আমার প্রিয় পোস্ট
- আপগ্রেড করেনিন গ্রামীনফোন ক্রিষ্টালের অপারেটেং, সাথে ফ্রীতে গ্রামীনফোনের রিংটোন এবং লোগো আউট - শফিউল আলম চৌধূরী
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- Need Help on HTC Desire Z (Android) - রাসেদ
- রিকল্ করুন আপনার নিজের মোবাইল নাম্বার .................. - বলবোনা
- জানা, আরিল, ডিসকো বান্দর - একসাথে প্রাত:রাশ! - ডিসকো বান্দর
- ঈদের খাবার খেয়ে যারা টায়ার্ড তাদের জন্য এই পোস্টঃ হাসির ভুমিকম্প। হাসতে হাসতে পেট খালি হয়ে যাবে । - আমি অতি সাধারণ
- আমার খুজে পাওয়া মাজিলা ফায়ারফক্সের জোশ কিছু এডওনস, বাংলা ডিকশনারী এডওনস সহ।
- বালক বন্ধু
- কয়েকটি মুভি যেগুলো দেখে চোখের পানি আটকে রাখতে পারিনি (ডাউনলোড লিঙ্ক সহ) - নিশাচর ছেলে
- পুরোনো কিছু বিজ্ঞাপন - সংবাদপত্রে প্রকাশিত ( ১ম পর্ব ) - বল্টু মিয়া
- বিনা ভিসাতে বিদেশ ভ্রমন - মঈনউদ্দিন
- ইউএসবি/পেন ড্রাইভ থেকে ইনস্টল করুন উইন্ডোজ সেভেন/ ভিস্তা - জর্জিস
- CTRL + C - ডেলফ
- আসুন জেনে নিই Windows Server 2003 এর বিভিন্ন ব্যবহার - এমদাদ খাঁন
- সুবীর নন্দী ও আব্দুল জব্বারের কিছু জনপ্রিয় গান - এস. এম. রায়হান
- আপনার কম্পিউটারের সামনে বসেই ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ফ্যাক্স করুন বিশ্বের অনেক অনেক দেশে!! - মঈনউদ্দিন
- Shakira : Waka Waka Lyrics (World Cup Kickoff Concert) - সৌমিত্র
- এবার প্রিয়জনদের চমকে দিন তার ভেক্টর ছবি এঁকে - তানিম কিশোর
- গান ডাউনলোড করার কিছু সাইট - আলাউল হোসেন
- বাংলা গান ডাউনলোডের জন্য সবচে ভাল সাইট কোনটি? - কেএসআমীন
- Esnips থেকে ডাউনলোড করা খুব সহজ
- নিঃসঙ্গ
- ব্লগারদের পছন্দের সেরা কিছু রোমান্টিক বাংলা গান। - নিঃসঙ্গ
- "কেসপারস্কি-২০০৯ এন্টিভাইরাস ফুল ভারসন" ক্রেকসহ ফ্রি ডাউনলোড করুন। - লুলুপাগলা
- পূর্ণেন্দু পত্রীর কয়েকটি কবিতা - রাহা
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- সেরা পাঁচ ফ্রি এন্টি ভাইরাস সফটওয়ার - _তানজীর_
- জননন্দিত ব্লগার কৌশিকের সাক্ষাৎকার - এফ আই দীপু
- বনলতা সেন - নিলআকাশেরদুঃখ
- মোবাইল ফোনে বাংলা বিষয়ক সাহায্য পোষ্ট - রন্টি চৌধুরী
- ফ্রান্সের আদালতের বিতর্কিত রায় - সাঈফ শেরিফ
- সফটওয়্যার রিভিউ: AVG Antivirus 8 (Free) - ত্রিভুজ
- Messenger Chat এবং SMS এর ভাষার কিছু সংক্ষিপ্ত রূপ। - লুলুপাগলা
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
- সংবাদপত্রগুলোর কার অবস্থান কেমন - কাঙাল
- ডাউনলোড Radio Foortie's Top 100 Songs!! - আমি............
- সহজ নেটওয়ার্কিং ও ইন্টারনেট শেয়ারিং - ত্রিভুজ
- অফলাইন বাংলা ইউনিকোড টাইপিং টুল - ত্রিভুজ
- চমৎকার কিছু মোবাইল রিং-টোন ও গেমস্। - লুলুপাগলা
- রাস্তার জ্যামে আটকে পড়ে মোবাইল ফোনে পড়তে থাকুন সামহয়্যারইন ব্লগ /সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- ইন্টারনেটের বিভিন্ন সোর্স থেকে সহজেই অডিও ভিডিও ফাইল খুজে বের করার সহজ উপায় - নাজিরুল হক
- পুরনো কিছু কুকর্ম - ছায়ার আলো
- বাংলাদেশ - েজবীন
- ডাউনলোড করার জন্য দারুন কিছু FTP/HTTP লিংক - আহমাদ মুজতবা
- পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রকর্ম - ২ : পার্সিসটেন্স অফ মেমোরী (সালভাদর দালি) - লাইটহাউজ
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- ৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি... - ব্লুজ
- ছবি চাই, ছবি। দিন না একটা ছবি। - রাগিব
- লিনাক্স ডিরেক্টরি স্ট্রাকচার - আবুফয়সাল আহমেদ
- ২০০৭ সালের জনপ্রিয় শীর্ষ ১০ টি ওয়েবসাইট - মিলন মাহমুদ
- আটদিনের নির্বাচিত পোস্ট :: ২৩ ডিসেম্বর - ৩০ ডিসেম্বর - একস্লিপ
- কেয়ার্ণের ব্যর্থতা, গ্যাসের মজুদ এবং আমাদের জ্বালানী ভবিষ্যত, সময় এসেছে সচেতন হবার, প্রশ্ন জিজ্ঞাসা করবার - মিরাজ
- সামহোয়্যারের আচরণ ভালো লাগছে না - একস্লিপ
- iGoogle এ অনস্ক্রীন বাংলা কিবোর্ড - মানচুমাহারা
- প্রতি : উদাসী স্বপ্ন ও কেএসআমীন - হাসিব
- পুরনোদের কাছে কিছু প্রশ্ন - মারিয়া তাবাসসুম
- প্রথম আলোর কার্টুন - সুধারাম সাধু
