আমার প্রিয় পোস্ট
- হুমায়ুন আহমেদ এর কিছু বই
- জটিল
- শতভাগ ডাটা পুনরুদ্ধারের উপায় - তারকে
- "কেসপারস্কি-২০০৯ এন্টিভাইরাস ফুল ভারসন" ক্রেকসহ ফ্রি ডাউনলোড করুন। - লুলুপাগলা
- খালি ক্লিক করবেন আর এভিআই মুভি হাজির...আসল ডাইরেক্ট ডাউনলোড। পার্ট ১ - নোবেলজয়ী
- পূর্ণেন্দু পত্রীর কয়েকটি কবিতা - রাহা
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- সেরা পাঁচ ফ্রি এন্টি ভাইরাস সফটওয়ার - _তানজীর_
- জননন্দিত ব্লগার কৌশিকের সাক্ষাৎকার - এফ আই দীপু
- বনলতা সেন - নিলআকাশেরদুঃখ
- মোবাইল ফোনে বাংলা বিষয়ক সাহায্য পোষ্ট - রন্টি চৌধুরী
- ফ্রান্সের আদালতের বিতর্কিত রায় - সাঈফ শেরিফ
- সফটওয়্যার রিভিউ: AVG Antivirus 8 (Free) - ত্রিভুজ
- Messenger Chat এবং SMS এর ভাষার কিছু সংক্ষিপ্ত রূপ। - লুলুপাগলা
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
- সংবাদপত্রগুলোর কার অবস্থান কেমন - কাঙাল
- ডাউনলোড Radio Foortie's Top 100 Songs!! - আমি............
- সহজ নেটওয়ার্কিং ও ইন্টারনেট শেয়ারিং - ত্রিভুজ
- গুগলোভূজ-১ : Free SMS... একটি (প্রায়) দুইনাম্বারী ফর্মূলা...
- ত্রিভুজ
- অফলাইন বাংলা ইউনিকোড টাইপিং টুল - ত্রিভুজ
- চমৎকার কিছু মোবাইল রিং-টোন ও গেমস্। - লুলুপাগলা
- রাস্তার জ্যামে আটকে পড়ে মোবাইল ফোনে পড়তে থাকুন সামহয়্যারইন ব্লগ /সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- ইন্টারনেটের বিভিন্ন সোর্স থেকে সহজেই অডিও ভিডিও ফাইল খুজে বের করার সহজ উপায় - নাজিরুল হক
- পুরনো কিছু কুকর্ম - ছায়ার আলো
- বাংলাদেশ - েজবীন
- ডাউনলোড করার জন্য দারুন কিছু FTP/HTTP লিংক - আহমাদ মুজতবা
- পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রকর্ম - ২ : পার্সিসটেন্স অফ মেমোরী (সালভাদর দালি) - লাইটহাউজ
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- ৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি... - ব্লুজ
- ছবি চাই, ছবি। দিন না একটা ছবি। - রাগিব
- লিনাক্স ডিরেক্টরি স্ট্রাকচার - আবুফয়সাল আহমেদ
- হুহ.. আপনার বয়স ১৭ না ৭০, তা এই ভার্চুয়াল জগতে কারও বোঝার সাধ্যিটিও নেই - আরণ্যক যাযাবর
- ২০০৭ সালের জনপ্রিয় শীর্ষ ১০ টি ওয়েবসাইট - মিলন মাহমুদ
- আটদিনের নির্বাচিত পোস্ট :: ২৩ ডিসেম্বর - ৩০ ডিসেম্বর - একস্লিপ
- কেয়ার্ণের ব্যর্থতা, গ্যাসের মজুদ এবং আমাদের জ্বালানী ভবিষ্যত, সময় এসেছে সচেতন হবার, প্রশ্ন জিজ্ঞাসা করবার - মিরাজ
- বিনা পয়সায় এস.এম.এস করুন...যে কোন দেশে... - ম. রহমান
- সামহোয়্যারের আচরণ ভালো লাগছে না - একস্লিপ
- iGoogle এ অনস্ক্রীন বাংলা কিবোর্ড - মানচুমাহারা
- পুরনোদের কাছে কিছু প্রশ্ন - মারিয়া তাবাসসুম
- নতুন ডেস্কটপ Keyboard বানাচ্ছি, কিছু পরামর্শ দরকার - কাউছার আহমেদ
- প্রথম আলোর কার্টুন - সুধারাম সাধু
