somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ ও ঈদে বাড়ি ফেরা বিষয়ক !:#P

১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঈদ আসলে আমাদের সবাইকেই একটা কমন প্রশ্নের মুখোমুখি হতে হয় "দেশের বাড়ি কোথায়? ঈদ এ বাড়ি যাব কিনা?" ঈদ মানে খুশী, ঈদ মানে আনন্দ, আর যাদের দেশের বাড়ি ঢাকার বাইরে, আত্মীয় স্বজনরা সব দেশের বাড়িতে থাকেন তাদের কাছে ঈদ এর আরেক মানে হচ্ছে বাড়ি যাওয়া, নাড়ীর টানে, মাটির টানে । দেশের বাড়িতে পরিবার ও আত্মীয় সবাইকে একসাথে নিয়ে ঈদ উদযাপন করা। :-B

ব্যক্তিগত জীবনে আমার নিজের দেশের বাড়ি ঢাকার খুব কাছে হওয়ায় এবং আত্মীয় রা সব ঢাকাতেই থাকায় ঈদ এ বাড়ি যাওয়ার আনন্দ ও যাত্রাপথে যে দুর্ভোগ দুটো থেকেই আমি বঞ্ছিত :((

প্রতিবছর ই খবরে ঈদ এ বাড়ি যাওয়া ও ঈদ শেষে যার যার কর্মস্থলে ফিরে আসার খবর দেখি ও আশেপাশের মানুষগুলোর কাছে থেকে যখন তাদের অভিজ্ঞতা শুনি তখন এই যে ঈদ এ ৪-৫ দিন আত্মীয়দের সাথে একসাথে ঈদ উদযাপন করার জন্য একেকজনের দীর্ঘ ও দুর্ভোগের পথ পাড়ি দিয়ে দূর দূরান্তে ছুটে যাওয়া এগুলো দেখে তখন ভাবি ভাগ্যিস আমার বাড়ি অত দূরে নয় :P

কিন্তু সারাবছর আত্মীয় স্বজন, পরিবার ও নিজের গ্রাম থেকে দূরে থেকে যখন ঈদ টি সবার সাথে একসাথে উদযাপন করা হয়। আর যখন এত কষ্ট করে বাড়ি পৌঁছানোর পর সেই প্রিয় মুখগুলো দেখা হয় তার আনন্দ থেকেও আমি বঞ্ছিত :(

আর মাত্র একদিন পরেই ঈদ। এর মধ্যে অনেকেই বাড়ি পৌঁছে গিয়েছে অনেকে হয়ত পথে আছে কিংবা যাচ্ছে সবার জন্যই রইল আমার দোয়া যেন তারা নিরাপদে তাদের পরিবারকে নিয়ে বাড়ি পৌছায়, সবার সাথে একসাথে ঈদ উদযাপন করে আবার নিরাপদে যার যার কর্মস্থলে ফিরে আসে !:#P

আরও কিছু মানুষ আছে যারা নিজের দেশ ও পরিবার কে ছেড়ে অনেক দূরে দেশের বাইরে । ইচ্ছে থাকা সত্ত্বেও যাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য দেশে আসা সম্ভব হয়নি। কেউ পড়াশোনার জন্য আবার কেউ কাজের খাতিরে পরিবারকে ছেড়ে পরিবারের জন্যই দূরে আছে, নিজের দেশ, পরিবার পরিজন ছেড়ে দেশের বাইরে একাকী অবস্থান করা এইসব মানুষ গুলোর ঈদ টা ও যেন হয় অনেক আনন্দের, তাদের জন্য ও শুভকামনা :-0

আরও কিছু মানুষ আছে এই ঈদ এ যাদের হয়ত একটা নতুন জামা কেনার বা পরার ও সামর্থ্য হয়নি। আমরা অনেকে হয়ত চেষ্টা করেছি তাদের জন্য কিছু করতে, কেউ বা করিনি, কেউ বা পারিনি। সেইসব অসহায় গরীব মানুষগুলোকেও যেন আল্লাহ কোন না কোন ভাবে ঈদ এর আনন্দ মিলিয়ে দেয় । ঈদ হোক সবার জন্যই আনন্দময় :(





এবারের ইদ এ আমার জীবনে যুক্ত হয়েছে কিছু নতুন মানুষ, আমার প্রিয় ব্লগার বন্ধুগণ। এই অল্পদিনে আমি তাদের কাছে থেকে অনেক ভালবাসা পেয়েছি এবং আমি নিজেও সামু ও সামুতে আমার ব্লগার বন্ধুদের অনেক বেশী ভালবাসি। ব্যক্তিগত ভাবে তাদের সাথে আমার পরিচয় নেই, আমি জানিনা কার দেশের বাড়ি কোথায়, কার পরিবারে কে কে আছে, কে কোথায় ঈদ উদযাপন করবে। সামুর এ বিষয়টি ই আমাকে বেশি আকৃষ্ট করেছে। আমরা একে অপরের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানিনা, এমন কি কারও কারও প্রোফাইল এ ও ছবি নেই তারপরেও আমরা একে অপরকে পছন্দ করি শুধুমাত্র তাদের লেখা ও মন্তব্য এর মাধ্যমে, এটাই তো আসল ভালোবাসা। সামু তে আমার প্রিয় বন্ধুদের প্রতি ও রইল শুভকামনা ও দোয়া যেন পরিবারের সবাইকে নিয়ে ঈদ টি কাটে অনেক আনন্দে আর শান্তি তে।

পরিশেষে সবার জন্য রইল ঈদ এর অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা । “ঈদ মোবারক” !:#P

ঈদ এর ব্যস্ততা কাটিয়ে সবাই আবার সামু তে যেন ব্যস্ত হয়ে যাই। নতুন নতুন সুন্দর সুন্দর লেখা উপহার দেই পাঠকদের।

বিঃ দ্রঃ ঈদ এর দিন সবাইকে আমার বাড়ীতে দাওয়াত দিতে পারলে খুব ভাল হত। তবে সেটি সম্ভব হচ্ছে না বিধায় সবার জন্য ছবিতে পুডিং নিয়ে আসলাম। এ খাবার টি আমার খুব পছন্দের তাই আমার প্রিয় ব্লগার বন্ধুদের জন্য ও এটি ই নিয়ে আসলাম :P





ঈদ এর শুভেচ্ছা, খাবার, সবকিছুই অগ্রিম। বাকি রেখে ফাঁকি দিয়ে ফেলার ভয়ে অগ্রিম ই নিয়ে আসলাম :-B
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রোফাইল ফ্রেমের আগে: ২০০৬ সালের স্বাধীনতা দিবসের ব্লগগুলি

লিখেছেন শরৎ চৌধুরী, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১:২২

বিশ বছর আগে, ২০০৬ সালের স্বাধীনতা দিবসে সামহ্যয়ার ইন ব্লগে কী লেখা হচ্ছিল—এই প্রশ্নটি কেবল নস্টালজিয়ার নয়, বরং বাংলাদেশের ডিজিটাল জনপরিসরের এক প্রাথমিক মুহূর্তে ফিরে যাওয়ার প্রশ্ন।



আজ যখন আমরা... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×