- আজকের যায়যায়দিনে ব্লগারদের ভার্চুয়াল রাউন্ড টেবিল আলোচনা ছাপা হয়েছে - মাহবুব মোর্শেদ
- বাজার গুজবে উদাসীর উচাটোনিয়ান ল!নিম্ন বয়স্কদের জন্য নিষিদ্ধ, ভালগার কন্টেন্ট আছে! - উদাসী স্বপ্ন
- ডক্টরস্ বিডি ডট কম : একটি গুড সাইট - রিজভী
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- ছাগু আধিক্যের কারন - নিধিরাম সর্দার
- হিন্দু না ওরা মুসলিম। কাজী নজরুলের এ লিখাটি পড়ার জন্য বিনীত অনুরোধ রইলো। - বিহংগ
- জেনে নিন কোন ওয়েব সাইট কোন দেশের - নাজিরুল হক
- “একাত্তরে ঘাতক দালালরা কে কোথায়” গ্রন্থের প্রনেতা শফিক আহমদের সাথে এক সন্ধ্যা - এস্কিমো
- সামহোয়ার ইন ব্লগের সবাইকে এক টুকরো খোলা চিঠি - আশিক হাসান
- আমি সর্বদা একদিকে কাত হয়ে হেলে থাকি
- সামী মিয়াদাদ
- খেটে খুটে দাড়া করালাম www.photo.com.bd - কখগঘঙ
- অনলাইনে রবীন্দ্রনাথের গীতবিতান। বাংলায় - সাদিক মোহাম্মদ আলম
- বিদেশী সাহায্য ছাড়া কি বাংলাদেশ চলতে পারে? - ফাহমিদুল হক
- ওয়েব থেকে মোবাইলে ফ্রি এস এম এস - মো. লুৎফর রহমান
- সাংবাদিকতায় কার্টুন - ফয়সল
- ব্যবহার করুন ফ্রি বাংলা ডিকশনারি - আজিম উদ্দিন
- নতুন জাতীয় কি-বোর্ড লে-আউট - তারিফএজাজ
- ডলার আয় করুন ঘরে বসেই - মদন
- সাউন্ড কোয়ালিটি বাড়ান - মাহবুব জামান আশরাফী
ঘড়ির কাটা নিয়ে জাফর ইকবালের লেখা পড়ে মর্মাহত
১৫ ই জুন, ২০০৯ সকাল ৭:৪১
গত শুক্রবারের প্রথমআলো'য় মুহম্মদ জাফর ইকবালের "ঘড়ির কাঁটা এগিয়ে আনা" ক্যাপশনের লেখাটি পড়ে মর্মাহত হয়েছি। জাফর ইকবাল স্যার আমার অত্যন্ত প্রিয় একজন লেখক। তাঁর লেখার যুক্তি উপস্থাপনগুলি মনে দাগ কাটে। ভাবলাম, ঘড়ির কাঁটা বিষয়ক লেখাটিতে তিনি সরকারকে তিনি কিছু সুপরামর্শ দেবেন যাতে এটা সফলভাবে ও সহজভাবে এদেশে চালু হতে পারে...
কিন্তু না, তিনি এটা চালুর বিরোধিতা করলেন। তিনি ৪/৫টি পয়েন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে, এটা এদেশে চালুর কোন প্রয়োজনীয়তা নেই।
কিন্তু তাঁর একটি যুক্তিও আমার কাছে গ্রহনযোগ্য হলো না। ফলে এই ব্লগপোস্টের অবতারনা...
ক) আমেরিকায় গিয়ে নাকি তিনি প্রথম এই ঘড়ির কাঁটার পরিবর্তন দেখেন। তখন এটাকে জীবনের একটা বড় ধাক্কা হিসেবে তাঁর মনে হয়েছে। এটা চালু নাকি একটা বিরাট দন্ডযজ্ঞ।
স্যারের অবগতির জন্য জানাতে চাই, বাংলাদেশে থেকেও আমার মনে হয় না এটা চালু করা কোন বড় সমস্যা। ১৯ জুন রাতে চালু হলে ২০ জুন সকাল থেকে সব পত্রপত্রিকা, টিভি চ্যানেলে ঘড়ির কাঁটা পরিবর্তনের কথা বললেই হয় (এক ঘন্টা যোগ)। সবকিছু আগের সময় অনুযায়ীই চলবে।
খ) স্কুলের সময় অপরিবর্তিত থাকার কথা বলা হয়েছে। আসলে ৮টার স্কুল ৮টায়ই থাকবে, ৯ টার স্কুল ৯টায়ই থাকবে। সরকার হয়তো একথাটিই বলতে চেয়েছে। তবে ঘড়ির কাটায় এক ঘন্টা যোগ করে তারপর স্কুলে আসতে হবে।
সময় পরিবর্তন হবে একমাত্র নামাজের ক্ষেত্রে। এটা খুব সহজভাবে সম্ভব। সকল নামাজের সময়ের সাথে একঘন্টা যোগ করলেই নতুন নামাজের সময় নির্ধারিত হবে। সরকার এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি সেটাই আশ্চর্যের বিষয়...
গ) জাফর ইকবাল স্যার বলেছেন, আমাদের দেশ বিষুব রেখার কাছাকাছি দেশ। এখানে শীত ও গরমকালের মধ্যে দিনের আলোর পার্থক্য কম। তাই ঘড়ির কাটার পরিবর্তন করে কোন বিশেষ ফল লাভ হবে না।
স্যারের অবগতির জন্য জানাতে চাই, গরমকালে দিনের আলো থাকে প্রায় ১৪ ঘন্টা, আর শীতকালে থাকে সর্বোচ্চ ১০ ঘন্টা। এই ৪ ঘন্টার পার্থক্য কি কম? এখান থেকে একঘন্টা এগিয়ে এনে তার সফল ব্যবহার করলে আমাদের কী ক্ষতিটা হবে? সরকারের তো এই খাতে এক পয়সাও খরচ হওয়ার কথা নয়। দুই পয়সা লাভ হওয়ার সম্ভাবনা থাকলে ক্ষতি কি?
ঘ) সবশেষে তিনি যে পুরোনো ও নন-টেক যুক্তিটি দিয়েছেন, তাতে কেবল হতাশই হয়েছি। এটা যদি লেখক হুমুয়ুন আহমেদ বলতেন, কিছুই মনে করতাম না। যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরির সাবেক গবেষকের মুখে এটা কতটা মানানসই? তিনি বলেছেন, ঘড়ির কাটার পরিবর্তন না করে সরকার যদি সব অফিস আদালত, স্কুল কলেজ, ব্যবসাপ্রতিষ্ঠান সবাইকে একঘন্টা আগে শুরু করে একঘন্টা আগে শেষ করে দেয়ার নির্দেশ দেয় তবে কাঙ্খিত ফলটি পেয়ে যাবে অনেক সহজে...