- আজকের যায়যায়দিনে ব্লগারদের ভার্চুয়াল রাউন্ড টেবিল আলোচনা ছাপা হয়েছে - মাহবুব মোর্শেদ
- বাজার গুজবে উদাসীর উচাটোনিয়ান ল!নিম্ন বয়স্কদের জন্য নিষিদ্ধ, ভালগার কন্টেন্ট আছে! - উদাসী স্বপ্ন
- আমার সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম (ভিডিও) - আরণ্যক যাযাবর
- ব্লগার সন্মেলন - নাঈম
- দূর্গত মানুষদের পাশে আমরা বন্ধু ইয়াহু গ্রুপস... - প্রত্যুৎপন্নমতিত্ব
- ডক্টরস্ বিডি ডট কম : একটি গুড সাইট - রিজভী
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- ঢাকার ব্লগারদের দৃষ্টি আকর্ষণ - নাঈম
- ছাগু আধিক্যের কারন - নিধিরাম সর্দার
- হিন্দু না ওরা মুসলিম। কাজী নজরুলের এ লিখাটি পড়ার জন্য বিনীত অনুরোধ রইলো। - বিহংগ
- জেনে নিন কোন ওয়েব সাইট কোন দেশের - নাজিরুল হক
- “একাত্তরে ঘাতক দালালরা কে কোথায়” গ্রন্থের প্রনেতা শফিক আহমদের সাথে এক সন্ধ্যা - এস্কিমো
- সামহোয়ার ইন ব্লগের সবাইকে এক টুকরো খোলা চিঠি - আশিক হাসান
- আমি সর্বদা একদিকে কাত হয়ে হেলে থাকি
- সামী মিয়াদাদ
- খেটে খুটে দাড়া করালাম www.photo.com.bd - কখগঘঙ
- অনলাইনে রবীন্দ্রনাথের গীতবিতান। বাংলায় - সাদিক মোহাম্মদ আলম
- বিদেশী সাহায্য ছাড়া কি বাংলাদেশ চলতে পারে? - ফাহমিদুল হক
- ওয়েব থেকে মোবাইলে ফ্রি এস এম এস - মো.: লুৎফর রহমান সরকার
- সাংবাদিকতায় কার্টুন - ফয়সল
- ব্যবহার করুন ফ্রি বাংলা ডিকশনারি - আজিম উদ্দিন
- নতুন জাতীয় কি-বোর্ড লে-আউট - তারিফএজাজ
- ডলার আয় করুন ঘরে বসেই - মদন
- সাউন্ড কোয়ালিটি বাড়ান - মাহবুব জামান আশরাফী
বিদেশে জনশক্তি রপ্তানীর ব্যাপারে একটি প্রস্তাব
১৪ ই জুন, ২০০৮ রাত ১২:১৬
বাংলাদেশের জনশক্তি রপ্তানী বৈদেশিক মুদ্রা আয়ের একটি অন্যতম প্রধান খাত। তাছাড়া দেশের জনশক্তি এমপ্লয়েড হওয়ারও সুযোগ পায় অপেক্ষাকৃত ভাল সুযোগ সুবিধায়।
কিন্তু সেই সুবিধায় অশনিসংকেত দেখা দিয়েছে ইতিমধ্যেই। সৌদিআরব, বাহরাইন, মালয়েশিয়া... এইসব দেশে বাংলাদেশী জনশক্তির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে গেছে।
কিছুদিন আগে সরকার বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণলয় গঠন করেছেন। কিন্তু তাতে কোন ফায়দা হয়নি, বরং ঝামেলা বেড়েছে মনে হয়। মূল কারণ হচ্ছে, দেশ থেকে জনশক্তি রপ্তানীর কোন নীতিমালাই নেই। বাংলাদেশ থেকে যারা যাচ্ছে বিদেশে চাকুরী নিয়ে বা চাকুরীর আশায় তাদের অন্তত: ৭৫% ই বিদেশে যাওয়ার যোগ্য নয়। আরব আমিরাতে বাংলাদেশীদের কোন চাহিদা নেই মুসলমান হওয়া সত্বেও কিন্তু ভারতীয়দের চাহিদা দিন দিন বাড়ছে... এ অবস্থার জন্য দায়ী হচ্ছে আমাদের অযোগ্য সরকার। তারা আজ পর্যন্ত বিদেশে চাকুরী নিয়ে যাওয়ার জন্য একটা যুতসই নীতিমালা তৈরী করতে পারেন নি।
সংক্ষিপ্ত একটা আইডিয়া দেই। জনশক্তি রপ্তানীর চেহারাই পাল্টে যাবে আমাদের দেশের...
