছেন:
সামছু ভাই, উঠাও বন্দুক চালাও গুলি,,,,,,,,
কোপা সামছু বলেছেন:
বাকি পর্ব আগামী কাল পাবেন....প্রতিদিন একটি করে পর্ব প্রকাশ করব...
অন্যরকম বলেছেন:
উনি কি আপনার senior?
শওকত হোসেন মাসুম বলেছেন:
কাবিন নামা নিয়া ফেলছেন না কি সামনে?
কোপা সামছু বলেছেন:
Yes Boss. She is senior আপনে একটা জটিল মাল, এত পাবলিকে মধ্য আপনিই ব্যাপারটা ধরতে পারছেন।
মদন বলেছেন:
সামছু, পরের কুপানি কবে আসতেছে????
কোপা সামছু বলেছেন:
আগামী কাল...
এক্কেবারে সিনিয়র ধরলা !!!মাইয়্যাটা তো দেখিয়া লাগল খুব সুন্দরী ও সেক্সী!!!!
আরো লিখো জলদি!!!!
অন্যরকম বলেছেন:
পিচ্চি পোলাপান সিনিয়র ধইরা ফালাইতেছে....এইডাতো ঠিক না।
প্রাগৈতিহাসিক বলেছেন:
তুমি সিনিয়র নিয়া ঘুরতাছ, এইদিকে আমরা জুনিয়রও পাই না। ব্যাপারডা কি হইল?
রাশেদ বলেছেন:
আমার কপালে কেউ জুটলো না, কপাল এত পোড়া কেন?
রিজভী বলেছেন:
সবই কপাল!
কোপা সামছু বলেছেন:
রে.ক.চৌ.নি @ শব্দ ব্যবহারে সংযমি হও.... সবার পর্থমে কি কইছি একটু মন দিয়া পড় ভাই...
বহুরুপি বলেছেন:
আমি একবার এক চ্যাট বান্ধবির সঙ্গে এইরকম দেখা করতে গেছিলাম। কিছুক্ষন পর দেহি একটা সুন্দর মতো পোলা আইসা অন্য কথা কয়। দেহেন কি জ্বালা
কোপা সামছু বলেছেন:
অনযরকম @ প্রাৈগতিহািসক @ রাশেদ @রাশেদ ,ভায়েরা আমার আমি যে কি মৌজে আছি তা হাড়ে হাড়ে টের পাইতাছি।
"কম দুক্ষে কি বিলাই গাছে উঠে?"
আর আমি কি কম দুক্ষে কি আমি এই "আজাব" নামা লিখতাছি...
--------------------------------------------
নদীর এপাড় কহে ছাড়িয়া নিশ্বাস, ও পাড়েই যত সুখ আমার বিশ্বাস। ওপাড় কহে ছাড়িয়া নিশ্বাস এপাড়ে নয় ওপাড়েই যত সুখ আমার দৃড় বিশ্বাস।
কোপা সামছু বলেছেন:
বহুরুপি @ এইডা কি কইলা?হে আবার কোন পুলা? তুমার লগে হাত দুইটা ছিল না....
আমারে ডাক দিতা....
কুপাই ভ্যাজ ফ্যালাই দিতাম.....
মানুষ বলেছেন:
সামছু ভাই আপনার হেতের কোন বান্ধবী টান্ধবী নাই? আমাগো দিকে এলা নজর রাইখেন কইলাম।
অজানা একজন বলেছেন:
সামচু ভাই চউহ্মু বন কইরা হাটেন আর কিছু লাগবনা জিন্দেগীতে ।তবে আরেকটা কথা এমন করে ফকির হইতেও বেশি দেরি লাগবো না । তখন আফনারে আমরা ফকির সামছু ভাই বলে ডাকব ।
কোপা সামছু বলেছেন:
বহুরুপি @ বাসায় কেউ নাই মানে?তারপর কি হইল?
মানুষ @ আমি কি দোকান খুইল্যা বইছি। যখন পাইবা তখন টের পাইবা মাইয়্যা মানুষ কি চিজ। কইবে ছেড়ে দে মা কেদে বাচি।
বহুরুপি বলেছেন:
আরে বুঝলেন না হারামজাদা গে
কোপা সামছু বলেছেন:
হায় হায়... কও কি? তুমারে লাস্টে জোর কইরা বাসায় নিয়া যাই নাই তো.... সত্য কইরা ক্ও....
কোপা সামছু বলেছেন:
অজানা একজন @ আমার ঘটনা আন্যখানে....
হাসান বলেছেন:
দারুন লাগলো ... চলুক তাহলে।
অন্যরকম বলেছেন:
@কোপা সামছু , ঘটনা আন্যখানে.... মানে কি? এর চেয়েও বড় কাওরে লাবো? তোমার এত অধ:পতন হইছে? jr. দের চোখে পরে না? sr. আপুরা সাবধান.......কোপা আইতাছে!!!
বইপাগল বলেছেন:
সমস্যা যাই হোক, ভরসা হারাবেন না, মনে সাহস রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাল্লাহ সমাধান জলদি এসে যাবে। আপনাদের দুজনের জন্য শুভ কামনা। যুগল ছবিতে দুজনকে খুব ভালো লাগছে ... দাওয়াত দিতে ভুলবেন না যেন ...
অন্ধকার বলেছেন:
প্রথমে পড়লাম ৩, তারপর ২, তারপর ১... জোশশশ...
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
কাহিনীডা পুরা ডিজুস। আপনার ইয়ের নাম মৌ। ঠিক কইছি না???
মৈথুনানন্দ বলেছেন:
-
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
মিয়াভাই ,আপনে জিনিয়াস ...
মনযূর মান্নান বলেছেন:
আবার ++++ হেভি....
জুবাইর রেযা বলেছেন:
লেটেস্ট নিউজ কি কইলেন না তো ?
সবুজ বলেছেন:
কোপা সামছু বলেছেন: এখানে শুধু কষ্টের কথা হবে, কোন কুপা-কুপি হবে না..সবাই নিশ্চিন্তে থাকুন।
জটিল লাগতাছে।
৯-৮-১ পড়লাম ...
২-৩... চলবে...
তাড়াতাড়ি লেটেষ্ট নামান ...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