স্যারের কথায় একটা ব্যাপারে আশ্বস্ত হওয়া গেল যে "কাঙ্খিত ফল" বলে এখানে একটি বিষয় আছে তাহলে। কিন্তু সেই ফলটি লাভ করতে হলে সরকারের শুধু নির্দেশ দিলেই চলে না। কেউ মানবে তো কেউ মানবে না। আমাদের সরকারের তো তেমন কোন দক্ষতা বা যোগ্যতা নেই যে জনগণকে আইন মানতে বাধ্য করবে। ফলে সমস্যা থেকেই যাবে। তাছাড়া সবচেয়ে ব্ড় ব্যাপার হচ্ছে... লাইফস্টাইলের পরিবর্তনতো হবে না... একটা উদাহরন দিলে আশা করি সহজ হবে...
আমাকে যদি সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টায় অফিসে আসতে বলা হয় তাহলে কি এটা সহজ কাজ হবে? একঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে। খুব কষ্টসাধ্য হবে বৈকি। এখন আমিতো রাত ১২টায় ঘুমাতে যাই। নুতন অফিসের সময় অনুযায়ী আমাকে এখন রাত ১১টায় ঘুমাতে যাওয়া উচিত। কারন সকাল ৬টায় আমাকে ঘুম থেকে উঠতেই হবে।
জাফর স্যারের কথা অনুযায়ী অফিসের শুরু ও শেষ একঘন্টা আগে করা গেলেও আমার রাতের ঘুমাতে যাওয়ার সময় কিন্তু এগিয়ে আনা সম্ভব নয়। ঘড়ির কাটায় পরিবর্তন হলে আমি তখন আপনা আপনি রাত ১১টায় (পূর্বের সময়) ঘুমাতে যাবো।
ডিএসটি চালু হলে বা গরমকালে ঘড়ির কাটায় এক ঘন্টা যোগ করা হলে লাইফস্টাইলে কোন পরিবর্তন হবে না। সবকিছু স্বাভাবিক ভাবে আগের মতই চলবে। বিমানের সময়্ও অপরিবর্তিত থাকবে।
এটা বহু বছর ধরে পরীক্ষিত একটা পদ্ধতি। উন্নত দেশগুলি এর থেকে কাঙ্কিত ফল লাভ করছে। আমরা এখনো শুরু করতে পারিনি...
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কেএসআমীন বলেছেন:
ধন্যবাদ নাজিম ভাই। জাফল ইকবাল স্যার গণিতে পাকা। টেকনিক্যাল বিষয়ে অত্যন্ত সাউন্ড.... এটাই বোঝাতে চেয়েছি। উনার মত মানুষ এটা না বুঝলে আমরা কীভাবে বুঝবো?আমেরিকার বিশাল সংখ্যক মানুষ মনে করতে পারে যে এটাতে কোন লাভ নাই। এ বিষয়টা খুবই টেকনিক্যাল। বুঝতে খটকা লাগে।
সবাইকে বুঝতে হবে এমতো কোন কথা নাই। কেউ কেউ বুঝলেই যথেষ্ট। যারা দেশ চালায়, তারা বুঝলেই হয়।
সবার মতামত নিয়ে কি দেশ চালানো যায়?
মতামতের জন্য আবারো ধন্যবাদ
বাঙ্গাল বলেছেন:
লিঙ্ক দেন ভাই।
লেখক বলেছেন: লিংক কই পাই... পড়ছি তো কাগজে। আইচ্ছা দেখি...
হুমায়রা হারুন বলেছেন:
+
ফালতু মিয়া বলেছেন:
ঘড়ির কাটার পরিবর্তন না করে সরকার যদি সব অফিস আদালত, স্কুল কলেজ, ব্যবসাপ্রতিষ্ঠান সবাইকে একঘন্টা আগে শুরু করে একঘন্টা আগে শেষ করে দেয়ার নির্দেশ দেয় তবে কাঙ্খিত ফলটি পেয়ে যাবে অনেক সহজে...সহমত। কেন এতে আপনার কোন সন্দেহ আছে? ঘড়ির কাটা এক ঘন্টা এগিয়ে নেয়ার চেয়ে অফিস সময় একঘন্টা এগিয়ে নিলে তো ল্যাঠা চুকে যায়। খামাখা ঝামেলা করার দরকার কি?লেখক বলেছেন: আপনার বুদধি অনেক অনেক বেশী।
আপনি ফালতু কথা বলতেই পারেন না...
আকাশ_পাগলা বলেছেন:
আমি জানি না লাভ হবে না ক্ষতি। তবে, আমার মতে সময় এগিয়ে দিলে সেটার মানুষ খুব একটা টের পাবে না। ২ দিন পরে সব আগের মত হয়ে যাবে। ৮ টা তেই ত ক্লাসে যাব। ২ টা তেই ত আসব। সময়ের পরিবর্তনটা টের পাব না।অঃটঃ মনে হল, কার মুখে যেন একটা জোক শুনছিলাম, এক ঘণ্টা সময়ে এগিয়ে দিলে যদি ১০০ মেগাওয়াট ইলেক্ট্রিসিটি সেইভ হয়, তাহলে সময় ৫ ঘণ্টা এগিয়ে দিলেই পারে। ৫০০ মেগাওয়াট সেইভ হবে। দেশের সমস্যা সমাধান।
খেক খেক খেক খেক (জাস্ট কিডিং)
লেখক বলেছেন: খেক খেক খেক। অনেক ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম
নোমান মীর বলেছেন:
ভাই। স্যার যা লিখছে ঠিকই।
আমরা কর্কট ক্রান্তীয় অঞ্চলে আছি।
দিন রাতের পাথক্য খুব কম।
ঘড়ির কাটা যেখানে আছে সেখানে থাকাই ভালো। সরকার পারলে ব্যাটারি ( বিদুত ) সাপ্লাই দিক।
যতসব আকাম চিন্তা করছে এই ছরকার।
তবে আমি আশা করছিলাম স্যার সরকারের পক্ষে থাকবে।
এই ছরকারের কাজ কমের বিরোধিতা করা স্যারের ঠিক না। শত হলেও মহাজট ছরকার।
লেখক বলেছেন: ৪ ঘন্টা পার্থক্য ভাই। একেবারে কম না...
আকাম চিন্তা করে ছরকার? এইটাতো ভাই ছরকার করে নাই। বিদ্যুৎ মন্ত্রণালয়ের কোন মেধাবী জুনিয়র কর্মকর্তা হইতে পারে...
পরধান মন্ত্রী আইজ পর্যন্ত কোন কতা কয় নাই এই বিষয় নিয়া। তার মানে তিনিও কিছুই বুঝেন নাই বিষয়টা... হাহা হাহা
আবার জাফর স্যারও হয়তো বিষয়টা বুঝেন নাই...