কানাডা বা অস্ট্রেলিয়া যাওয়ার মত পয়েন্ট সিস্টেম চালু করার ব্যাপারটা সরকারকে ভাবতে হবে। ৫/৬টা বিষয়ে মোট ১০০ নাম্বার থাকতে পারে। কমপক্ষে ৭০ নাম্বার পেলেই ঐ ব্যক্তি বিদেশে যাওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হবেন।
১) শিক্ষাগত যোগ্যতা - ২০ নম্বর
এসএসসি পাশ করলে ১৫, এইচএসসি ও তার উপরে হলে ২০ পাবে। অস্টম শ্রেণী পাশ হলে ৫ পেতে পারে।
২) ব্যবহারিক ইংরেজী জ্ঞান - ২০ নম্বর
ইংরেজী কথোপকোথনে পারদর্শী হলে সর্বোচ্চ ২০ পেতে পারবে কেউ।
৩) স্বাস্থ্য পরীক্ষায় উর্ত্তীর্ণ হওয়া - ২০ নম্বর
নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্র থেকে নির্ধারিত টেস্টগুলো করাতে হবে। অসুখ বিসুখ না থাকলে ১৫ পাবে। স্বাস্থ্য সুঠাম হলে ও ভাল কর্মক্ষম হলে ২০ পর্যন্ত পেতে পারে।
৪) এপিয়ারেন্স এন্ড স্মার্টনেস - ২০ নম্বর
বিদেশে যাওয়ার ক্ষেত্রে এটাও গুরুত্বপূর্ণ। এখানেও ২০ পর্যন্ত নম্বর দেয়া যাবে।
৫) আধুনিক চালচলন ও আচার ব্যবহার - ২০ নম্বর
বিদেশে যাওয়ার আগেই চলাফেরার নিয়মকানুন, শিষ্ঠাচার ইত্যাদি শিখে নিতে হবে। এর জন্য গুমিংআপ সেন্টার থেকে প্রশিক্ষণ নিতে হবে। বাথরুম ব্যবহারই ধরুন না। এটা না শিখে বিদেশে গেলে কিরকম বিড়ম্বনায় পড়তে হয়....
