অন্য কাজের ক্ষেত্রে কিরকম অতটা জানিনা, কিন্তু সামহোয়ারইন ব্লগের ক্ষেত্রে ব্রাউজার হিসেবে ইন্টারনেট এক্সপ্লোরারই সেরা বলে আমার কাছে মনে হয়। তাছাড়া এটা উইন্ডোজের সাথেই থাকে...
আমি কয়েকজন বিদগ্ধ ব্লগারের পরামর্শে ফায়ারফক্স, ওপেরা ইত্যাদি ইন্সটল করেছি। কিন্তু দেখি এগুলো নানা সমস্যায় জর্জিরিত। প্রথমতঃ বাংলা ঠিকভাবে আসে না। ফন্টের আকার ভাঙাচোরা, এলাইনমেন্ট ঠিক নাই, তাছাড়া যতটা ফাস্ট বলা হয় তাতো নয়ই - বরং স্লো মনে হয়।
ওমাইক্রোন থেকে আইকমপ্লেক্স ডাউনলোড না করা পর্যন্ত ফায়ারফক্স কাজই করেনি।
আমি নতুন কম্পিউটারে নতুন হার্ডডিস্কে শুধুমাত্র উইন্ডোজ-এক্সপি লোড করার পর ইন্টারনেটে প্রবেশ করি ও আমার প্রিয় সামহোয়ারইনে যাই। ইন্টারনেটের জন্য জুম ছাড়া অন্য কোন সফটওয়্যারই তখনও লোড করা হয়নি।
চমৎকার ভাবে বাংলা এসেছে স্ক্রিনে। আমি টাইপও করতে পারলাম। একটি পোস্টে কমেন্টও করলাম। সুলাইমানলিপি বা কোন বাংলা সিস্টেমই আমার কম্পিউটারে ছিল না।
সুইডেনে অবস্থিত আমার এক ভাইকে সামহোয়ারইনের লিংক দেই। সেখানে কম্পিউটারের অপারেটিং সিস্টেম স্থানীয় ভাষায়। তারপরও লিংকে ক্লিক করা মাত্রই সঠিকভাবে বাংলা এসেছে মনিটরে। তিনি এখন নিয়মিত সামোই'র ভিজিটর...
তাই বলি বিদগ্ধজনদের, বিশেস করে ত্রিভূজ ভাইজানকে...... বাংলা ইউনিকোড সফটওয়্যার বানান..... ভাল কথা...... কিন্তু এটা যেন ব্যবহারউপযোগী হয়....
প্রথমেই দেখতে হবে এটা এক্সপ্লোরারে চলে কিনা। শুধুমাত্র ফায়ারফক্সের জটিল পরিবেশের উপযোগী করলে তো চলবে না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