ফকির ইলিয়াস বলেছেন:
জাফর ভাই আম্রিকায় ছিলেন।তিনি জানেন এর উপকারিতা বিষয়ে।
তারপরও তার এই লেখার মাজেজা বুঝলাম না।
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন:
জ্বি ভাই আমিও আপনার সাথে একমত। জীবনের সর্বক্ষেত্রে আমরা যদি প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারি ইনশ আল্লাহ আমরা সফল হবো। অপচয়ের হাত থেকে বাঁচবো। আল্লাহর সন্তুষ্টি অর্জণ করতে পারবো।
শফিউল আলম ইমন বলেছেন:
তিনি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন বলে মনে হচ্ছে। এখানে(লন্ডনে) এটা সিস্টেমেটিক্যালি হয়ে থাকে। অনেক দেশেই এই সিস্টেম চালু আছে। বাংলাদেশের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে সময় পরিবর্তন নিয়ে বিপত্তি হতে পারে। কারণ দেশে এখনো ডিজিটাল টাইমের সেন্ট্রালাইসড কোন সিস্টেম নাই যেটা উন্নত দেশে আছে বলে খুব সহজ। সময় সবখানে একসাথে অটোমেটিক পরিবর্তন হয়ে থাকে।এটা নিয়ে মর্মাহত হওয়ার মতো তো কিছু দেখিনা। উনি উনার মতো করে বলেছেন। তাছাড়া সময় পরিবর্তনের কারণে যে দেশে অনেক উন্নতি হয়ে যাবে কিংবা খুব ডেলাইট কাজে লাগাবে, আমি মনে করিনা। কাজের ড্রাইভিং ফোর্স কিন্তু মানুষ সো একঘন্টা পরিবর্তন মানুষকে পরিবর্তন করতে পারে না। মানুষের পরিবর্তন হওয়া উচিত।
বিষুব রেখা নিয়ে যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন। কেন বলি..... আমাদের এখানে শীতে সূর্য্য ডুবে ৩-৪টায়, সামার এ ডুবে প্রায় ৯-১০ টায়। সো এখানের সাথে বাংলাদেশের সময় পরিবর্তনের যুক্তিকথা এক না।
এটা আমার চিন্তা, আপনি আবারআমার কথায় মর্মাহত হয়েন না।
লেখক বলেছেন: ডিজিটাল সিস্টেমের সেন্ট্রালাইজড কোন সিস্টেমের কথা বলেছেন।
ভয় খাইছি ভাই... আপনার কথার আগামাথা কিছুই বুঝি নাই ভাই...
মানুষের পরিবর্তন হওয়ার কথা বলেছেন.... মানুষ কি আপনা আপনিই পরিবর্তন হয়ে যাবে? তাহলে তো সরকার বা সুশসন বলে কোন শব্দের প্রয়োজন ছিল না...
শীত গরমের দিনের আলোর পার্থক্য আমাদের দেশে ৪ ঘন্টা। এটা মোটেও কম নয়।
একঘন্টা কাজে লাগানো মানে দেশের মোট উৎপাদনশীলতা কমপক্ষে ৫% বাড়ানো। আমি বাজি ধরে আপনাকে একথাটি বলতে পারি। যারা জিডিপির হিসাব নিকাশ করেন বা বুঝেন, তারা এটি আরও ভালভাবে বলতে পারবেন...
মতামতের জন্য ধন্যবাদ
আমাকে যদি সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টায় অফিসে আসতে বলা হয় তাহলে কি এটা সহজ কাজ হবে? একঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে। খুব কষ্টসাধ্য হবে বৈকি। এখন আমিতো রাত ১২টায় ঘুমাতে যাই। নুতন অফিসের সময় অনুযায়ী আমাকে এখন রাত ১১টায় ঘুমাতে যাওয়া উচিত। কারন সকাল ৬টায় আমাকে ঘুম থেকে উঠতেই হবে।
বাহ.. বাহ.., আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। আপনার মত বুদ্ধির ঢেকিরই এইদেশের কান্ডারী হওয়া উচিৎ, হয়েছেও তাই।
আপনাকে এখন সকাল ৯টার পরিবর্তে ৮টায় অফিসে আসতে বলা হলে একঘন্টা আগে ঘুম থেকে উঠতে কষ্ট হবে, তাহলে নতুন সময়সুচি অনুযায়ী আপনি কি আগের সময়ের চেয়ে একঘন্টা আগে ঘুম থেকে উঠবেন না ? নাকি সুয্যি মামা আপনার জন্য একঘন্টা আগে উদয় হবে ? সেটা অবশ্য হতে পারে যদি আপনি বর্তমান ডিজি-টাল কইন্যার মত চিন্তাধারার হয়ে থাকেন।
এই পদ্ধতি চালু করা আর মরা গাছে পানি দেওয়া একই কথা।
লেখক বলেছেন: আপনার বুদ্ধির প্রশংসা না করে পারলাম না। আপনার পদ্ধতিতে আপনার ঘুমের মোট সময় এক ঘন্টা কমে যাবে না? আপনি অংকে এতো কাচা কেন? জাফর স্যার তো অংকের অলিম্পিক চ্যাম্পিয়ান...
ডিএসটি চালু হলে ঘুমের সময় যদি একই থাকে তবে ঘুম থেকে উঠতে কোন কষ্ট হবে না....
বিষয়টা নিয়ে একটু সময় নিয়ে ভাবুন, আশা করি বুঝতে অসুবিধা হবে না...