মোট=১০০ নাম্বার
২/৩টি প্রথম শ্রেণীর ট্রাভেল এজেন্সিকে নির্দিষ্ট মেয়াদে এই ক্ষমতা দিয়ে প্রশিক্ষণ ও সার্টিফিকেট ইস্যু করার অনুমতি দেয়া যেতে পারে। জনশক্তি মন্ত্রণালয় তাদের শুধু তদারকী করবেন।
জনশক্তি আমদানীকারকরা নাম্বারের ভিত্তিতেও আমাদের লোকবল নিতে পারেন। কারো কারো বিশেষ ট্রাভেল এজেন্সির প্রতিও আগ্রহ বেশী থাকতে পারে। দায়িত্বপ্রাপ্ত এজেন্সিগুলো তাদের নিজেদের স্বার্থেই ভালভাবে কাজ করবে। জনশক্তি মন্ত্রণালয় ও এই এজেন্সিগুলো বিদেশে আমাদের শ্রমিকদের চাকরীর বাজার সম্প্রসারনেও যথাসাধ্য কাজ করবে।
একবার দক্ষ ও যোগ্য লোকবল বিদেশে যাওয়া শুরু করলে আমাদের শ্রমিকদের চাহিদা বাড়বে, সুনাম বাড়বে।
লেখাজোকা শামীম বলেছেন:
আপনার চমৎকার প্রস্তাবের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
লেখক বলেছেন: লেখাটা কি পড়েছেন ভাইজান। এত তাড়াতাড়ি পড়লেন ক্যামনে? আমিও খুব তাড়াতাড়িই লিকছি। খসড়া আরকি। ২/৩ দিন সময় দিলে অবশ্যই ভাল কিছু করা সম্ভব। ধন্যবাদ আপনার মতামতের জন্য।
নাঈম বলেছেন:
ভাল প্রস্তাব...কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এসব প্রস্তাবে কর্ণপাত করার মত মাথা এইদেশে নাই...সবগুলার মাথায় গোবর(খাইয়ালামু)
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
খুবই ভালো এবং সময়োপযোগী একটি পোস্ট ।
আপনার বিশীর ভাগ কথার সাথেই একমত ।
একজন প্রবাসী হিসাবে জানি, পোস্টে উল্লিখিত বিষয়গুলো কতটা জরুরী । তবে সবচে' জরুরী বিষয়টি বোধহয় ভুলবশঃত আপনার এখানে উঠে আসেনি । আর তা হচ্ছে --
দক্ষ জনশক্তি রপ্তানী
দক্ষ জনশক্তির বিকল্প নেই । এখানে আসার আগে অবশ্যই যে কোন একটি কাজে দক্ষতা অর্জন করে আসা উচিত ।ন্যূনতম প্রশিক্ষণ নিয়ে আসা উচিত । কিন্তু এর সম্পূর্ণ বিপরীত কাজটিই আমরা করি ।
শতকরা ৯৫ ভাগেরই কোন কাজে দক্ষতা থাকে না । ফলে, নিম্নস্তরের কাজগুলো এখানে এসে করতে তারা বাধ্য হয় ।
ধন্যবাদ আপনাকে পোস্টটির জন্য ।
লেখক বলেছেন: ধন্যবাদ শিপন ভাই। ৬ নম্বর পয়েন্টা হইলো নির্দিষ্ট কাজের দক্ষতা। এইটা ইচ্ছা কইরাই আমি দেই নাই। যে কাজে যিনি যতটুকু দক্ষ তার একটা প্রশিক্ষণ ও সার্টিফিকেটও প্রয়োজন। আমি যে পয়েন্টগুলে দিলাম তা হচ্ছে সব ধরনের জনশক্তির বেলায় প্রযোজ্য। অর্থাৎ এই সার্টিফিকেট ছাড়া বিদেশেই যাওয়া যাবে না। যেমন অদক্ষ শ্রমিকরাও তো বিদেশে যায়...
দক্ষতার সার্টিফিকেটের সাথে এইটাও যোগ করতে হবে আর কি...
আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ।
সাইফুর বলেছেন:
আবারো উদ্ভাবনী পোষ্ট..কিন্তু...এটা প্রচলন করবে কে? দেখা যাক
লেখক বলেছেন: ফকরউদ্দিন সাহেব না পারলে সাদা চামড়ার একজন কান্ট্রি সিইও নিয়োগ করা যাইতে পারে...
তার আগে দেশের সকলকে নাকে খত দিয়া কইতে হইবো যে, এই দেশের ভাগ্য উন্নয়ন আমাগো নিজেগো দিয়া হইবো না... হা হা হা
কেএসআমীন বলেছেন:
উদ্ভাবনীর কিছু নাই ভাইজান। জাস্ট কমন সেন্স।ট্রানজিটে কয়েকঘন্টা দুবাই ছিলাম। বেশ কয়েকজন স্বদেশী শ্রমিকের সাথে কথা হয়। তখনই এরকম একটা আইডিয়া মাথায় আসে...