মনুমনু বলেছেন:
জাফর ইকবাল স্যার এর সাথে একমত।আপনার সাথে মত নাই।
বিষুবিয় অন্চলে মেরু অন্চলের নিয়ম কার্যকর না হবার ই আশন্কা।
আজব ভুমিরে ভাই। নিজস্ব ফর্মূলা বানাইতে গরজ নাই। ট্রাফিক কন্ট্রোল সিস্টেমও নিজস্ব ফর্মূলায় বানানো দরকার, কিন্ত বিটিশ নিয়মে চলছে । ঘড়ির কাটার ব্যপারটাও হতাশাজনক।
স্যারকে প্লাস
মনুমনু বলেছেন:
জেড ইসলাম বলেছেন ..এই পদ্ধতি চালু করা আর মরা গাছে পানি দেওয়া একই কথা। একমত।
আসেন ভাই গলাগলি কইরা কান্দি। হালায় কেডায় যে এই বুদ্ধি বাইর করল ।
শফিউল আলম ইমন বলেছেন:
ডিজিটাল সিস্টেমের সেন্ট্রালাইজড কোন সিস্টেমের কথা বলেছেন। ভাই ঘড়ির কথা বলেছি। এনিওয়ে নেভার মাইন্ড। মানুষের পরিবর্তন নিয়ে বললাম এক ঘন্টা আগানো পেছানোতে মানুষ খুব কর্মঠ হহয়ে যাবে না কিন্তু।
একঘন্টা কাজে লাগানো মানে দেশের মোট উৎপাদনশীলতা কমপক্ষে ৫% বাড়ানো। >>>>>> মানুষ আটঘন্টার পরিবর্তে কিন্তু নয়ঘন্টা কাজ করবে না। কাজের সময় সমানই থাকবে সো উৎপাদনশীলতা কিসের উপর পরিমাপ করলেন বুঝলাম না।
একঘন্টা আগানোর প্ল্যানটা মুলত ডেলাইট সেভিংস এর জন্য। মানে বিদ্যুত খরচ বাঁচাতে। এটা আর্গুয়েবল।
লেখক বলেছেন: গরমকালে সূর্য উঠে ৫টার দিকে। অফিসের সময় ধরা যাক সকাল ৯টায়।
তাহলে সূর্য উঠা থেকে অফিস পর্যন্ত সময় পাওয়া যাচ্ছে ৪ ঘন্টা।
শীতকালে কিন্তু সূর্য উঠে ৭টার দিকে। তখন কিন্তু ঘুম থেকে উঠেই পরিমরি করে অফিসে যেতে হয়।
গরমকালে ৮টায় অফিস হলে বিছানায় গড়াগড়ি দিয়ে সময় নষ্ট করার তেমন সময় থাকবে না। অর্থাৎ একঘন্টা সময় কাজে লাগলো।
এখন আমি যদি ৮ ঘন্টাই কাজ করি তবে প্রডাকটিভিটি বাড়বে না, একথা সত্য। কিন্তু সবাই তো আমার বা আপনার মত নাও হতে পারে। ওভারটাইমের সুযোগ যেহেতু একঘন্টা বেড়ে যাচ্ছে সেখানে অন্তত অর্ধেক মানুষই ওভারটাইম করতে চাইবে। স্বল্প আয়ের লোকেরা ওভারটাইম করতেই চাইবে। এতে করে কি দেশের এক্সপোর্ট অর্ডারগুলো কিছুটা আগেই সম্পন্ন হয়ে যাবে না? উৎপাদনশীলতা বৃদ্ধি বলতে আমি এটাকেই বোঝাতে চেয়েছি...
মতামতের জন্য অনেক ধন্যবাদ
ভাদাইম্যা পোলা বলেছেন:
আমার এক বন্ধু বলেছিল, আগে মানুষ এক ঘন্টা দেরী করে অফিসে যেত এখন যাবে দুই ঘন্টা দেরীতে।প্লিজ ডোন্ট মাইন্ড। জাস্ট ফর ফান।
রিয়াজ উদ্দিন বলেছেন:
জাফর স্যার বুঝেন নাই। এই কথা ঠাহা মিথ্যা।সবই বুঝতে পেরেছেন। কলাম লিখে তার একটা ব্যাখ্যা তিনি দিলেন।
জয় গুরু।
ভাই মুহাম্মদ মোহেব্বুর রহমান, আপনি কোন গ্রহ হইতে এই দুনিয়ায় অবতরন করিয়াছেন ? এই শয়তানের দেশে আপনি কিভাবে সেই ফেরেশতা খুজিয়া পাইয়াছেন, যাহারা প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জণ করিবে ?
এদেশের মানুষের জন্য আপনার উক্তিটি আমার নিকট বড্ড আহাম্মকি মনে হইয়াছে।
রিয়াজ উদ্দিন বলেছেন:
জাফর স্যার বুঝেন নাই। এই কথা ঠাহা মিথ্যা।সবই বুঝতে পেরেছেন। কলাম লিখে তার একটা ব্যাখ্যা তিনি দিলেন।
জয় গুরু।
এই বেকুব আর গর্ধভ রামছাগল মানুষগুলির জন্যই দেশের এই করুন অবস্থা।
বিবেক হীন বলেছেন:
জাফর স্যার ঠিক। আপনি ভুল বলছেন।
মিলটন বলেছেন:
আমীন ভাই অনেক দিন পরে। দেখা যাক ১৯ তারিখ থেকে কি হয়। আমি এটা অনেক আগে একটা ফান পোষ্ট দিয়েছিলাম।
স্বাধীনতার চরমপত্র বলেছেন:
আপনি কিছুই বুঝেন নাই। বলেন তো কী ধরণের প্রতিষ্ঠানে এ পদ্ধতি কাজে দেবে? এবং কোন সেক্টর এ কতটুকু সাশ্রয় করা সম্ভব? শুধু ঘুম দিয়ে বিচার করলেই হবে? সবকিছু হিসেব করে একটা পোস্ট দেন। কে কী বলল তাতে কী? এখন আমার প্রশ্নগুলার উত্তর দেন।
হোলা বিলাই বলেছেন:
কই কই জানি হুনছি ডিএসটি তামশা যারা করতেআছে তারা এটা বনধের চিনতা করতাছেএকারনেই এটা বাঙলাদেশে চালু হইতাছে মনে হয়, বাল ছরকার তো আবার রদা জিনিষে মজা পায় বেশি
খালি ছরকারি অফিছের আর রাসতার বাতি ঠিকমত ব্যবহার হইলেই ২০০ মেওয়াট বাচবো
একজন সুখীমানুষ বলেছেন:
জাফর স্যারের সাথে আমি একমত। আমি তার লেখাটি পড়েছি। তার কথাগুলি যুক্তিযুক্ত মনে হয়েছে।
লেখক বলেছেন: হুমমমমমমম....
নোমান মীর বলেছেন:
স্বাধীনতার চরমপত্র আপনাকে বলিছ.....লাভের গুর পিপড়ায় খেয়ে ফেলবে। কাজের কাজ কিছু হবে না।
নামাজের সময় নিরধারনে বিভ্রান্তি হবে। সবচেয়ে সমস্যা হবে আসর ও মাগরিবের নামাজে।
কারণ এই দুই নামাজের সময় কম। তারপর চিরস্খায়ী নামাজের সময় সমস্যা হবে।
ব্যাপারটা এমন যে।
১ ঘন্টা আগালে যা হবে তা হল....নতুন কিছু হবে
নতুন কিছু কররে সবাই নতুন কিছু করো
পা দুটি উপের দিয়ে মাথা দিয়ে হাটো
রোহান বলেছেন:
লিখাটায় কিন্তু আসল কথা ছিলো ঘড়ির সময় আগিয়ে আনার জটিলতাগুলো তুলে ধরা। মাঝের গুরুত্তপুর্ণ পয়েন্টগুলা না বইলা আপনি হুদাই জাফর ইকবাল রে নিয়া ফান করলেন... কি আজব??!!দেখেন ঘড়ির কাঁটা এগোনো - পেছানো নিয়ে আমাদের মতো একটা দেশে অবশ্যই আগে থেকে প্রচারণা থাকা দরকার। আমি নিজেই গতকাল আমার ড্রাইভার কে বললাম, সে কিছুই জানে না। মিডিয়া এমনকি খোদ বিটিভিতেও তেমন প্রচারণা নেই। হটাৎ করে নিশ্চয় গ্রামের একটা লোক ২০ তারিখ সকালে উঠে ঘড়ির কাঁটা এগিয়ে গেছে এটা বুঝতে পারবে না তাই না? আপনি আমি কিংবা শহুরে শিক্ষিত সমাজের কিছু অংশ এটা পরিস্কার বুঝছি কিন্তু এই দলে আর কয় জন!! যখন শিক্ষিত সমাজ কিংবা মিডিয়া নিজেই কনফিউজড তখন সাধারন মানুষের জন্য এটাতে অ্যাডাপ্টেড হওয়া আরও কঠিন নয় কি?
লেখক বলেছেন: আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় ধরেছেন। সরকার যদি সিদ্ধান্ত নেয় যে তারা ডিএসটি চালু করবে তো এরজন্য যা যা দরকার তা-ই করবে। প্ত্রপত্রিকা, টিভি, মোবাইল ফোন ইত্যাদিকে কাজে লাগাতে পারে। যদি না করে তবে তা সরকারেরই সমস্যা বা অযোগ্যতা হবে।
আমি তো ভাই এ প্রসংগে আসি নাই। আমাকে যদি বলেন তো আমি ২০ তারিখের মধ্যে ৯০ শতাংশ মানুষের কাছে বার্তাটি সহজভাবে পৌছানোর ব্যবস্থা করতে পারি কোন খরচাপাতি ছাড়াই...
প্রশ্ন হচ্ছে, ডিএসটি আদৌ চালু করতে পারবে কিনা সরকার। যেভাবে সকল মহলের মতামত প্রকাশিত হতে চলেছে, এতে সরকার তার জনপ্রিয়তা হারানোর ভয়ে শেষে না আবার বাদ দেয়...
মতামতের জন্য অনেক ধন্যবাদ...
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন:
জনাব জেড ইসলাম, আপনিও কিন্তু এদেশের ই মানুষ।
আবু তাশফীন বলেছেন:
জাফর ইকবালের পড়াটি না পড়েই বলছি, আমাদের অন্ধ অনুকরনের যে বাতিক, সরকারের সিদ্ধান্তটি সেরকম মাত্র। এর সুদূরপ্রসারী ফলাফল নিয়ে মনে হয়না এরা চিন্তা ভাবনা করেছে।
সময় পরিবর্তনের মানে - ডে লাইট সেভিং। মেরু থেকে দূরের দেশগুলোতে দরকার কারণ শীতকালে দিনের সময় খুব কম বলে। বাংলাদেশে সে সময়টা অতো কম নয়। আপনি বলেছেন ১০ ঘন্টা। তাহলে আমার মতে, সারা বাছরের জন্য ৯-৫ টা অফিস অথবা বা ৮-৪ টা অফিস কি যথেষ্ঠ নয়? শীতকালে সূর্যাস্তের সময় কতো? সময় আগে-পিছে নিয়ে কি কোন পার্থক্য সৃষ্টি হবে?
দিগন্ত বলেছেন:
Click This Linkএকটু পড়ে নিন। চিন ১৯৮৬ সালে ডিএসটি শুরু করেছিল, ১৯৯২ সালে বাতিল করেছে। কারণ জানতে ইচ্ছুক ...
সোজা কথা আমাদের কাজ ১ ঘন্টা আগে শুরু করতে হবে। আমাদের টাইমিং ঠিকই থাকবে।
দিনের আলো বেশী ব্যবহার। আমার জানা নেই দেশের কোন অফিস, ব্যাংক, র্মার্কেট, কোন প্রতিষ্ঠান, ব্যাবসা প্রভৃতি কারা কত % দিনের আলো ব্যবহার করে। সকল বড় বড় কোম্পানী/অফিস/মার্কেট ০%
দেশের অনেক প্রতিষ্ঠান আছে যারা বর্তমান সময়ে কাজ শুরূ করে ৭ টায়। অর্থাৎ তারা অন্তত ৫টায় ঘুম থেকে উঠে বাসার সকল কাজ সেরে ৬টা বা ৬:১৫ এর মধ্যে বাহির হয় অফিস এর উদ্দেশ্যে। নতুন নিয়মে সময় একই কিন্তু ১ ঘন্টা আগে। তাদের কথা বিবেচনা করা উচিত।
দেখা যাক ১৯ তারিখের পর আরও কত নতুন নতুন সমস্যা বা উদ্বেগ তৈরী হয়।
বর্তমানবাংলা বলেছেন:
ভাই ভোর ৪.৩০ টায় অফিসে আসতে হয়আর কাজ শেষে আড্ডা দিয়ে বাসায় ফিরি ১১টায় ভাবেন বো প্রথম কয়দিন আমার কি অবস্থা হবে
১৯ তারিখের পরে ৪.৩০ এ অফিসে আসতে হলেও বর্তমান সময় হিসেবে ৩.৩০ কেমন লাগবে
বর্তমানবাংলা বলেছেন:
ও হ্যাঁ রেগুলার সেভ এব অবশ্যই পরিপাটি পোসাক তাতে প্রায় এক ঘন্টা যায়
বর্তমানবাংলা বলেছেন:
ঘড়ির কাটারে মাইনাস
জুল ভার্ন বলেছেন:
জাফরইক বাল!
মামদো ভুত বলেছেন:
জাফর স্যার মহাজ্ঞানীকিন্তু ভন্ড
নিজের ভাইকে নিয়ে কিছু বলেনা
অাহসান হাবীব একই কথা
লুইস হুমায়ুন কে নিয়ে কোন ব্যঙ্গ করে না
সিংহ বলেছেন:
100% agree with article writer. Don't know why Jafor Iqbal and some of his disciples are opposing it.