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
বন্ধনহীন বলেছেন:
" বাংলাদেশ থেকে যারা যাচ্ছে বিদেশে চাকুরী নিয়ে বা চাকুরীর আশায় তাদের অন্তত: ৭৫% ই বিদেশে যাওয়ার যোগ্য নয়। "- এটা আবার কেমন কথা? বিদেশে যেতে হলো যোগ্যতার দরকার হয় নাকি?
কোন একটা নির্দিষ্ট কাজের জন্য দরকার হতে পারে বিশেষ দক্ষতা। আমার দেশের বেশির ভাগ লোক অদক্ষ কর্মী হিসেবে যাচ্ছে, যেখানে কোন বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই। হতে পারে ভাষাগত কিছু সমস্যা হতে পারে। এতে আমি সমস্যার কিছু দেখি না। মধ্যপ্রাচ্য আরবী ছাড়া আর কিছু বুঝে না, এমন লোকের সংখ্যাই বেশি।
১) শিক্ষাগত যোগ্যতা - একজন অশিক্ষিত ঝাড়ুদারের বা নাপিতকে কেন তার শিক্ষাগত কারণে বিদেশে যেতে দেয়া হবে না?? সেকি বাংলাদেশের জন্য টাকা আনছে না????
২। ব্যবহারিক ইংরেজী জ্ঞান - আমি আবুধাবীতে এক চুলকাটার দোকান দেখেছি, যেখানে সব কাস্টমার দক্ষিন এশীয়। এ ধরণের খাবার দোকানও দেখেছি। এখানে বড়জোড় দরকার হতে পারে, হিন্দী-উর্দু। এক আফগান নানরুটির দোকান দেখেছি, যারা উর্দু ছাড়া একটা শব্দ বুঝে না। তারপরে দিব্যি ব্যবসা করে যাচ্ছে। অহেতুক তার ইংরেজী বিদ্যার জন্য তার জীবিকাকে সংকটে ফেলা কি উচিত হবে?
৩। স্বাস্থ্য পরীক্ষা: অসুস্থ্য অবস্থা কেউ কি কাজ করতে বিদেশে যায়???
৪। এপিয়ারেন্স এন্ড স্মার্টনেস - ছাগলীয় উপদেশ!

৫। আধুনিক চালচলন ও আচার ব্যবহার - ওয়াও!!! যা বলেছেন ভাই। গরীব মানুষগুলোর আধুনিক চালচলন ও আচার ব্যবহার!!! আপনি সত্যিই অনেক গেয়ানী।
লেখক বলেছেন: আপনার প্রথম প্রশ্নটাই বেশ ইন্টারেস্টিং(!) আমার কাছে.....
বিদেশে যেতে হলে আবার যোগ্যতার প্রয়োজন হয় নাকি???
পরবর্তী প্রশ্নগুলোর আর উত্তর দিলাম না আপাততঃ...
ধন্যবাদ
হাসিব মাহমুদ বলেছেন:
কেএসআমীন ভাইসাহেব অনেগ্দিন পর সেইরকম একটা পুস্ট দিলেন । আপনার কিকরিলেকিহৈতেনাপারিত টাইপ পুস্টগুলো বাংলা ব্লগের এক্টা অনন্য সম্পদ ।
জেনারেল বলেছেন:
হাসিব ভাই, এইডা লইয়া আলোচনার অনুষ্ঠান কর্লে কেমুন হয়?
হাসিব মাহমুদ বলেছেন:
আমি সেইটাই ভাবতেছিলাম । কেএসআমিন সাহেব রাজী হৈলেই হয় ।
জেনারেল বলেছেন:
জনাব কেএসআমিন সাহেব,আপনে রাজি হলে আমরা একটা আলোচনার অনুষ্ঠান করতে পারি। বিষয়টা হইতে পারে "বাংলাদেশের সমসাময়িক সমস্যা ও তার সম্ভাব্য সমাধান"- সমাধানে কেএসআমিন।
রাজি থাক্লে কইয়া ফেলান, সুবিধামত দিন তারিখ পোক্ত করা যাইবো
মিলটন বলেছেন:
গুড পোষ্ট। আমাদের এসব বিষয় নিয়ে ভাবা উচিত।
কেএসআমীন বলেছেন:
বন্ধনহীন, হাসিব মাহমুদ, জেনারেল.... আপনাদের মহামূল্যবান মতামতের জন্য অনেন অনেক ধন্যবাদ।আলুচনাতে আমারে কিন্তুক চিপ-গেস্ট রাকতে হইবো....