হুনার মন্দ বলেছেন:
আবু তাশফীন''এর কথার সাথে আমি পুরোই একমত। এই যুক্তিটা আমার কাছে অখন্ড মনে হইছে। এখন বাংলাদেশে সন্ধ্যা হয় ৭ টার দিকে। আর সকালে ফযরের আযান দেয় ৪টার দিকে। আরো সময় লাগবো!!! আরো্ ডে-লাইট লাগবো!!!! এইটা শুধুমাত্র "ডিজিটাল বাংলাদেশ"-প্রোপাগাণ্ডার কারণেই হইতাছে। পরবর্তী নির্বাচনের ম্যান্ডেট রেডি করতাছে সরকার। বিরোধীদলও কিছুই কয় না। আমার প্রশ্ন হইতাছে বাংলাদেশে এক সংসদেই যেই পরিমাণ বিদ্যুত অপচয় হয়...সরকারী অফিস আদালতেই যেই পরিমাণ অর্থ এবং সম্পদ অপচয় হয় তা ঠিক না কইরা ডে-লাইট লইয়া অন্তত এই কয়েক মাসে ফালাফালি অর্থহীন। কারণটা আবু তাশফীন দারুন ভাবেই কইছে। জাফর ইকবাল সঠিক বলেছেন। তিনি বাংলাদেশে এই বিষয়টার প্রচলন নিয়াই বলছেন। আর গ্রামীন মানুষজন এমনিতেই ডে-লাইটে কাজ করে। সকালের আযান আর সন্ধ্যার আযান...এইটাই তাগো দিনের সীমা। জাফর ইকবালরে যারা চেনে না...বা হুআ'র ভাই হিসেবে চিনে হেরাই খালি উল্টাপাল্টা ব্যক্তিগত আক্রমন কইরা জিততে চায়। ধিক্কার তাগোরে।
ধূসর মানচিত্র বলেছেন:
জাফর স্যারের সাথে আমি একমত। বাংলাদেশের মতগরীব দেশে এই জিনিসটা টেকনিক্যালি কতটা উপযোগি আমার
মনে সত্যিই প্রশ্ন জাগে। স্পেশালি সা'ভিস রিলেটেড সেক্টরগুলোতে
আমাদের চেঞ্জ আনতে হবে এই ডেলাইট সেভিং টাইমের জন্য,
কিন্তু প্রবলেম হল আমরা অন্যদের ফেলে দেওয়া টেকনলজি ব্যবহার
করি গরীব দেশ বলে, তাই যখন এই চেঞ্জের কথা আসছে
তখন এই টেকনজির জন্মদাতা টাকা নিবে(পুরোনো সিস্টেম বলে) আর ও ইত্যাদিইত্যাদি। যাউকগা আপনি একবার চিন্তা করুন ট্রেনের সিগন্যালম্যান কিন্তু
এত শিক্ষিত নাঃ যে দিন টাইম চেঞ্জ সেদিন রাতে কেউ যদি
বাহির হন একটু সাবধানে থাইকেন।
কিন্তু ভন্ড
----------------------------------------------------
একমত।
সাইফুর বলেছেন:
আমীন ভাইই..অনেক দিন পরে দেখলাম আপনাকে
লেখক বলেছেন: আ্যারে ভাইজান, কেমন আছেন? আমনে কোন কতা কননা কিল্লাই। আমার এই পোস্ট তো মন্তব্যের বন্যায় ভাসতাছে। আমিও জবাব দিতে দিতে টায়ার্ড। সবাইকে ধন্যবাদ দিয়া একটা পোস্ট দিমু ভাবতাছি...
রাফা বলেছেন:
ধন্যবাদ ,সহমত।উন্নত দেশে এটি পরিক্ষিত এবং সাক্সেসফুল।আশা করি বাংলাদেশও সফল হবে।
লেখক বলেছেন: কেমন আছেন? অনেকদিন পর...
যদি সরকার শেষ পর্যন্ত চালু করতে পারে তো সফল হবে। না হলে নয়...
রাফা বলেছেন:
ভালো আছি ; অনেকদিন পর নয় নিয়মিতই আছি ,আমার ব্লগে পদার্পন করলেই বুঝতে পারবেন ।ধন্যবাদ
সাইফুর বলেছেন:
ভালো আছি ভাইজান
অ্যালন বলেছেন:
ভাইরে..য়ুপোকার য়পকার বুঝিনা..৬মাস্পর্পর টায়িম পাল্টানোতে য়নেক ঝামালাতে পরি..য়েক্মাসের মত লাইগা জ্বায় সেটোইতে..
তৃষ্ণার্ত পথিক বলেছেন:
বাংলাদেশের এখনো সেই বয়স হয় নাই। জাফর স্যারের কথাগুলি আমার যথেষ্ট যুক্টিযুক্ত মনে হয়েছে।
লেখক বলেছেন: বাংলাদেশের কবে বয়স হইবে?
আলেকজান্ডার ডেনড্রাইট বলেছেন:
জাফর মশাই এতসব ভুল ভ্রান্তিকর ঘড়ির কাটা বদলের পরিবর্তে বিশেষ একটি দাবি করিয়াছেন লিখার শেষে।"উহার পরিবর্তে সাপ্তাহিক ছুটির দিন কবে হইবে, উহা নির্ধারণ করা হউক।"
উহার মাঝে ধর্ম প্রাণ ম্লেচ্ছ প্রজাতি ধর্মদ্বেষের গন্ধ খুজিয়া পাইবেন বলিয়া বোধ হয়।
বিডি আইডল বলেছেন:
গুরু কেমন আছ?
বিডি আইডল বলেছেন:
@আলেকজান্ডার
মানুষ এনেছে গ্রন্হ বলেছেন:
আমেরিকায় শীত কালে দিন ছোট হয়ে যায়, এমন কি সাড়ে চারটায় সন্ধা ঘনিয়ে আসে আবার গরমের দিন রাত নটায় সুর্য ডোবে । সেই কারনে ডে লাইট সেটিংস দিয়ে সুবিধা হয়। উইকিপিডিয়া অনুযায়ী ক্যালিফোর্নিয়ায় গবেষণায় মাধ্যমে জ্বালানী বা বিদ্যুৎ সাশ্রয় বিতর্কিত।
বাংলাদেশে ডেলাইট সেভিংস উর্বর মস্তিস্কের ফসল। যার বদলে প্রয়োজনে অফিস আদালত ইত্যাদিতে সময় পরিবর্তন হয়ে থাকে সেটি আবার পরিবর্তন একই ফলাফল আনতো ।
জাফর ইকবাল স্যারকে তার সৎ মতামতের জন্য শ্রদ্ধা ।
রায়হান(তন্ময়) বলেছেন:
জাফর স্যার এর সাথে একমত । আপনার সাথে নই।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
কারণ মুহম্মদ জাফর ইকবাল বাঙালি জাতিকে ভালো মতোই চিনেছেন, আপনি চিনেন নাই।
আমিও যেহেতু তার মতো দেশেই থাকি-- তার সাথে একমত।
কেএসআমীন বলেছেন:
ধন্যবাদ সবার মূল্যবান মন্তব্যের জন্য। সময় হলে এ নিয়ে আরও লেখার ইচ্ছে আছে....