ওবায়েদ বলেছেন:
খুব গুরুত্বপুর্ন পোষ্ট।বন্ধনহীন, আপনার মনেহয় বিদেশ সম্পর্কে তেমন কোন আইডিয়া নেই , তাই এই রকম মন্তব্য করেছেন।
লেখক বলেছেন: বন্ধনহীন তো? তাই হয়তো....
রন্টি চৌধুরী বলেছেন:
আরব আমিরাতে চাহিদা নেই, বলেন কি।দুবাইতে একটি সাজানো এপার্টমেন্টে অফিস বসিয়ে লাইসেন্স নিলেই গোটা ত্রিশেক মানুষ বাংলাদেশ থেকে ইমপোর্ট করা যায়।
লেখক বলেছেন: চাহিদা তো সব জায়গাতেই আছে....
সুনাম নাই...
দূরন্ত বলেছেন:
দেশের সব যোগ্য লোকগুলাকে বাছাই করে এভাবে বিদেশে পাঠিয়ে দিবেন তা ঠিক না।আমার প্রস্তাব হচ্ছে, এ ধরনের পরীক্ষায় ফেল করা অযোগ্য লোকদের জোরপূর্বক বিদেশে পাঠিয়ে দেয়া হোক। ভালো নাম্বার পাওয়া লোকজন যাতে কোনো ক্রমেই দেশ থেকে বের হতে না পারে তার ব্যবস্থা করা হোক।
লেখক বলেছেন: হুমম... আপনিতো বিদেশে চলে গ্যাছেন ভাইজান....
প্রস্তাবটা মন্দ দেন নাই.... হা হা হা...
বন্ধনহীন বলেছেন:
""ওবায়েদ বলেছেন: খুব গুরুত্বপুর্ন পোষ্ট।বন্ধনহীন, আপনার মনেহয় বিদেশ সম্পর্কে তেমন কোন আইডিয়া নেই , তাই এই রকম মন্তব্য করেছেন।""
আপনার মন্তব্য পড়ে খুবই প্রীত হলাম। শরীর যেখানেই যাক, সব সময় বাংলাদেশেই আছি।
লেখক বলেছেন: জ্বি হা, সেটাই বড় কথা...
শরীর যেখানেই থাকুক, মনটা যেন পড়ে থাকে বাংলাদেশে...
আমার প্রস্তাবের ব্যাপারে আপনার মতামতে কোন পরিবর্তন দেখা দিয়েছে কি???
লেখক বলেছেন: আর কে? আপনারা...
লেখক বলেছেন:
দূরন্ত বলেছেন:
আমার যোগ্যতা খুবই কম। দেশের কোনো কাজে লাগার সম্ভাবনা নাই। তাই দেশের অন্ন ধ্বংস না করে বিদেশে এসেছি .........................
তবে বিদেশে পাঠানোর আগে যদি প্রত্যেককে সেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আইন-আদালত, কর্ম পরিবেশ ইত্যাদি সম্বন্ধে কোনো ট্রেনিং দেয়া যায় তাহলে খুব ভাল হয়।
লেখক বলেছেন: জ্বি হা, খাটি কথা বলেছেন। এটা হচ্ছে নিয়োগের সর্বশেষ ধাপ। যে দেশে যাবে সে দেশের উপর ট্রেনিং...
ধন্যবাদ মতামতের জন্য। এবার যদি সরকার বাহাদুরের দৃষ্টি পড়ে...