হুনার মন্দ বলেছেন:
লেখক সাহেবের কাছে আমার একটা প্রশ্ন আছে। আগামী দুই মাসে নতুন সময় সেটিং হিসেবে প্রতিদিন ৮টা থেকে ৪টা অফিস হইলে এবং সকাল ৪.৩০টায় হইলে সন্ধ্যা ৬.৪৫ হইলে প্রতিদিন বাড়তি কয়ঘন্টা সেইভ হয়? আর সাধারণ নিয়ম হিসাবের সাথে এর পার্থক্যটা কি বইলা আপনার মনে হয়?আর যারা জাফর ইকবাল'রে ভন্ড বলছেন...তারা হুমায়ূনের ব্যাপারটা নিয়া মূলত প্রশ্ন করছেন। আমার একটা প্রশ্ন আছে তাগো প্রতি: এইটা তাগো ফ্যামিলির একেবারেই ইন্টারনাল ব্যাপার। আপনার বড় ভাই এইরকম একটা বিষয় ঘটাইলে তার কথা কি পাবলিকরে বইলা বেড়াইতেন? যতদূর জানি, হুমায়ূন তার নতুন বউরে তার ফ্যামিলির থাইকা দূরে রাখছে। শুধু হুমায়ূনের কারণে যদি সে ভন্ড হয়...তাইলে দ্যাশের কোন মহাপুরুষটা আছে যে ভন্ড না! আরেকটা বিষয়, কাজী নজরুল ইসলাম'রেও এই ক্যাটাগরিতে ফালাইয়া দেওন যায় (ওনাগো যুক্তি অনুসারে), কারণ নজরুল তো বিয়ার রাইতেই বউরে রাইখা পলাইছিলো!!! ওই সময় একটা মাইয়ার জামাই যদি বাসর রাইতেই পলায় তা তার পরিবার ও সমাজ ক্যামনে দ্যাখে সেইটা তো আপনাদের জানার কথা। তাইলে আপনাদের যুক্তি ও অবস্থান কই দাঁড়াইলো?
আর সপ্তাহের ছুটির ব্যাপারটায় কি ধর্মীয় বিষয়টা গুরুত্বপূর্ণ না সময় ও ব্যবসা-বাণিজ্যের সময়ক্ষণ কাজে লাগানো? ইসলাম কি বলছে নাকি জুম্মার দিন সারাদিন ছুটি কাটাও! কখনোই না। কাজের মধ্যেই ইবাদত করতে হয়। কাজও একটা ইবাদত। সহজ যুক্তিতেই তা বলে। এর মধ্যে ধর্ম বিরোধিতাকে টেনে আনা গোয়ার্তুমি।
ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনার উল্লেখিত বিষয় এখানে অবান্তর.... হা হা হা
ডিএসটি নিয়াই কথা কন ভাই...
জাতীয়তাবাদী দোকানমালিক সমিতি এখন উইঠা পইরা লাগছে দোকান বন্ধের সময় রাত ৯টা করতে।
তারা কর্মচারীগো ১০ ঘন্টার জায়গায় ১১ ঘন্টা খাটানোর ফন্দি বাইর করছে... দেখা যাক কি হয়...
কক বলেছেন:
ঘড়ির কাটা ১ ঘন্টা আগালে ঘোড়ার ডিম হবে।
হুনার মন্দ বলেছেন:
আর আরেকটা বিষয়: দেশের কয় পার্সেন্ট মানুষ ওভারটাইম করে ভাই? ১%? ৫%? এর বেশি কোনভাবেই না। কারণ ম্যাক্সিমাম অফিসে এখনও ওভারটাইম বইলা কোন বিষয় নাই। ব্যাংক দ্যাখেন, এজেন্সীগুলা দ্যাখেন, এনজিওগুলা দ্যাখেন? মূল বিদ্যুত বাচাইতে চাইলে শপিং মলগুলার অধিক আলোর উপরে নিষেধাজ্ঞা দিতে হবে..বাস্তবায়ন করতে হবে। এইগুলা কয়টা শহরে আছে? এক বসুন্ধরা যদি একমাস একঘন্টা আগে বন্ধ হয় তাই চিন্তা করে কত সেইভ হইবো? কিন্তু তা না! আর ওইটাই যদি টার্গেট থাকে..তাইলে শপিং মল গুলা বন্ধের টাইম ১ ঘন্টা আগাইয়া দিলেই তো হয়! অথবা আলোকসজ্জা কমাইয়া দিলেই তো হয়। সবাই তো আপনের-আমার মতো না! বললেই বোঝে না! তাই প্রয়োজনে সরকার জোর করতে হইবে।
লেখক বলেছেন: এখন আর নিষেধাজ্ঞা দরকার নাই ভাই, এমনিতেই হবে ও হচ্ছে। দিনের আলো থাকতে থাকতে ৮টা বাজতেছে।
এখন আবার জাতীয়তাবাদী দোকান মালিক সমিতি রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চাইতেছে.... খবর শুনছেন?
লেখক বলেছেন: সরকারতো ঘড়ির কাটা আগানোর চিন্তা বাদ দিছে। এবার দেখেন বিদ্যুতের অবস্থা। গতবারের চেয়ে কতটা খারাপ দেখেন
বাঙ্গাল বলেছেন:
চলছে চলুক, যখন যার মুল্লুকনিন্দুকের মুখে চুন, সিন্দুকে ভরা নুন(?)
১১ টা মাইনাস মোটে?... যুক্তিবাদী জাফর প্রেমিকের দল কোথায় গেলিরে... ঝাকে ঝাকে আয়...
লেখক বলেছেন: হুম
নাহিনরানা বলেছেন:
আবার কবে ঘড়ির কাটা বদল হবে?
লেখক বলেছেন: permanently finished
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















"এটা যদি লেখক হুমুয়ুন আহমেদ বলতেন, কিছুই মনে করতাম না। যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরির সাবেক গবেষকের মুখে এটা কতটা মানানসই?"
বেল এ কাজ করলে সে কোনও ভুল করতে পারবে না, যদিও এখানে ভুল হয়নি, উনি ওনার মতামত ব্যক্ত করেছেন মাত্র।