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
ভাইসাব ... আমি বৈদেশে যাইতাম চাই ১) শিক্ষাগত যোগ্যতা - ২০ নম্বর
২) ব্যবহারিক ইংরেজী জ্ঞান - ১০ নম্বর (বাকি ১০ হাতে রাখলাম ঠেকার টাইমে যেন যোগান দেওন যায়)
৩) স্বাস্থ্য পরীক্ষায় উর্ত্তীর্ণ হওয়া - ১০ নম্বর (HBsAg+ হওয়ার কারনে ১০ কম ধরলাম)
৪) এপিয়ারেন্স এন্ড স্মার্টনেস - ২০ নম্বর
৫) আধুনিক চালচলন ও আচার ব্যবহার - ২০ নম্বর
=======================================
মোট=৮০ নাম্বার
আমার মনে হয় সেকেন্ড ডিভিশন হইছে... এইবার কন আমি কোন দেশের জন্য ফিট?
আমিন ভাই ক্যারম আছেন? অনেক দিন পর? শরীর শ্বাস্থ ভাল? পুচকি টা?
লেখক বলেছেন: আফনে তো ডিসকোয়ালিফাইড হইছেন...
নম্বর বেশী পাইলে সমস্যা আছে....
আল্লায় রাকছে....
র্যাভেন বলেছেন:
এত পরতিভাবান (প্ররতিভা উপচাইয়া পর্তাচে) কেএছয়ামীন সাহেবরে বাংলাদেশের প্রেছিডেণ বানাই দেয়া হোক, ছব ছমছ্যার ছমাধান হয়া যাবে
লেখক বলেছেন: নিজের পরতিভায় নিজেই আশচর্য হইয়া যাই... হা হা হা...
সাহেব বানানটা ছাহেব হইবে... হে হে হে...
অনেক ধইন্যবাদ...
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আপনার প্রস্তাবিত বিষয়সমূহ ভেবে দেখলে জাতি উপকৃত হতেন।কিন্তু, উনাদের কী আর এ সময় আছে?
লেখক বলেছেন: হুমম... তাইতো, উনার খুবই ব্যস্ত....
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
অনেক দিন আপনারে দেখি না (নাকি আমিই থাকি না?)
খুব ভাল লাগলো...
কেএসআমীন বলেছেন:
আন্দোলন শেষ, এবার দেশে প্রত্যাবর্তন শুরু হয়েছে গলাধাক্কা খেয়ে...এই সবকিছুর জন্য আমরা গরীব, নিরীহ, নিঃস্ব এই দেশী ভাইদেরই হয়তো আমরা দায়ী করবো অনেকে...
কিন্তু আমি যদি বলি, এজন্য ১০০ভাগ দায়ী আমাদের সরকারগুলো? তখন কী জবাব দেবেন?
এখনও সময় আছে এই খাতে শৃঙ্খলা আনার.... তা না হলে ভবিষ্যতের অপেক্ষা করা ছাড়া উপায় নেই...
রাজন সান বলেছেন:
আপনি যে সুন্দর একটা বিষয় নিয়ে চিন্তা করেছেন, সে জন্যে ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ রাজন সান...
কেএসআমীন বলেছেন:
ভাইরে, সুন্দর বিষয় দিয়া কী হইবো, বেদনা কারে জানাই....সরকারগুরা আমাগোরে পাইন মাইরে দিচ্ছে...
কেএসআমীন বলেছেন:
কুয়েত থেকে যে সকল শতশত নিরীহ বাংলাদেশী শ্রমিক লাথি খেয়ে দেশে ফিরছে, তার শতগুণ লাথি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর উপরে পরা উচিত।সে অনুভূতি কি তাদের হবে কোন কালে?
প্রবাসী বৈদেশিক মুদ্রা অর্জনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১১ তম। যে অবস্থা বিরাজ করছে, এতে অবস্থান অচিরেই ২০ এর দিকে চলে যাবে...
সরকারের সচিব/মন্ত্রীরা দায়িত্ব গ্রহন করেন না, তারা চাকরি করেন মাত্র।
লেখক বলেছেন: একটু বুঝাইয়া কন...


















